আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

এবার কি অবসরের পথে লিওনেল মেসি! তোলপাড় ফুটবল দুনিয়া

নিজস্ব প্রতিনিধি: লিওনেল মেসি, বিশ্ব ফুটবলের অন্যতম একটি বড় নাম। এই নামটি ফুটবল দেখেন না এমন মানুষও জানেন। আর্জেন্টাইন সুপারস্টারের পায়ের জাদুতে রীতিমতো মজে রয়েছে বিশ্ব ফুটবল। বয়স বাড়ার সঙ্গে ফ্যানের কাছে মেসির জনপ্রিয়তা যেন আরও বৃদ্ধি পেয়েছে। তবে এবার কি সত্যিই দিন ফুরালো এলএম টেনের? বুটজোড়া কি তুলে রাখতে চান তিনি? কাতার বিশ্বকাপেই কি দেশের হয়ে শেষবারের মতো মাঠে নামতে চলেছেন? এই প্রশ্নগুলিই এখন ঘুরপাক খাচ্ছে সর্বত্র। আর তৈরি হচ্ছে নানা ধরনের জল্পনা। কারণ, ভেনেজুয়েলার বিরুদ্ধে বিশ্বকাপের বাছাই পর্বের ম্যাচ জেতার পরই মেসি জানিয়ে ছিলেন যে, বিশ্বকাপের পর অনেক কিছু বদলে যাবে, তাঁকেও চিন্তা-ভাবনা করতে হবে। আর এটা শুনে অনেকেই মনে করেছিলেন আর্জেন্টাইন অধিনায়ক বোধ হয় অবসরের ইঙ্গিত দিয়ে দিলেন।

আর মেসির ফুটবল থেকে বিদায় মানেই গোটা বিশ্বের ফুটবলপ্রেমীদের কাছে একটা বড়সড় ধাক্কা। এটা আর নতুন করে বলার কিছু নেই। কারণ, মেসির মতো বড় এবং উচ্চমানের ফুটবলারের অবসরের কথা কেউ ভক্তরা ভাবতেই পারছেন না।

লিওনেও মেসির সতীর্থ অ্যাঞ্জেল ডি মারিয়া জানিয়েছেন যে, আসন্ন কাতার বিশ্বকাপের পর তিনি আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানাবেন। তাই মেসিকে নিয়েও তৈরি হয়েছে ব্যাপক ধোঁয়াশা। 

Published by:

Share Link:

More Releted News:

চেন্নাইয়ের কাছে হেরে আইপিএলের প্লেঅফে খেলার স্বপ্ন শেষ হার্দিকদের

ব্যর্থ হার্দিক-সূর্যরা, চেন্নাইয়ের বিরুদ্ধে ১৫৯ রান তুলতে হিমশিম খেল মুম্বই

মহিলাদের টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ভারতীয় দল ঘোষণা, অধিনায়ক কে?

বাংলাদেশি ক্রিকেটারদের দুপুরের পাতে ‘ডাল-আলু ভর্তা-গরুর মাংস’ বন্ধ

বিলাসবহুল গাড়ি নয়, স্ত্রী-মেয়েকে নিয়ে হায়দরাবাদের অটোতে ঘুরছেন ক্লাসেন

‘আমারও শখ ছিল না…’, ভারত-পাক করমর্দন বিতর্ক উস্কে চাঞ্চল্যকর মন্তব্য সলমন আঘার

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ