টটেনহ্যামকে উড়িয়ে লিগ কাপের ফাইনালে লিভারপুল,তবুও খুশি নন লিভারপুল অধিনায়ক

Share:

নিজস্ব প্রতিনিধি : টটেনহ্যামকে উড়িয়ে দিয়ে ঝড় তুলল লিভারপুল। আর তাতেই লিগ কাপের ফাইনালে উঠল এই দল। বলা বাহূল্য যে, লিগ কাপে সবচেয়ে বেশি শিরোপাজয়ী দল হল লিভারপুল। পাশাপাশি প্রতিযোগিতাটির বর্তমান চ্যাম্পিয়নও বটে। যদি টটেনহামের কাছে হেরে যেত লিভারপুল তবে বিদায় নিতে হত দলটিকে। শেষ পর্যন্ত তা হয় নি।টটেনহ্যামের বিপক্ষে দুর্ধর্ষ জয় ছিনিয়ে এনেছে লিভারপুল।

টটেনহামের বিপক্ষে দাপুটে এই জয়ের পরও খুশি হতে পারেন নি লিভারপুল ডিফেন্ডার ফন ডাইক। এই নিয়ে তিনি জানান,‘আমাদের সামগ্রিকভাবে আরও ভালো খেলা দরকার ছিল।আমার এখনও মনে হয় প্রথমার্ধে আমরা আরও আগ্রাসী খেলতে পারতাম ও প্রতিপক্ষদের আরও চাপে ফেলতে পারতাম। আমি দলের খেলোয়াড়দেরও একই কথা বলেছি। তবে আজ যেভাবে জিতেছি সেটা দলের জন্য দারুণ। আমরা এখন এফএ কাপে মনোযোগ দিতে চাই। আগামীদিনে লক্ষ রাখতে হবে যেন শুরু থেকে শেষটাও দুধর্ষ হয়।’

নিজেদের গড়ের মাঠে প্রথম লেগে ১-০ গোলে লিভারপুলকে হারিয়েছিল টটেনহ্যাম।এরপর এক বুক প্রত্যাশা নিয়ে লিভারপুরের মাঠ অ্যানফিল্ডে খেলতে আসে তারা। ১-০ ব্যবধানে পিছিয়ে থেকে ম্যাচ শুরু করা লিভারপুলের প্রত্যাবর্তনের সূচনা হয় ৩৪ মিনিটে। মোহাম্মদ সালাহর ক্রস থেকে ডান পায়ের শটে গোল করেন কোডি গ্যাকপো।৭৫ মিনিটে লিভারপুরের হয়ে তৃতীয় গোলটি করেন ডমিনিক সোবোৎলাই। ৮০ মিনিটে হেড থেকে চতুর্থ গোল করে টটেনহ্যামের পরাজয় (৪-০) নিশ্চিত করেন ফন ডাইক।

বাংলায় বিনিয়োগে আগ্রহী Blackstone, শমীকের সঙ্গে বৈঠকে অস্ট্রেলিয়ার রাষ্ট্রদূত

শীতের দুপুরের সেরা পদ, বানিয়ে নিন ফুলকপি দিয়ে কাতলা মাছের ঝোল

‘পঞ্চায়েত সিজন ৫’-এর মুক্তির দিন ঘোষণা, কবে থেকে দেখা যাবে নতুন পর্ব?

প্রকাশ্যে এল সিদ্ধার্থ-কিয়ারার মেয়ের মুখ, সমাজমাধ্যমে ভাইরাল ছবি

ঘরেই তৈরি করুন দারুণ স্বাদের এই পদ, বানান ক্রিমি চিজ চিকেন গ্রেভি

সন্তানের সামনেই স্ত্রীর গলার নলি কেটে খুন করল পাষণ্ড স্বামী

ঢাকার কারাগারে চিন্ময়কৃষ্ণ প্রভুর খাদ্য ও চিকিৎসা নিয়ে গভীর উদ্বেগ

পাকা কলা ফেলে না দিয়ে বানান সুস্বাদু মুচমুচে বড়া, রইল সহজ রেসিপি

উত্তপ্ত বাংলাদেশ, থানায় ও সাংসদের বাড়িতে অগ্নিসংযোগ, কাঠগড়ায় হাসিনার দল

বঙ্গোপসাগরে ক্রমশ ভয়ংকর হচ্ছে ঘূর্ণিঝড় ‘আকভান’, কলকাতা সহ দক্ষিণবঙ্গে বাড়বে দুর্যোগ?

ইজরায়েলের পার্লামেন্টে নতুন স্পিকার বিরোধী শিবিরের, এবার ক্ষমতা হারানোর পথে নেতানিয়াহু?

বইপাড়ায় বুক স্টলকে কেন্দ্র করে ধুন্ধুমার কাণ্ড, পুলিশের সঙ্গে বচসা ABVP’র

ট্রাম্পকে হত্যার ষড়যন্ত্র! পাক নাগরিককে ২৭ বছর ৬ মাসের কারাদণ্ড দিল আমেরিকা

ভারতের বিরুদ্ধে কোন কৌশলে খেলবে কিউয়িরা, টেস্টের আগে পরিকল্পনা জানালেন অধিনায়ক টম ল্যাথাম