লতাজী-র সুরেলা কন্ঠ গোটা বিশ্বের মানুষের হৃদয় স্পর্শ করেছিল: বিরাট

রবিবারসরীয় সকালটি ভারতীয় সঙ্গীত জগতের সবথেকে কালো দিন হয়ে উঠল।

Share:

নিজস্ব প্রতিনিধি: রবিবারসরীয় সকালটি ভারতীয় সঙ্গীত জগতের সবথেকে কালো দিন হয়ে উঠল। মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে প্রয়াত হলেন সুর সম্রাজ্ঞী লতা মঙ্গেশকর। কিংবদন্তি এই সঙ্গীত শিল্পীর মৃত্যুতে শোকাহত গোটা দেশ। ‘ভারতরত্ন’-র প্রতিটি ক্ষেত্র থেকেই ভেসে আসছে শোকবার্তা। এই তালিকা থেকে বাদ পড়েননি বিরাট কোহলিও। টিম ইন্ডিয়ার প্রাক্তন অধিনায়ক টুইট করে শোকবার্তা প্রকাশ করেছেন। সেখানে তিনি লিখেছেন, ‘লতা মঙ্গেশকরের মৃত্যুতে গভীরভাবে শোকাহত। ওনার সুরেলা কন্ঠ গোটা বিশ্বের লক্ষ-লক্ষ মানুষের হৃদয় স্পর্শ করেছিল’।

পাশাপাশি, শোকবার্তা জানিয়েছেন হরভজন সিং, গৌতম গম্ভীর এবং অন্যান্য ক্রিকেটাররা। শোকবার্তা প্রকাশ করেছেন বোর্ড সচিব জয় শাহরা। ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন স্পিনার হরভজন সিং টুইটে জানিয়েছেন, ‘লতাজী-র প্রয়াণের খবরে খুবই কষ্ট হয়েছে। আপনার আওয়াজ আমাদের হৃদয়ে সবসময় বেঁচে থাকবে। আপনাকে কোটি-কোটি প্রণাম’।

এছাড়া প্রাক্তন ওপেনার গৌতম গম্ভীর লতা মঙ্গেশকরের একটি ছবি দিয়ে টুইটে লিখেছেন, ‘লেজেন্ডসরা অনন্তকাল বেঁচে থাকেন। কেউ কখনওই ওনার মতো হতে পারবে না’। 

বিসিসিআই সচিব জয় শাহ টুইট করে জানিয়েছেন, ‘লতা দিদি নিজের দুর্দান্ত সুরেলা আওয়াজে সকলকে প্রভাবিত করেছেন। ক্রিকেটের প্রতি তাঁর গভীর আকর্ষণ ছিল। উনি আর আমাদের মধ্যে মনেই এই খবরটা সত্যিই হূদয় ভেঙে দেয়’।

সরকারি গাছ কাটা ও নলকূপের সামগ্রী বিক্রির অভিযোগে গ্রেফতার পঞ্চায়েত প্রধান

‘পরচুলওয়ালা সাংসদের সঙ্গে ভ্রাম্যমান বিউটি পার্লার ফ্রি’, কাকে বিঁধলেন কুণাল?

মালদহতে ১০০ দিনের প্রকল্পের কাজ ফের শুরু, হাসি ফুটেছে আমজনতার মুখে

কথা রাখলেন মুখ্যমন্ত্রী, আমজনতার জন্য খুলল ‘আপনার সরকার আপনার পাশে’ পোর্টাল

কল্যাণীতে তৃণমূলের দলীয় অফিস থেকে উদ্ধার কন্ডোম, মদের বোতল, শব্দবাজি, ত্রাণ সামগ্রী

জাতীয় দলের ক্রিকেটার নাঈমকে মারধর পুলিশের, গর্জে উঠলেন লিটন-মুশফিক-তাসকিনরা

মার্কিন হামলায় নিহত আয়াতুল্লা খামেইনির শেষকৃত্য কবে? ঘোষণা করল ইরান সরকার

বিচার চেয়ে মুখ্যমন্ত্রীর ‘জনতার দরবার’-এ সন্তানহারা দুই মা

দেশের পরবর্তী সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল ধীরাজ শেঠ

মমতাকে নিঃসঙ্গ করে এবার বিদ্রোহী শিবিরে সুদীপ বন্দ্যোপাধ্যায়

অসমের জোরহাটে বায়ুসেনার বিমান ভেঙে পড়ে নিহত ৫ আধিকারিক

আমতা তৃণমূল ভবন থেকে উদ্ধার ত্রাণ সামগ্রী, দুর্নীতির অভিযোগে সরব বাসিন্দারা

‘স্ট্যান্ড আপ কমেডি শো ব্যান করে দেওয়া উচিত,’ ক্ষোভপ্রকাশ করে বললেন মুম্বইয়ের মেয়র

‘আমি সমকামী নই’, বিচ্ছেদের পর ছড়ানো গুঞ্জন নিয়ে মুখ খুললেন মৌনী রায়