কোচ যশপাল রানার মৃত্যুতে ভেঙে পড়লেন মনু ভাকের, কী লিখলেন সমাজ মাধ্যমে?

Share:

নিজস্ব প্রতিনিধিঃ ভারতীয় ক্রীড়াজগতে নেমে এসেছে শোকের ছায়া। প্রয়াত হয়েছেন দেশের প্রখ্যাত শুটার ও কোচ যশপাল রানা। তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন ডাবল অলিম্পিক পদকজয়ী শুটার মনু ভাকের। সামাজিক মাধ্যমে আবেগঘন বার্তায় তিনি জানিয়েছেন, যশপাল রানার চলে যাওয়া তাঁর জীবনের এক ‘অপূরণীয় ক্ষতি’।

মাত্র ৪৯ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন যসপাল রানা। জানা গিয়েছে, সম্প্রতি মিউনিখে অনুষ্ঠিত আইএসএসএফ বিশ্বকাপ শেষে দেশে ফেরার পথে হৃদরোগজনিত সমস্যায় আক্রান্ত হন তিনি। পরে তাঁর মৃত্যু হয়। শুক্রবার দেহরাদুনে গিয়ে প্রয়াত কোচকে শেষ শ্রদ্ধা জানান মনু ভাকের। সেই সময় উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামিও উপস্থিত ছিলেন। পরে অলিম্পিকস ডটকমকে দেওয়া সাক্ষাৎকারে মনু বলেন, ‘এখনও বিশ্বাস করতে পারছি না। খবরটা মেনে নেওয়া আমার পক্ষে খুব কঠিন। তিনি শুধু আমার কোচ ছিলেন না, ছিলেন আমার পথপ্রদর্শক এবং বন্ধু।’ শনিবার সামাজিক মাধ্যমে ২০১৮ থেকে ২০২৪ সাল পর্যন্ত তাঁদের একসঙ্গে কাটানো বিভিন্ন মুহূর্তের ছবি পোস্ট করেন মনু। সেই পোস্টে তিনি লেখেন, ‘অপূরণীয় ক্ষতি’। সংক্ষিপ্ত হলেও তাঁর এই বার্তা স্পষ্ট করে দেয়, কোচের মৃত্যুতে সে কতটা শোকাহত।

আরও পড়ুনঃ আমেরিকার সঙ্গে যুদ্ধ বন্ধের চুক্তি হলেই হরমুজের দরজা খুলে দেবে ইরান

ভারতীয় শুটিংয়ে মনু ভাকেরের সাফল্যের পিছনে যশপাল রানার গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। কেরিয়ারের কঠিন সময়ে তিনি মনুর পাশে দাঁড়িয়েছিলেন। টোকিও অলিম্পিকের হতাশার পর মনু যখন মানসিকভাবে ভেঙে পড়েছিলেন, তখনও তাঁকে নতুন করে আত্মবিশ্বাস জুগিয়েছিলেন রানা। কোচের স্মৃতিচারণ করতে গিয়ে মনু বলেন, ‘আমার প্রতিটি সাফল্যের সঙ্গে তাঁর অবদান জড়িয়ে রয়েছে। শুটিং রেঞ্জে তাঁর উপস্থিতি আর কখনও অনুভব করতে পারব না, এই ভাবনাই সবচেয়ে বেশি কষ্ট দিচ্ছে।’ যসপাল রানার মৃত্যুতে শুধু একজন কোচকেই নয়, ভারতীয় শুটিং হারাল তার অন্যতম সেরা পথপ্রদর্শককে।

যৌনাঙ্গের যত্নে এই ৬ ভুল করছেন না তো? অজান্তেই বাড়তে পারে সংক্রমণের ঝুঁকি

বেপরোয়া গতির গাড়ির ধাক্কায় মৃত্যু তীর্থযাত্রীর, ঘাতক এসইউভি পুড়িয়ে দিল ক্ষুব্ধ জনতা

ক্যান্সার আক্রান্ত শিশুদের পাশে মেসি, হাসপাতাল  নির্মাণে দিলেন ২৬ লক্ষ ইউরো

ফ্রিজে রাখলেই বিষ! এই ৫টি খাবার ভুলেও রেফ্রিজারেটরে রাখছেন না তো?

অক্টোবরেই বিরল ‘মহালক্ষ্মী রাজযোগ’, উন্নতির শিখরে পৌঁছবেন ৪ রাশির জাতকরা

সংসারে টাকার অভাব? আর্থিক সঙ্কট দূর করতে ফ্রিজের উপর রাখুন তিনটি জিনিস

জামুইয়ে মোটরবাইক থেকে তরুণীকে নামিয়ে যৌন হেনস্থাকে ‘ছোট্ট ঘটনা’ আখ্যা মন্ত্রীর

দ্বিতীয় স্ত্রীকে আত্মহত্যায় প্ররোচনা, প্রথম স্ত্রী সহ গ্রেফতার সাতক্ষীরার সাংসদ

বিরল কীর্তি গড়তে চলেছেন তারেক, বাবা-মায়ের পর রাষ্ট্রপুঞ্জের সাধারণ সভায় ভাষণ দিচ্ছেন

ধোনিদের কোচ বদল, ফ্লেমিংয়ের জায়গায় এলেন জাহির খান

মঙ্গলে বাইরে বেরোলে সঙ্গে রাখুন ছাতা, দিনভর ভোগাবে বৃষ্টি

পাসপোর্টের বদলে ১০ হাজার টাকা ঘুষ! হাতেনাতে দুই সিভিক ভলান্টিয়ার গ্রেফতার

বদলের বাংলায় চৈতন্যদেবকে সম্মান, মহাপ্রভুর নামে হচ্ছে বিশ্ববাংলা সরণি?

মন্দারমণির উত্তাল সমুদ্রে স্নান করতে নেমে তলিয়ে গেলেন শান্তিপুরের দম্পতি