চলতি মরশুমে চ্যাম্পিয়ন্স লিগে প্রথম হারের মুখ দেখল রিয়াল মাদ্রিদ

Share:

নিজস্ব প্রতিনিধিঃ চলতি চ্যাম্পিয়ন্স লিগের মরশুমে ফরাসি দল লিলির বিরুদ্ধে প্রথম হারের মুখ দেখল রিয়াল মাদ্রিদ । লিগের দ্বিতীয় রাউন্ডে ১-০ গোলের ব্যবধানে হারল ভিনিসিয়াসরা । ফ্রেঞ্চ দলে বিরুদ্ধে প্রথমবারের সাক্ষাতেই এমন হারের সম্মুখীন হতে হবে, তা হয়তো স্বপ্নেও ভাবেনি কার্লো আনচেলত্তির দল।

ফরাসি দলের বিরুদ্ধে রিয়াল মাদ্রিদের প্রথম একাদশে নাম ছিল না ফরাসি স্পি়ড স্টার কিলিয়ান এমবাপের। তাঁর পরিবর্তে সুযোগ দেওয়া হয়েছিল ব্রাজিলিয়ান এনড্রিককে। ম্যাচের শুরু থেকে প্রত্যাশা মতো আক্রমণাত্মক খেলতে ব্যর্থ হয় রিয়াল মাদ্রিদ। উল্টো দিকে কড়া টক্কর দিয়েছে ফরাসি দলটি। শুরু থেকেই রিয়ালের বক্সে পরস্পর আক্রমণ  শানিয়েছে লিলি। তার ফলস্বরূপ প্রথমার্ধে পেনাল্টি উপহার পায় ফরাসি দলটি। জনাথান ডেভিডের পেনাল্টির উপর ভর করে ১-০ গোলে ব্যবধানে এগিয়ে যায় লিলি।দ্বিতীয়ার্ধের শুরু থেকেই গোল পরিশোধের উদ্দেশ্যে নেমেছিল বেলিংহামরা। কিন্তু লিলি গোলকিপারের দুরন্ত সেভের কারণে ফরাসি ক্লাবের জালে একটাও বল জড়াতে পারেনি রিয়াল মাদ্রিদ।

এই হার প্রসঙ্গে কোচ কার্লো আনচেলত্তি বলেন, আজকে আমরা ভালো খেলতে পারিনি। তাই আজকের ম্যাচের জন্য সমালোচনা হলে, তা মেনে নিতে হবে। প্রতিপক্ষরা ভালো খেলেছে তাই ওদের জয় প্রাপ্য ছিল। এই হার থেকে শিক্ষা নিয়ে আগামী ম্যাচের জন্য প্রস্তত হব।

ঘূর্ণাবর্তের জেরে বদলাচ্ছে আবহাওয়া, দক্ষিণে ভারী বৃষ্টি, উত্তরে জারি সতর্কতা

অতিরিক্ত গতির জেরে বড় দুর্ঘটনা! উলুবেড়িয়ায় উল্টে গেল যাত্রীবোঝাই বাস, তারপর…

হাসিনাকে সাংবাদিক বৈঠক করতে দেওয়ায় দিল্লির উপরে তেলেবেগুনে চটেছেন তারেক রহমান

ত্বকের নিচে নরম ফোলা অংশ? সাধারণ জন্মদাগ ভেবে অবহেলা করলেই বিপদ

সকালে উঠেই এলাচ জল খাচ্ছেন! জেনে নিন এই পানীয়ের ৫ উপকারিতা

সূর্যগ্রহণে রাহুযোগ! দুঃসময় আসতে চলেছে চার রাশির জাতকদের

আজকের রাশিফল: লক্ষ্মীবারে হঠাৎ অর্থপ্রাপ্তি, রাস্তাঘাটে গাড়ি আস্তে চালান, রাগ নিয়ন্ত্রণে রাখুন

প্রতারণা মামলায় নাম জড়াল সলমান খানের, সশরীরে সল্লু ভাইকে হাজিরার নির্দেশ আদালতের

মাগুরার বাড়িতে হামলার পর প্রথম প্রতিক্রিয়া সাকিব আল হাসানের, কী বললেন?

হাসিনার সাংবাদিক বৈঠকে হাজিরার পরেই সাকিব আল হাসানের বাড়িতে পেট্রল বোমা হামলা

‘দেশে আসেন, রাজপথেই দেখা হবে’, হাসিনাকে চ্যালেঞ্জ বাংলাদেশের ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির

কমনওয়েলথ গেমসে অংশ নেওয়া উগান্ডার চার খেলোয়াড় গায়েব, তদন্তে স্কটল্যান্ড পুলিশ

‘বাংলাদেশের মানুষ ভাল নেই, আমাকে ফিরতেই হবে,’ বার্তা শেখ হাসিনার

‘মা চলে আসার পর বাংলাদেশ দ্বিতীয় পাকিস্তান হয়েছে,’ বিস্ফোরক হাসিনা পুত্র জয়