গোয়া বিধানসভা ভোটে লড়তে রাজি লিয়েন্ডার

প্রিয় কোর্টকে চিরতরে বিদায় জানিয়ে রাজনীতির ময়দানকে বেঁচে নিয়েছেন তিনি।

Share:

নিজস্ব প্রতিনিধি: দিন কয়েক আগেই গোয়া সফরে গিয়েছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর সেখানে তাঁর উপস্থিতিতেই তৃণমূলে যোগ দিয়েছেন দেশের খ্যাতনামা টেনিস তারকা লিয়েন্ডার পেজ। প্রিয় কোর্টকে চিরতরে বিদায় জানিয়ে রাজনীতির ময়দানকে বেঁচে নিয়েছেন তিনি। দলনেত্রী মমতা বললে গোয়ার আসন্ন বিধানসভা নির্বাচনে লড়তে প্রস্তুত লিয়েন্ডার। একটি সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাতকারে এমনটাই জানিয়েছেন দেশের প্রাক্তন টেনিস তারকা।

তিনি বলেন, ‘২০১৮ সালে আমি বলেছিলাম যে রাজনীতিতে আসতে চাই। ছোট থেকেই ইচ্ছে ছিল যে দেশের কাজে নিজেকে নিযুক্ত করার। কিন্তু টেনিসের দিকে চলে যাওয়ায় সেটা আর হয়নি। তবে বরাবরই ইচ্ছা ছিল এমন কিছু করব যাতে দেশের লোক আমার জন্য গর্বিত হয়। আর আমি মনে করি যে রাজনীতিতে আসার সেরা সময় এইটাই।’

সেই সঙ্গে লিয়েন্ডার আরও জানান যে, ‘দেশে এখন ধর্ম, গায়ের রং এবং জাতের নামে ভাগাভাগি তৈরি করার জন্য রাজনীতি হচ্ছে। এই রাজনীতির বিরুদ্ধে লড়াই করতেই হবে। দিদি যদি বলেন তাহলে নির্বাচনে লড়াই করার জন্য আমি প্রস্তুত। মমতা দিদি বিশ্বাস করেন যে মানুষের জন্য কাজ করাই হল প্রধান ধর্ম।’ পাশাপাশি, গোয়াতে এখনও অনেক কিছুর অভাব রয়েছে বলেও মনে করেন তিনি।  

স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে ধর্ষণ দুষ্কৃতীদের! চাঞ্চল্য চাকদহে

সপ্তাহের শেষে একাধিক ট্রেন বাতিল দক্ষিণ পূর্ব রেলে, দেখে নিন তালিকা

গুজরাতে নাশকতার ছক? ভদোদরা থেকে অস্ত্র সহ গ্রেফতার জইশ জঙ্গি

সিদ্ধার্থের সঙ্গে আইনি বিয়ে সারলেন মিমি, কেমন ছিল বিশেষ দিনের আয়োজন?

শচিনের রেকর্ড ভেঙে টেস্ট ক্রিকেটে নতুন ইতিহাস যশস্বী জয়সওয়ালের

আজ প্রধানমন্ত্রী মোদির নেতৃত্বে কেন্দ্রীয় মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ বৈঠক

বক্স অফিসে দারুণ সাফল্য লাভ ‘রামায়ণ’ -এর, ২২ দিনে মোট আয় কত?

সকাল থেকে রুদ্ধশ্বাস অভিযান, অবশেষে পুলিশের জালে আসানসোলের কুখ্যাত দুষ্কৃতী প্রতাপ

আর কিছুক্ষণের মধ্যেই প্রকাশিত হবে উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের ফলাফল, কোথায় দেখবেন রেজাল্ট?

পারদ পতনের ইঙ্গিত, রাজ্যে জাঁকিয়ে শীত আসছে কবে? জানুন

কাটোয়া স্টেশনে ভয়াবহ অগ্নিকাণ্ড! দাউদাউ করে জ্বলল কামরা, তারপর…

বাংলাদেশে ফেরার আগেই শেখ হাসিনার প্রাক্তন উপ-প্রেস সচিব-সহ গ্রেফতার ৩

ঝড়ের দাপটে লন্ডভন্ড আমেরিকা, বিদ্যুৎহীন লক্ষ লক্ষ মানুষ, জারি জরুরি সতর্কতা

ডিজিটাল দুনিয়ায় চোখের পলকে পেমেন্ট! জানুন QR Code-এর খুঁটিনাটি