৬২১ কোটি টাকায় চেলসি থেকে ম্যাসন মাউন্টকে কিনছে ম্যান ইউ

Share:

নিজস্ব প্রতিনিধি, লন্ডন: ইউরোপে দলবদলের মরসুমে পছন্দের খেলোয়াড়দের কিনতে টাকার থলি হাতে ঝাঁপিয়েছে ক্লাবগুলি। পছন্দের খেলোয়াড়দের দলে পেতে অর্থের কোনও কার্পণ্য দেখাচ্ছেন না ক্লাব কর্তারা। কোচ এরিক টেন হাগের দাবি পূরণে চেলসি থেকে তরুণ মিডফিল্ডার ম্যাসন মাউন্টকে ৬ কোটি পাউন্ডে (ভারতীয মুদ্রায় ৬২১ কোটি টাকার বেশি) কিনে নিচ্ছেন ম্যানচেস্টার ইউনাইটেডের কর্তারা। পাঁচ বছরের জন্য চুক্তি হচ্ছে তরুণ মিডফিল্ডারের সঙ্গে। চুক্তির সময়েই দিতে হবে সাড়ে পাঁচ কোটি পাউন্ড। আর বাকি ৫০ লাখ পাউন্ড পরবর্তী সময়ে।

ওল্ড ট্র্যাফোর্ডের ক্লাবটির মাঝমাঠ এমনিতেই যথেষ্ট শক্তিশালী। ব্রুনো ফার্নান্দেজ, কাসেমিরো, ক্রিস্টিয়ান এরিকসেনের মতো দুর্দান্ত খেলোয়াড় রয়েছেন। ওই ত্রয়ী যে ম্যাচে একসঙ্গে নেমেছেন, সেই ম্যাচে না হারার রেকর্ড রয়েছে। তিনজনের জুটিকে বারমুডা ট্রায়াঙ্গাল বলে আখ্যা দিয়েছেন ফুটবল বোদ্ধারা। কিন্তু কোচ এরিক টেন হাগ চেয়েছিলেন, দলের মাঝ মাঠ আরও শক্তিশালী হোক। আর সেক্ষেত্রে চেলসির তরুণ মিডফিল্ডার ২৪ বছরের ম্যাসান মাউন্টকে দলে নেওয়ার জন্য ম্যান ইউ কর্তাদের কাছে আবদার জানিয়েছিলেন। কোচের সেই আবদার পূর্ণ করেছেন ইংলিশ প্রিমিয়ার লিগের অন্যতম শক্তিশালী দলের কর্তারা।

ব্রিটিস সংবাদমাধ্যম ‘বিবিসি’ জানিয়েছে, চুক্তির মেয়াদ এক বছর বাকি থাকলেও মাউন্টকে ছাড়তে রাজি হয়েছে চেলসি কর্তৃপক্ষ। গত ১৮ বছর ধরে চেলসির সঙ্গে যুক্ত তরুণ মিডফিল্ডার। মাত্র ছয় বছর বয়সে পা রেখেছিলেন চেলসি ফুটবল আকাদেমিতে। ২০১৭ সালে ১৮ বছর বয়সে প্রথম মূল দলে খেলার সুযোগ পান। দলের হয়ে চ্যাম্পিয়ন্সলিগ ও ক্লাব বিশ্বকাপ জয়ও করেছেন। চলতি সপ্তাহেই ম্যান ইউতে স্বাস্থ্য পরীক্ষায় অংশ নেবেন মাউন্ট।

আমেরিকার সঙ্গে চুক্তি সত্বেও সামরিক প্রস্তুতি জোরদার করছে ইরান

শ্রীলঙ্কার খেলোয়াড়দের সঙ্গে হাতাহাতি, ভারতের হয়ে অভিষেকের আগেই শাস্তির মুখে পড়বেন বৈভব?

লঞ্চের আগেই চর্চায় OPPO Reno 16 Series, জেনে নিন সম্ভাব্য দাম ও স্পেসিফিকেশন

উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সতর্কতা, দক্ষিণবঙ্গে কমবে কি অস্বস্তি? জানুন আবহাওয়া আপডেট

আটক অভিষেক ঘনিষ্ঠ তৃণমূলপন্থী শিক্ষক সংগঠনের নেতা মইদুল ইসলাম

শাশুড়ির মন জিততে চান? শেষ মুহূর্তে কিনে ফেলুন এই আধুনিক উপহারগুলি

হাঁটুর অস্ত্রোপচারে বাড়তে পারে সমস্যা! অস্টিওআর্থ্রাইটিসের সমাধান জানালেন চিকিৎসকরা

ক্যালিফোর্নিয়ায় ভেঙে পড়ল মার্কিন B-52 বোমারু বিমান, নিহত ৮

কর্নাটকের মহীশূরে পানশালায় ভয়াবহ অগ্নিকাণ্ড, দার্জিলিংয়ের যুবক সহ ঝলসে মৃত ২

রুদ্ধশ্বাস লড়াই শেষে সুপার ওভারে শ্রীলঙ্কার কাছে হার বৈভবদের

‘৭ ডিসেম্বরের মধ্যে নতুন পুরবোর্ড,’ কলকাতাবাসীকে জানালেন শুভেন্দু অধিকারী

টাকা আসছে, তবু থাকছে না? রান্নাঘরের এই পরিবর্তনেই মিলতে পারে সমাধান

আজ মঙ্গলের কৃত্তিকা নক্ষত্রে গোচর, ভাগ্যের চাকা ঘুরবে ৪ রাশির জাতকদের

চালের পায়েস তো অনেক খেয়েছেন, এবার বানিয়ে ফেলুন কাঁঠালের পায়েস