রাজ্যসভা পরিচালনার দায়িত্বে পিটি উষা

টুইটারে উচ্ছ্বাস প্রকাশ

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি:  ট্র্যাক অ্যান্ড ফিল্ডের প্রাক্তন রানি পিটি উষাকে বৃহস্পতিবার সংসদে দেখা গেল এক অন্য ভূমিকায়। চেয়ার ম্যান এবং রাজ্যসভার ডেপুটি চেয়ারম্যান না থাকায় তিনি সভার কাজ পরিচালনা করেন। নিজের টুইটার হ্যান্ডেলে সেই বিরল মুহূর্তের ছবি পোস্ট করেছেন। সেই সঙ্গে জুড়ে দিয়েছেন ছোট্টো একটি ক্যাপশন – মাইলস্টোন তৈরি করলাম।

রাজ্যসভার কাজ পরিচালনার জন্য কেন্দ্রে আসীন শাসকদলের তরফ থেকে প্রাক্তন অ্যাথলিটের নাম প্রস্তাব করা হয়। প্রস্তাবে পাশও হয়ে যায়। দেখার কথা ছিল সেই মাহেন্দ্রক্ষণের, যেদিন রাজ্যসভার পরিচালনার দায়িত্বে দেখা যাবে তাঁকে।

রাজ্যসভা পরিচালনার দায়িত্ব পেয়ে তিনি যে গর্বিত, সেটা টুইটারে তাঁর পোস্ট দেখে স্পষ্ট। টুইটারে সেই মাহেন্দ্রক্ষণের অভিজ্ঞতা বর্ণনা করতে গিয়ে উষা লিখেছেন, অসীম শক্তি মানেই অসীম দায়িত্ব, যেটা বলে গিয়েছেন ফ্র্যাঙ্কলিন ডি রুজভেল্ট। রাজ্যসভার চেয়ারম্যানের আসনে বসার পর ফ্র্যাঙ্কলিনের সেই উক্তি আমার মনে পড়ল। আশা, আমি একটি মাইলফলক তৈরি করতে সক্ষম হয়েছি। আমার কাঁধে যে গুরুদায়িত্ব অর্পণ করা হয়েছিল, খুব সংক্ষিপ্ত সময় হলেও আমি সেই দায়িত্ব যথাযথভাবে পালন করতে সক্ষম হয়েছি।

টুইটারে উষার ওই পোস্ট পড়ে তাঁর শুভাকাঙ্খী সকলে তাঁকে অভিনন্দন জানিয়েছেন। এক ভক্ত লিখেছেন, আপনি আমাদের সকলের গর্বের। আজ এক নতুন ইতিহাস তৈরি করলেন। আশা, আগামীদিনেও আপনার হাত দিয়ে তৈরি হবে ইতিহাস। আরও এক ভক্ত লিখেছেন, উষা ভারতের সব মহিলাদের গর্ব।

আরও পডুন রাজ্যসভার ভাইস চেয়ারপার্সন পিটি ঊষা

রাতারাতি বদলে যাবে ভাগ্য, কেতু গোচরে অর্থলাভের যোগ এই ৩ রাশির

বোলপুরের পর ফের পুলিশকে লক্ষ্য করে গুলি চালিয়ে পলাতক অভিযুক্ত, চাঞ্চল্য আসানসোলে

এক ক্লিকেই ট্রেনে বসে পেয়ে যাবেন পছন্দের খাবার, কীভাবে অর্ডার করবেন?

অবিবাহিত মেয়ের অন্তঃসত্ত্বার খবর শুনেই ক্ষুব্ধ বাবা-মা! তারপর যা ঘটল..

বুধে ষাঁড়ের গুঁতোতে চাঙ্গা শেয়ার বাজার, ২.৫ লক্ষ কোটি টাকা আয় বিনিয়োগকারীদের

নিজের পছন্দের গল্পে আপনিই প্রধান চরিত্র, AI টিভি আনছে Google

‘রাজবংশীদের জমি বাংলাদেশিদের দিয়েছিল সিপিএম,’ বিস্ফোরক দাবি শুভেন্দুর

ভ্রূণ ছিঁড়ে খাচ্ছে কুকুর! চন্দ্রকোণা নার্সিংহোমের সামনে শিউরে ওঠার মতো ঘটনা

রাহুলের বিরুদ্ধে সিবিআই ও ইডি তদন্তের নির্দেশ খারিজ করল সুপ্রিম কোর্ট

পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস মামলা কলকাতা হাইকোর্টে ফেরাতে চায় সুপ্রিম কোর্ট

মুখ্যমন্ত্রীর কড়া বার্তার পরদিনই অ্যাকশনে ইবি! কলকাতার দুই বাজারে চলছে নজরদারি

চায়ের আড্ডায় জমে যাবে, বাড়িতেই বানান মিক্সড ভেজ কাটলেট

গলল না বরফ, মজুরি বৃদ্ধির দাবিতে আন্দোলনের ঝাঁঝ বাড়াচ্ছে শ্রমিকরা, উত্তপ্ত বাংলাদেশ

মল্লিকবাজারে কাপড়ের গুদামে ভয়াবহ আগুন, ঘটনাস্থলে দমকলের ১০টি ইঞ্জিন