চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

ফাইনালের আগে ১৩ বছরে দেওয়া মেসির সাক্ষাৎকার ভাইরাল

আন্তর্জাতিক ডেস্ক: মাঝে মাত্র একটি দিন।

রবিবার বিশ্বকাপের ফাইনালে খেলতে নামবে আর্জেন্তিনা এবং ফ্রান্স। ভারতীয় সময় রাত সাড়ে আটটায় শুরু খেলা। ম্যাচের আগে জমকালো সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। ফাইনাল ম্যাচ শুরু হওয়ার অপেক্ষায় গোটা বিশ্ব। এবারের বিশ্বকাপ ফুটবলে কে চ্যাম্পিয়ন হবে, তা নিয়ে শুরু হয়ে গিয়েছে তর্কাতর্কি। এই  তর্কের আবহে এল মন ভালো করা খবর। ১৩ বছর বয়সে মেসির দেওয়া একটি সাক্ষাৎকার ভাইরাল হয়েছে।

সেই সাক্ষাৎকার শুরুর আগে ছোট একটি ভূমিকা লেখা হয়েছে। ভূমিকার বাংলা তর্জমা এখানে তুলে ধরা হল- লিওনেল মেসি একজন আক্রণাত্মক ফুটবলার। বর্তমানে নিওয়েলস অ্যাকাডেমিতে খেলছেন। অত্যন্ত প্রতিভাবান একজন খেলোয়াড়। এক সুন্দর ভবিষ্যৎ ওর জন্য অপেক্ষা করছে। এর কারণ শুধু ওর উচ্চতা নয়। ও ক্ষিপ্র গতিতে এগিয়ে যেতে পারে। ভাল ড্রিবল করার ক্ষমতা ওর রয়েছে। সব থেকে ওর বড়ো গুন হল ও বল নিয়ে আনন্দে থাকতে ভালোবাসে। আর সেটা বিশ্ব ইতোমধ্যে জেনে গিয়েছে।

সাক্ষাৎকার শুরু হয়েছে এই ভাবে

জীবনের হিরো কে? জবাবে মেসি বলেন বাবা এবং ঠাকুর্দা। দ্বিতীয় প্রশ্ন ছিল, সখ কী? জবাবে মেসি বলেছিলেন গান শোনা। সে সময় জনপ্রিয় ধারাবাহিক প্রাইমিসিয়াস নিয়ম করে দেখতেন মেসি। আর পছন্দের বই বাইবেল। সেই সময় তার প্রিয় ছবি বেবিজ ডে আউট। খেতে ভালোবাসেন সস দিয়ে মুরগির মাংস। 

আরও পডু়ন সর্বাধিক ম্যাচ খেলার রেকর্ডধারী লোথার ম্যাথাউজকে ছুঁলেন মেসি

Published by:

Share Link:

More Releted News:

ব্যাটে- বলে দাপট দেখিয়ে দিল্লিকে দুরমুশ করে জয়ী হায়দরাবাদ

ব্যাট হাতে অভিষেকের তাণ্ডব, দিল্লিকে ২৪৩ রানের লক্ষ্য দিল হায়দরাবাদ

সিএসকে-এর জন্য দুঃসংবাদ, IPL থেকে ছিটকে গেলেন টপ-অর্ডারের ব্যাটসম্যান

‘টেনিস ও ক্রিকেটের মেলবন্ধন ঘটুক’ ভারত আসার ইচ্ছেপ্রকাশ করে জানালেন নোভাক জোকোভিচ

আইপিএলের পরেই আফগানিস্তানের বিরুদ্ধে টেস্ট সিরিজ, বোর্ডের সিদ্ধান্তে ক্ষুব্ধ গম্ভীর

‘ভবিষ্যতের তারকা’, বৈভবকে নিয়ে যা যা বললেন পঞ্জাবের অধিনায়ক শ্রেয়স আইয়ার

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ