সামনেই ‘বিশ্বযুদ্ধ,’ কাতারে শুরু ‘ভাড়াটে তাড়াও’ অভিযান

নভেম্বরে শুরু বিশ্বকাপ

Share:

আন্তর্জাতিক ডেস্ক:  হাতে আর মাত্র কয়েকদিন। শুরু হবে ফুটবলের বিশ্বযুদ্ধ। চলবে একমাস ধরে নভেম্বর থেকে ডিসেম্বর। এই বিশ্বকাপ কাতারবাসীর পৌষমাস। আর বিদেশিদের কাছে সর্বনাশ। কারণ, কর্মসূত্রে অনেকেই কাতারের বিভিন্ন সংস্থায় কর্মরত। অধিকাংশই থাকে বাড়ি ভাড়া করে। বাড়ির মালিক এবং মালকিন তাদের বাড়ি খালি করে দিতে বলছে। অন্যান্য সময় তাদের ঘড় ছাড়ার জন্য সময় দেওয়া হত। এখন আর সময়-টময় নয়। আজকে সকালে বলা হল বিকেলের মধ্যে ঘড় ছেড়ে দিতে হবে তো বিকেলের মধ্যেই ছাড়তে হবে। বিকেল গড়িয়ে সন্ধ্যা?  সেটি হবে নি।

কেন এই ভাড়াটে তাড়াও অভিযান?

কারণ সামনেই বিশ্বকাপ। বিদেশ থেকে বহু মানুষ কাতারে আসবেন। একমাস হোটেল ভাড়া করে খেলা দেখা অধিকাংশের পক্ষে সম্ভব নয়। কম খরচে থাকার একমাত্র উপায় ঘর ভাড়া নেওয়া। বাড়ির মালিকেরা সেটা আন্দাজ পেয়ে গিয়েছেন। তাই, তারা এখনকার ভাড়াটেদের বলছে – ঘর খালি করো। শিগগির ঘর খালি করে।

মালিক তো নির্দেশ দিয়েই খালাস। সেই নির্দেশ তাদের কার্যকর করতে হবে। কিন্তু যাবেন কোথাও। কেউ তো আর তাদের বাড়ি ভাড়া দিতে রাজি হবে না। এমনই এক অস্বস্তিকর পরিস্থিতির শিকার রিম। (নাম পরিবর্তিত। পরিবর্তনের কারণ তাঁর দুঃখের কথা কর্তৃপক্ষের কানে গেলে চাকরিটাও যাবে।)রিম জানিয়েছে, তাঁর বাড়ির মালিক বলেছে অবিলম্বে ঘর খালি করে দিতে হবে। কিন্তু সে যাবে কোথায়? কাতার ছেড়ে দেওয়া মানে চাকরিও ছেড়ে দেওয়া।

সব কথার শেষ কথা বিশ্বকাপ মানে কাতারবাসীর পৌষমাস, ভিনদেশীদের সর্বনাশ।

যৌনাঙ্গের যত্নে এই ৬ ভুল করছেন না তো? অজান্তেই বাড়তে পারে সংক্রমণের ঝুঁকি

বেপরোয়া গতির গাড়ির ধাক্কায় মৃত্যু তীর্থযাত্রীর, ঘাতক এসইউভি পুড়িয়ে দিল ক্ষুব্ধ জনতা

ক্যান্সার আক্রান্ত শিশুদের পাশে মেসি, হাসপাতাল  নির্মাণে দিলেন ২৬ লক্ষ ইউরো

ফ্রিজে রাখলেই বিষ! এই ৫টি খাবার ভুলেও রেফ্রিজারেটরে রাখছেন না তো?

অক্টোবরেই বিরল ‘মহালক্ষ্মী রাজযোগ’, উন্নতির শিখরে পৌঁছবেন ৪ রাশির জাতকরা

সংসারে টাকার অভাব? আর্থিক সঙ্কট দূর করতে ফ্রিজের উপর রাখুন তিনটি জিনিস

জামুইয়ে মোটরবাইক থেকে তরুণীকে নামিয়ে যৌন হেনস্থাকে ‘ছোট্ট ঘটনা’ আখ্যা মন্ত্রীর

দ্বিতীয় স্ত্রীকে আত্মহত্যায় প্ররোচনা, প্রথম স্ত্রী সহ গ্রেফতার সাতক্ষীরার সাংসদ

বিরল কীর্তি গড়তে চলেছেন তারেক, বাবা-মায়ের পর রাষ্ট্রপুঞ্জের সাধারণ সভায় ভাষণ দিচ্ছেন

ধোনিদের কোচ বদল, ফ্লেমিংয়ের জায়গায় এলেন জাহির খান

মঙ্গলে বাইরে বেরোলে সঙ্গে রাখুন ছাতা, দিনভর ভোগাবে বৃষ্টি

পাসপোর্টের বদলে ১০ হাজার টাকা ঘুষ! হাতেনাতে দুই সিভিক ভলান্টিয়ার গ্রেফতার

বদলের বাংলায় চৈতন্যদেবকে সম্মান, মহাপ্রভুর নামে হচ্ছে বিশ্ববাংলা সরণি?

মন্দারমণির উত্তাল সমুদ্রে স্নান করতে নেমে তলিয়ে গেলেন শান্তিপুরের দম্পতি