চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

বিশ্বকাপ জয়ের আনন্দে টেবিলে উঠে নাচলেন মেসি

নিজস্ব প্রতিনিধি, দোহা: স্বপ্ন সত্যি হলে কী পূর্ণ বয়স্ক মানুষও শিশু হয়ে যায়? স্বপ্ন সত্যি হলে কী নিজের উপরে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে মানুষ? অন্তত বিশ্বকাপ জয়ের পরে আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসির আনন্দে মেতে ওঠার এক ভিডিও ওই প্রশ্নই তুলে দিয়েছে। ভিডিওতে দেখা যাচ্ছে, রবিবার রাতে বিশ্বকাপ নিয়ে লুসাইল স্টেডিয়ামের সাজঘরে ফিরেই মাঝখানে রাখা একটি টেবিলের উপরে দাঁড়িয়ে কোমর দুলিয়ে নেচেছেন বিশ্বকাপ জয়ী দলের অধিনায়ক। আর  মেসিকে নাচতে দেখে বিয়ার আর শ্যাম্পেনের বোতল খুলতে খুলতে কোমর দুলিয়ে নেচেছেন আর্জেন্টিনার অন্যান্য খেলোয়াড়রাও। ফুটবল রাজপুত্রের এমন শিশুর মতো আচরণ বুঝিয়ে দিচ্ছে, শাপমুক্তির দিনটি তাঁর জীবনে কতটা আনন্দের।

দোহার লুসাইল স্টেডিয়ামে রবিবার রাতে এক অবিশ্বাস্য বিশ্বকাপ ফাইনালের সাক্ষী থেকেছে গোটা বিশ্ববাসী। বিশ্ব ফুটবলের দুই জাদুকর লিওনেল মেসি ও কিলিয়ান এমবাপ্পের দ্বৈরথ মন ভরিয়ে দিয়েছে ফুটবল প্রেমীদের। শেষ কবে বিশ্বকাপ ফুটবলের ফাইনালে এমন রুদ্ধশ্বাসকর ম্যাচ দেখা গিয়েছে তা মনে করতে পারছেন না প্রবীণরাও। টাইব্রেকারে ৪-২ গোলে ফ্রান্সকে হারিয়ে ৩৬ বছরের অভিশাপমুক্ত হয়েছে আর্জেন্টিনা।

ম্যাচ শেষে বিজয়ী দলের সদস্যদের জন্য পদক নিতে উঠে সামনে রাখা বিশ্বকাপকে চুম্বন করার লোভ সামলাতে পারেননি আর্জেন্টাইন অধিনায়ক। তাঁর ওই শিশুসুলভ আচরণ দেখে হেসে ফেলেছিলেন ফিফার প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফ্যান্তিনিও। বিশ্বকাপ নিয়ে মাঠের মধ্যে কয়েক পাক খেয়ে সাজঘরে ফিরে গিয়েছিলেন আর্জেন্টিনার খেলোয়াড়রা। অনেকেই গলা ভেজাতে বিয়ার ও শ্যাম্পেনের বোতল খুলেছিলেন। শেষে সাজঘরে ঢুকে এক লাফে টেবিলের উপরে দাঁড়িয়ে যেভাবে কাপ হাতে শিশুর মতো নাচতে থাকলেন মেসি, তা বহুদিন স্মৃতি হয়েই থাকবে।

Published by:

Share Link:

More Releted News:

ব্যাটে- বলে দাপট দেখিয়ে দিল্লিকে দুরমুশ করে জয়ী হায়দরাবাদ

ব্যাট হাতে অভিষেকের তাণ্ডব, দিল্লিকে ২৪৩ রানের লক্ষ্য দিল হায়দরাবাদ

সিএসকে-এর জন্য দুঃসংবাদ, IPL থেকে ছিটকে গেলেন টপ-অর্ডারের ব্যাটসম্যান

‘টেনিস ও ক্রিকেটের মেলবন্ধন ঘটুক’ ভারত আসার ইচ্ছেপ্রকাশ করে জানালেন নোভাক জোকোভিচ

আইপিএলের পরেই আফগানিস্তানের বিরুদ্ধে টেস্ট সিরিজ, বোর্ডের সিদ্ধান্তে ক্ষুব্ধ গম্ভীর

‘ভবিষ্যতের তারকা’, বৈভবকে নিয়ে যা যা বললেন পঞ্জাবের অধিনায়ক শ্রেয়স আইয়ার

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ