পেনাল্টি থেকে রোনাল্ডোর গোলে কষ্টার্জিত জয় ম্যান ইউয়ের

একেবারে তলানিতে থাকা দলটির বিপক্ষে কোনওমতে জয় পেল রেড ডেভিলসরা।

Share:

আন্তর্জাতিক ডেস্ক: না, লিগ টেবিলের শেষে থাকা নরউইচ সিটির বিরুদ্ধে একদমই চেনা ছন্দে পাওয়া গেল না ম্যাঞ্চেস্টার ইউনাইটেডকে। একেবারে তলানিতে থাকা দলটির বিপক্ষে কোনওমতে জয় পেল রেড ডেভিলসরা। ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর পেনাল্টি থেকে করা গোলে তিন পয়েন্ট পেল তারা। ম্যাচের ৭৫ মিনিটে দলের হয়ে একমাত্র জয়সূচক গোলটি করেন সিআর সেভেন। তবে ব্রুনো, র‍্যাশফোর্ডদের খেলা একেবারেই মন জয় করতে পারেনি সমর্থকদের।

ম্যাচের শুরু থেকেই অগোছালো ফুটবল খেলছিল ম্যান ইউ। কিন্তু ১৪ মিনিটেই তাদের সামনে এগিয়ে যাওয়ার সুযোগ এসে গিয়েছিল। তবে অ্যালেক্সের ফ্রি-কিক প্রতিপক্ষের এক ফুটবলারের মাথায় লেগে ক্রসবারে লেগে প্রতিহত হয়। এরপর ৩৭ মিনিটে দু’জন ডিফেন্ডারকে কাটিয়ে গোলমুখী শট নেন রোনাল্ডো। কিন্তু পর্তুগিজ তারকার শট ঝাঁপিয়ে পড়ে বাঁচিয়ে দেন নরউইচের গোলরক্ষক টিম ক্রুল। বিরতির ঠিক আগেই ফের একবার দলের নিশ্চিত পতন রোধ করেন তিনি। ফলে গোলশূন্য ফলাফলেই প্রথমার্ধ শেষ করে দু’দল।

দ্বিতীয়ার্ধে গোলের জন্য মরিয়া হয়ে ওঠে রাগিনিকের দল। প্রতিপক্ষের ডিফেন্ডারের ভুলে ৭৪ মিনিটে পেনাল্টি পেয়ে যায় তারা। সেখান থেকে ব্যবধান ১-০ করেন সিআর সেভেন। নির্ধারিত সময়ের মিনিট চারেক আগে ব্যবধান দ্বিগুণ করার সুযোগ এসে গিয়েছিল তাঁর সামনে। কিন্তু তিনি সেটা করতে ব্যর্থ হন। এরপর রেফারি শেষ বাঁশি বাজালে জয়ী হয় ম্যান ইউ। ১৬ ম্যাচে ২৭ পয়েন্ট পেয়ে পঞ্চমস্থানে উঠে এল তারা।

‘ভয় দেখাচ্ছে!’ সাংসদদের ‘বাঁচাতে’ তড়িঘড়ি দিল্লি ছুটলেন মমতা

অগ্নিগর্ভ বাংলাদেশ থেকে মুখে ফেরাচ্ছে Zara, H&M! বাতিল ২,৩৬০ কোটি টাকার পোশাকের বরাত

ঋতব্রতদের হলফনামায় সই করেছে পুলিশ! ফুটেজ প্রকাশ করে দাবি অভিষেকের

‘Daddy Cool’ গানে করিনার সঙ্গে ৮৬ লক্ষ টাকার হীরের নেকলেস পরে নাচলেন শাহরুখ

শেখ হাসিনার সরকার বনাম পরিবর্তনের পরের বাংলাদেশ, কী পেল মানুষ?

ভোরে বিএনপি সাংসদের বাড়িতে পেট্রোল বোমা ছুড়ল দুষ্কৃতীরা! আতঙ্ক বাংলাদেশে

কল্যাণী এক্সপ্রেসওয়েতে ফের দুর্ঘটনা, ইট বোঝাই লরি উল্টে মৃত্যু হল যুবকের

‘মহিলা সংরক্ষণ বিলের পক্ষেই ভোট দেবেন শতাব্দী রায়রা,’ জানালেন শুভেন্দু

আফগানিস্তানে স্কুলের কাছে বিস্ফোরণে ছিন্নভিন্ন হয়ে নিহত ৬ পড়ুয়া, আহত শতাধিক

‘নারীদের দেওয়া প্রতিশ্রুতি পূরণ করব’, মহিলা সংরক্ষণ বিল নিয়ে ফের বার্তা মোদির

কেন্দ্রীয় মন্ত্রিত্বের বিনিময়ে আসন পুনর্বিন্যাস বিলে বিজেপির পাশে শরদ-স্ট্যালিন! জল্পনা

‘পুলিশ প্রয়োজনে এনকাউন্টার করতেই পারে,’ দাবি দিলীপ ঘোষের

২৪ ক্যারেটের দাম বাড়লেও অনেকটা সস্তা হল ২২ ক্যারেট সোনা, জানুন কলকাতায় আজকের দর

বেন স্টোকসের রেকর্ড ভাঙলেন ঋষভ পন্থ, WTC-তে গড়লেন নতুন নজির