বিপিএলে দল পেলেন না বিশ্বকাপে দুর্দান্ত ফর্মে থাকা লিটন দাস

আগামী বছরের জানুয়ারিতে শুরু হচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)।

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: সদ্য সমাপ্ত টি-টুয়েন্টি বিশ্বকাপে দুর্দান্ত ফর্মে থাকা সত্বেও বাংলাদেশ প্রিমিয়ার লিগের কোনও দলেই ঠাঁই হল না জাতীয় দলের অন্যতম ওপেনার লিটন দাসের। আর দেশের সেরা ব্যাটারের ঠাঁই না পাওয়া নিয়ে জোর শোরগোল পড়ে গিয়েছে। সোশ্যাল মিডিয়ায় এ নিয়ে ক্ষোভও প্রকাশ করতে শুরু করেছেন নেটা নাগরিকরা। যদিও যাঁকে ঘিরে এত কাণ্ড সেই লিটন দাস দল না পাওয়া নিয়ে কোনও মন্তব্য করেননি।

আগামী বছরের জানুয়ারিতে শুরু হচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। ইতিমধ্যেই বিপিএলের নয়া সিজন নিয়ে জোরকদমে ঝাঁপিয়ে পড়েছে ফ্র্যাঞ্চাইজিগুলি। দলে কতজন বিদেশি ক্রিকেটার নেওয়া যাবে তা নিয়ে কোনও বাধ্যবাধকতা না থাকলেও জাতীয় ক্রিকেটারদের নেওয়ার ক্ষেত্রে বাধ্যবাধকতা রয়েছে। কোনও দলই একজনের বেশি জাতীয় দলের ক্রিকেটার নিতে পারবে না। শনিবার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে বিপিএলে অংশগ্রহণকারী সাতটি দলের সরাসরি স্বাক্ষর করা জাতীয ক্রিকেটারদের তালিকা প্রকাশ করা হয়েছে।

আর সেই তালিকা দেখেই অনেকের চক্ষু চড়কগাছ। মাশরাফি বিন মুর্তজাকে সিলেট স্ট্রাইকার্স, তামিম ইকবালকে খুলনা টাইগার্স, সাকিব আল হাসানকে ফরচুন বরিশাল, তাসকিন আহমেদকে ঢাকা, মোস্তাফিজুর রহমানকে কুমিল্লা, আফিফ হোসেনকে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স ও নুরুল হাসান সোহানকে রংপুর রাইডার্স নিয়েছে। তালিকায় নেই দেশের সেরা ব্যাটার লিটন দাস। দল পাননি আরও দুই সিনিয়র ক্রিকেটার মুশফিকুর রহিম ও মাহমুদউল্লাহ রিয়াদ। এদের মধ্যে মুশফিকুর রহিম আন্তর্জাতিক টি-টুয়েন্টি থেকে অবসর নিয়েছেন আর মাহমুদুল্লাহ রিয়াদ অধিনায়কত্ব হারানোর পাশাপাশি দল থেকে বাদ পড়েছেন।

আলিপুর চিরিয়াখানায় জলের পাইপ ফেটে বিপত্তি, পরিদর্শনে মন্ত্রী অগ্নিমিত্রা পাল

কড়া নিরাপত্তায় মুড়ে জম্মু-কাশ্মীরে বৈষ্ণো দেবী মন্দিরে পুজো দিলেন অক্ষয়

কলকাতা বিমানবন্দরে বাজ পড়ে বিপত্তি, আহত ২

দক্ষিণ লেবাননে ফের ইজরায়েলি হামলা, নিহত ১৬

পুরুষদের বিশ্বকাপে ম্যাচ পরিচালনায় মহিলা রেফারি! জানেন কে এই টোরি পেনসো?

মেয়র পদে ইস্তফা গৌতম দেবের, শিলিগুড়ি পুরসভাও হাতছাড়া হচ্ছে তৃণমূলের

বিধানসভায় পিএসির চেয়ারম্যান পদে বসতে পারেন মমতার বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করা ফিরহাদ?

‘ব্যান করার যথেষ্ট কারণ রয়েছে,’ কেন্দ্রের পাশে দাঁড়িয়ে টেলিগ্রামকে জানাল দিল্লি হাইকোর্ট

‘ফিটনেস’-এই নজর, যোগ-ম্যারাথনে যোগ দিয়ে বার্তা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর

অস্বস্তিকর গরমের মাঝেই সকাল থেকে শুরু ঝড়বৃষ্টি, একাধিক জেলায় সতর্কতা জারি

পরীমণির সঙ্গে শারীরিক সম্পর্কে জড়িয়ে চাকরি হারালেন পুলিশ আধিকারিক

প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত উত্তরবঙ্গ,জলের তোড়ে ভেসে গেল দুধিয়া সেতু

গুলিতে কাঁপল টাইমস স্কোয়ার, নিরাপদ আশ্রয়ের খোঁজে হুড়োহুড়ি পর্যটকদের

ইরানের ওপর থেকে ঐতিহাসিক নৌ-অবরোধ প্রত্যাহার করল আমেরিকা