বিশ্বকাপ ফাইনালে ভারতের হার নিয়ে বিস্ফোরক মন্তব্য কাইফের

Share:

নিজস্ব প্রতিনিধি : ২০২৩ সালে ওয়ানডে বিশ্বকাপের ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে ভারতের হার নিয়ে বিস্ফোরক অভিযোগ তুললেন ভারতীয় দলের প্রাক্তন সদস্য মহম্মদ কাইফ। তাঁর মতে, পিচ নিয়ে বড্ড বেশি পরীক্ষা নিরিক্ষা করেছিলেন রোহিত শর্মা ও রাহুল দ্রাবিড়। ফাইনালে এরই মাশুল দিতে হয়েছে ভারতীয় দলকে।

সম্প্রতি একটি সাক্ষাতকারে মহম্মদ কাইফ জানান, ‘ওয়ানডে ফাইনাল ম্যাচ শুরুর আগে তিন দিন আমি আমেদাবাদেই ছিলাম। রাহুল দ্রাবিড় ও রাহিত শর্মারা প্রতিদিনই পিচ পরীক্ষা নিরিক্ষা করতে যেতেন। আমি দেখতাম, প্রতিদিনই পিচের রঙ পরিবর্তন হচ্ছে। ফাইনালের আগে পিচে ঠিকভাবে জয় দেওয়া হয়নি। পাশাপাশি পিচে ঘাসও রাখা হয়নি। আসলে ভারত অস্ট্রেলিয়াকে স্লো পিচ দিতে চেয়েছিল। মানুষ একথা বিশ্বাস না করলেও এই কথা সত্যি।‘

একইসঙ্গে ভারতীয় দলের এই প্রাক্তন সদস্য জানান, ‘ভারত জানত যে অস্ট্রেলিয়ার কাছে প্যাট কামিন্স, মিচেল স্টার্ক আছে। তাই ভারত চেয়েছিল স্লো পিচ দিতে। এটাই আমাদের ভুল হয়েছে। অনেকেই মনে করছে, কিউরেটর নিজে থেকেই এই পিচ তৈরি করেছে। কারোর দ্বারা প্রভাবিত হয়ে করেনি। কিন্তু এই কথা ঠিক নয়।‘ ভারতের এই পরিকল্পনা যে কামিন্স বুঝতে পেরেছিলেন, সেকথাও উঠে আসে কাইফের কথায়। তাঁর মতে, স্লো পিচে ম্যাচ কী করে ম্যাচ বের করে আনতে হয়, সেই কথা কামিন্স শিখেছিল। কামিন্স জেনেবুঝেই টসে জিতে ফিল্ডিং নিয়েছিল। কারণ, ও জানত, স্লো পিচে প্রথমে ব্যাট করা শক্ত।

বল খেলতে গিয়ে ঝিলে তলিয়ে যাওয়া রোহনের দেহ উদ্ধার, প্রায় ১৯ ঘণ্টা পর মিলল কিশোরের মৃতদেহ

তারেক রহমানকে কটূক্তি, গ্রেফতার ইনকিলাব মঞ্চের সদস্য

মেরামতির সময়ে ফের ধস ফরাক্কায়, উত্তরবঙ্গগামী একাধিক ট্রেন বাতিল, দুর্ভোগে যাত্রীরা

বড় পর্দায় এবার রাধা-কৃষ্ণের প্রেমকাহিনী! জন্মাষ্টমীতে বিরাট ঘোষণা করণ জোহরের

শ্রীনগরে অবতরণের সময় খুঁটিতে ধাক্কা ইন্ডিগোর বিমানের, অল্পের জন্য প্রাণ রক্ষা যাত্রীদের

জীবন-যুদ্ধের লড়াই! নেপালের ভয়াবহ বন্যার ৯দিন পর সুড়ঙ্গ থেকে উদ্ধার ২

নিউটাউনে উত্তম কুমারের নামে ফিল্ম সেন্টারের ভূমিপুজোতে উপস্থিত মুখ্যমন্ত্রী

তেল চুরি করতে গিয়ে মর্মান্তিক পরিণতি! নাইজেরিয়ায় বিষাক্ত ধোঁয়ায় প্রাণ গেল ৪৩ জনের

টানা বৃষ্টি-বন্যায় বিপর্যস্ত উত্তরপ্রদেশ, মৃত ৮

জন্মাষ্টমীর দিন দক্ষিণবঙ্গে স্বস্তি, উত্তরবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের নাম বদলের দাবি বিজেপি বিধায়ক শর্বরী মুখোপাধ্যায়ের

‘পাথরসম্রাট’ টুলুর আরও এক বাড়িতে হানা! রাতভর সিউড়িতে পুলিশের তল্লাশি অভিযান

ব্যাগে মুখ ঢাকা! ভোররাতে বেঙ্গালুরু থেকে খড়দহ থানায় নিয়ে আসা হল সোমনাথকে, আজ ব্যারাকপুর আদালতে পেশ

সপ্তম পে কমিশনে নয়া আপডেট! সরকারি কর্মী-পেনশনভোগীদের জন্য খুলল বিশেষ ওয়েবসাইট