জোড়া গোল করে মেসিহীন মায়ামিকে জয় এনে দিলেন সুয়ারেজ

Share:

নিজস্ব প্রতিনিধি : জোড়া গোল করে মেসিহীন ইন্টার মায়ামিকে জয় এনে দিলেন লুইস সুয়ারেজ। মেজর লিগ সকারে ডি সি ইউনাইটেডের বিপক্ষে জয় পেল ফ্লোরিডার এই ক্লাবটি।

লিওনেল মেসিকে ছাড়া শুরুটা ভালো হয়নি ইন্টার মায়ামির। মাত্র ১৪ মিনিটের মাথায় ডিসি ইউনাইটেডকে হারিয়ে দেয় জারেড স্টুরোড। এরপর সমতায় ফিরতে বেশিক্ষণ সময় নেয়নি মায়ামি। ২৪ মিনিটে মায়ামিকে সমতায় ফেরালেন লিওনার্দো কাম্পানা। দ্বিতীয়ার্ধে চেষ্টা করেও গোল পাচ্ছিল মায়ামি। এরপর ৬২ মিনিটের মাথায় রবার্ট টেলারকে তুলে নিয়ে সুয়ারেজকে নামানো হয়। নিজের জাত চেনাতে ১০ মিনিটের বেশি সময় লাগেনি সুয়ারেজের। অসাধারণ গোল করে দলকে এগিয়ে দেন উরুগুয়ে স্ট্রাইকার। এরপর ম্যাচ শেষের মুখে ৮৫ মিনিটের মাথায় তিন ডিফেন্টারকে বিট করে বার ঘেঁষে শট করেন সুয়ারেজ। গোলরক্ষক অবশ্য বলটিকে আটকাতে পারেননি। শেষ পর্যন্ত ৩-১ গোলে জয় পায় ইন্টার মায়ামি।

এর আগে মেসিকে ছাড়া একটি ম্যাচ জিততে পারেনি ফ্লোরিডার এই ক্লাবটি। মেসি না থাকায় প্রথম থেকেই বেশ চিন্তায় ছিল ইন্টার মায়ামি শিবির। শেষ পর্যন্ত সুয়ারেজের গোল দুরন্ত জয় পেল মিয়ামি। এনিয়ে পাঁচ ম্যাচে ইন্টার মায়ামির পয়েন্ট ১০। জয় পেয়ে স্বভাবত উচ্ছ্বসিত কোচ মার্তিনো জানান, দল যেভাবে ১৫ মিনিটের মধ্যে ধাক্কা সামলাতে পেরেছে, সেটা খুব ভালো লাগছে। প্রথম ১৫ মিনিটের পর ম্যাচ আমরা ভালোভাবে নিয়ন্ত্রণ করতে পেরেছি।

বিশ্বজুড়ে ঝড় তুলে ১৫০০ কোটি টাকার বেশি আয় করল রামায়ণ

তারেক জমানায় অশান্ত বাংলাদেশ, ‘মোল্লা’ ইউনূসের বাড়িতে আগুন

গ্যাসের সিলিন্ডার ফেটে বাড়িতে আগুন, ঝলসে মৃত্যু মা ও দুই মেয়ের

হরমুজ প্রণালিতে তিন তেলবাহী ট্যাঙ্কারে আগুন, আমেরিকা-ইরান সংঘাত ঘিরে বাড়ছে উত্তেজনা

শামিম আহমেদের বাড়িতে হানা CID ও পুলিশের, উধাও তৃণমূল বিধায়ক

বঙ্গোপসাগরে শক্তিশালী আকভান, ভোর থেকেই কলকাতা-সহ দক্ষিণবঙ্গে বৃষ্টি শুরু

পাম অ্যাভিনিউয়ের প্লাস্টিকের গোডাউনে ভয়াবহ আগুন, ঘটনাস্থলে দমকলের ১৪ ইঞ্জিন

১.৭২ ইঞ্চি অ্যামোলেড ডিসপ্লেসহ বাজারে এল Xiaomi Smart Band watch

সকাল থেকেই কলকাতা-সহ দক্ষিণবঙ্গে বৃষ্টি, ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে কোন জেলায় কতটা দুর্যোগের আশঙ্কা?

‘আকভানে’র বাঁকেই লুকিয়ে রয়েছে বাংলার বিপদ! পুরীতে ল্যান্ডফলের পূর্বাভাস

‘মমতা সরকার যা যা ছিনিয়ে নিয়েছে, সব ফিরিয়ে দেব,’ আদিবাসীদের প্রতিশ্রুতি শুভেন্দুর

আজকের রাশিফল: কর্মক্ষেত্রে তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নেবেন না, মা লক্ষ্মীর আশীর্বাদ পাবেন কারা?

হার্ট অ্যাটাকের ঝুঁকি কমাতে চান? প্রতিদিন মেনে চলুন এই ৫টি অভ্যাস

৭ দিনেই মমতার কাছে জোড়াফুল প্রতীক! অভিষেকের মন্তব্যে বাড়ল জল্পনা