রোনাল্ডোর ম্যান ইউয়েও থাবা বসালো করোনা, স্থগিত হল ম্যাচ

 ইংলিশ প্রিমিয়ার লিগে ফের হানা দিল করোনা।

Share:

আন্তর্জাতিক ডেস্ক: ইংলিশ প্রিমিয়ার লিগে ফের হানা দিল করোনা। এবার মারণ ভাইরাসটির কবলে পড়ল ইপিলের খ্যাতনামা ক্লাব ম্যাঞ্চেস্টার ইউনাইটেড। সেই কারণে স্থগিত হয়ে গেল ব্রেন্টফোর্ডের বিরুদ্ধে রেড ডেভিলসদের ম্যাচ। চলতি লিগের ১৭তম রাউন্ডের খেলার মঙ্গলবার মুখোমুখি হওয়ার কথা ছিল এই দুই দলের। কিন্তু কোভিডের হাত থেকে ফুটবলারদের বাঁচানোর জন্য ম্যাচ পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেয় ইপিএল কর্তৃপক্ষ।

ম্যান ইউয়ের থেকে জানা গিয়েছে যে, দলের কয়েকজন ফুটবলার এবং একজন সাপোর্ট স্টাফের করোনা টেস্টের রিপোর্ট পজিটিভ এসেছে। যদিও তাঁদের কারও নাম উল্লেখ্য করা হয়নি। 

ক্লাবের তরফ থেকে একটি বিবৃতির মাধ্যমে বলা হয়েছে, ‘আমাদের মূল দলের কয়েকজন ফুটবলার ও একজন সাপোর্ট স্টাফ করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। তাই ব্রেন্টফোর্ডের বিরুদ্ধে ম্যাচটি পিছিয়ে দেওয়া হয়েছে। আমাদের কাছে ফুটবলারদের সুরক্ষা সবার আগে’। এই ম্যাচের কবে হবে, সেটা পরে জানিয়ে দেওয়া হবে।

 

গত সপ্তাহে ইপিএলের সঙ্গে জড়িত প্রায় ৪২ জনের কোভিড রিপোর্ট পজিটিভ আসে। যার ফলে লিগকে ঘিরে দেখা দিয়েছিল বিপুল সমস্যা। স্থগিত হয়েছিল টটেনহ্যাম-ব্রাইটন ম্যাচও।

ব্যবসায় ভুল সিদ্ধান্তেই হতে পারে সর্বনাশ, সতর্ক থাকুন এই রাশির জাতকরা

বংশগত কারণে হতে পারে অগ্ন্যাশয়ের ক্যানসার! সতর্ক করলেন বিশেষজ্ঞরা

রেস্তরাঁর মতো চিকেন আখনি পোলাও এবার বাড়িতেই! রইল সহজ রেসিপি

কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে মুখ্য অতিথি সলমন খান

মুখে দিলেই মিলিয়ে যাবে এই মিষ্টি, বানিয়ে নিন ক্ষীরের মালপোয়া

কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে কি আগাম ক্যানসার শনাক্ত করা সম্ভব? যা জানাচ্ছে গবেষণা

মহাদেবের বাণেই কেঁপেছিল ত্রিভুবন! জানুন রাস পূর্ণিমার এই অজানা কাহিনী

হু হু করে ঢুকছে উত্তুরে হাওয়া, সপ্তাহান্তে শহরে শীতের আমেজ

‘আপনারা জিনিসের দাম কমাচ্ছেন না,’ ব্যবসায়ীদের ধমক দিয়ে বললেন মুখ্যমন্ত্রী

২৮ বলে সেঞ্চুরি, সৌদির বোলারদের ‘কচুকাটা’ করে বিশ্বরেকর্ড সূর্যবংশীর

‘বাবার নিরাপত্তা প্রত্যাহার করা হয়েছিল, যাতে খুন করা যায়’, বিস্ফোরক দাবি রাহুলের

ডিজিটাল লেনদেনে জালিয়াতি রুখতে ‘স্টপ সুইচ’! নতুন পদক্ষেপ রিজার্ভ ব্য়াঙ্কের

‘দলত্যাগ কিভাবে করতে হয় নেত্রীর থেকেই শেখা’, নাম না করে মমতাকে কটাক্ষ কাকলির

সোনার গহনা ফেলে ডিম চুরি! গাইঘাটায় তাজ্জব কাণ্ড চোরেদের