দিল্লির বিরুদ্ধেই কী শেষ ম্যাচ খেললেন ধোনি? জল্পনা বাড়াল সাক্ষী-জীভার কথোপকথনের ভিডিও

Share:

নিজস্ব প্রতিনিধি, চেন্নাই: চলতি আইপিএলে চেন্নাই সুপার কিংসের দুঃসময় যেন কাটতেই চাইছে না। প্রথম ম্যাচে মুম্বই ইন্ডিয়ান্সকে হারানোর পরে আর জয়ের মুখ দেখেননি ঋতুরাজ গায়কোয়াড়রা। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু, রাজস্থান রয়্যালসের পর শনিবার রাতে দিল্লির কাছেও লজ্জাজনক হার হজম করতে হয়েছে। আর ওই ম্যাচের পরেই জল্পনা শুরু হয়েছে, অক্ষর পটেলদের বিরুদ্ধেই কী জীবনের শেষ আইপিএল ম্যাচ খেলে ফেললেন মহেন্দ্র সিং ধোনি? ওই জল্পনা বাড়িয়েছে ধোনি পত্নী সাক্ষী এবং কন্যা জীভার কথোপকথনের কয়েক সেকেন্ডের ভিডিও। সমাজমাধ্যমে দাবানলের মতো ছড়িয়ে পড়েছে ওই কয়েক সেকেন্ডের ভিডিও। সাক্ষী এবং জীভা কী বলছেন, তা শোনা যাচ্ছে না। তবে ওই সময় ভিআইপি বক্সে হাজির বেশ কয়েকজনের দাবি, ধোনি-পত্নী সাক্ষী কন্যা জীভাকে বলেছেন-এটাই পাপার শেষ ম্যাচ।

শনিবার দিল্লির বিরুদ্ধে কুলদীপ যাদবের ফাঁদে পড়ে যখন সাজঘরে ফিরেছিলেন রবীন্দ্র জাদেজা, তখন জেএতার জন্য চেন্নাইয়ের দরকার ছিল ৯.২ ওভারে ১১০ রান। চেন্নাই সুপার কিংসের সমর্থকরা আশায় ছিলেন ‘থালা’ ধোনি ব্যাট হাতে মাঠে গর্জে উঠবেন। হেলিকপ্টার শট খেলবেন, বল মাঠের বাইরে পাঠিয়ে ছক্কা হাঁকাবেন। ২০১১ সালের বিশ্বকাপে শেষ বলে ছক্কা হাঁকিয়েই তো দেশকে কাপ এনে দিয়েছিলেন মাহি। কিন্তু সেদিনের ৩০ বছরের যুবক মহেন্দ্র সিং ধোনির সঙ্গে আজকের ৪৩ বছরের ধোনির অনেকটা তফা‍ৎ রয়েছে, তা ভুলে গিয়েছিলেন। শেষ পর্যন্ত ক্রিজে টিকে রইলেন ‘থালা’, কিন্তু তাঁর ব্যাট থেকে এল একটি চার ও একটি ছক্কা। ২৬ বলে করলেন ৩০ রান। যা ধোনিসুলভ নয়।

এদিন মাঠে ছেলের খেলা দেখতে যেমন হাজির ছিলেন ধোনির বাবা-মা, তেমনই ছিলেন স্ত্রী সাক্ষী ও জীভা। চেন্নাইয়ের হার যখন নিশ্চিত, ঠিক তখনই শেষ ওভারে ভিআইপি বক্সে থাকা সাক্ষী ও জীভার কথোপকথনের একটি দৃশ্য ক্যামেরা বন্দি হয়। চার সেকেন্ডের ওই ভিডিও ছড়িয়ে পড়ে সমাজমাধ্যমে। জল্পনা ছড়ায়, ‘সাক্ষী নাকি কন্যা জীভাকে বলেছেন, পাপা শেষ ম্যাচ খেলছে।’ ওই ভিডিও নিয়ে তোলপাড় হয় নেটমাধ্যম। চর্চা শুরু হয়, তাহলে কী আর ব্যাট হাতে বাইশ গজে দেখা যাবে না থালাকে? জল্পনা এতটাই তীব্র আকার নিয়েছে যে চেন্নাইয়ের প্রধান কোচ স্টিফেন ফ্লেমিংকেও মুখ খুলতে হয়েছে। দিল্লির বিরুদ্ধে ধোনির শেষ ম্যাচ খেলার গুজব উড়িয়ে তিনি বলেন, ‘ধোনি এখনও যথেষ্ট শক্তিশালী। আরও অনেকদিন খেলার ক্ষমতা রাখে।’ তবে তাতে বিতর্ক থামেনি।

 

 

ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেইনির সঙ্গে বৈঠকে বসতে চান ডোনাল্ড ট্রাম্প

বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে কনটেন্ট ক্রিয়েটরকে পিটিয়ে খুন করল মাদক ব্যবসায়ীরা

অনিদ্রার সমস্যায় ভুগছেন? ভাল ঘুমের জন্য ১০টি সহজ টিপস

আওয়ামী লীগ পুনর্গঠনে ‘বোন’ রেহানার অনুসারীদের বাদ দিচ্ছেন শেখ হাসিনা

বক্সঅফিসে ঝড় তুলেছে ২০ বছরের স্কুল ছাত্রের নির্মিত ‘ব্যাকরুমস’, ৩ দিনেই ১১২৭ কোটি আয়

ইরানের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় কুয়েতে নিহত ভারতীয়

দোকানে রাখা মমতার ছবি নিয়ে বিড়ম্বনায় পাহাড়-ডুয়ার্সের দোকানিরা

মা হতে চলেছেন ‘কেরালা স্টোরি’-খ্যাত অভিনেত্রী আদা শর্মা, শোরগোল নেটমহলে

মমতার সম্মতির পরেই মেয়র পদে ইস্তফা ফিরহাদ হাকিমের!

দেশের সবচেয়ে ধনী মুখ্যমন্ত্রীর সিংহাসন হাতছাড়া চন্দ্রবাবুর, কে কেড়ে নিলেন?

মমতাকে দলনেত্রী হিসেবে মানতে নারাজ বিদ্রোহী বিধায়করা

২৫ বছর উপলক্ষে ফের মুক্তি পাচ্ছে ‘লগান’, কবে প্রেক্ষাগৃহে দেখা যাবে আমিরের ছবি?

সিআইডির পর অভিষেকের দুয়ারে সমন নিয়ে হাজির ED

পুজোর আগে কলকাতা পুলিশে ৪ হাজার নতুন কনস্টেবল নিয়োগ, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর