বড় ধাক্কা নিউজিল্যান্ডের, অবসর নিলেন বিশ্বকাপে ডাবল সেঞ্চুরি করা মার্টিন গাপটিল

Share:

নিজস্ব প্রতিনিধিঃ নতুন বছরের শুরুতেই  নিউজিল্যান্ড ক্রিকেট মহলে দুঃসংবাদ। আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন নিউজিল্যান্ড ক্রিকেট দলের  খেলোয়াড় মার্টিন গাপটিল। ওয়ানডে বিশ্বকাপে ডাবল সেঞ্চুরি করেছেন তিনি। শুধু তাই নয়  ওয়ানডে বিশ্বকাপে সর্বোচ্চ স্কোর করার রেকর্ড তার। আর এবার আচমকাই  অবসরের ঘোষণা করে দিলেন  গাপটিল ।  

২০২২ সালে অক্টোবরের পর থেকে একটাও আন্তর্জাতিক ম্যাচ খেলেনি ব্যাটসম্যান গাপটিল ।   তিনি তাঁর ১৫  বছরের দীর্ঘ ক্যারিয়ারে মোট ৩৬৭ টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন। এর মধ্যে রয়েছে ১৯৮ টি ওয়ানডে, ১২২ টি টি-টোয়েন্টি এবং ৪৭ টি টেস্ট খেলেছেন গাপটিল।  সেই সঙ্গে তিনি তাঁর ক্যারিয়ারে করেছেন ২৩ টি আন্তর্জাতিক সেঞ্চুরি এবং ৭৬ টি হাফ সেঞ্চুরি ।

২০০৯  সালের জানুয়ারিতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথমবার নিউজিল্যান্ড জার্সিতে খেলতে নামেন ৩৮  বছর বয়সী গাপটিল । এখন পর্যন্ত তিনি  আন্তর্জাতিক ক্রিকেট ক্যারিয়ারে মোট ১৩৫৬৩  রান করেছেন।  সেইসঙ্গে ওয়ানডে বিশ্বকাপে  ডাবল সেঞ্চুরি করে রেকর্ড গড়েছেন গাপটিল । ওয়েলিংটনে ২০১৫ সালের ওয়ানডে বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ২৩৭ রানের তিনি  বিধ্বংসী ইনিংস খেলেছিলেন । এছাড়া ২০২৩ সালে সাউদাম্পটনে ইংল্যান্ডের বিপক্ষে ১৮৯ ও ২০১৭ সালে হ্যামিল্টনে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে অপরাজিত ১৮০ রানের ইনিংস খেলেছিলেন নিউজিল্যান্ডের এই ব্যাটসম্যান  । আর এবার ৩৮ বছর বয়সেই  গাপটিল  ইতি টানলেন ১৪ বছরের লম্বা ক্যারিয়ার থেকে ।

বিধানসভা সই কাণ্ড: কুণাল ঘোষকে রবিবার ভবানী ভবনে তলব সিআইডি’র

হরমুজে ভারতীয় জাহাজে হামলার পিছনে ইরান, আজব দাবি ডোনাল্ড ট্রাম্পের

বাগানবাড়িতে বিলাসবহুল বিছানা, ঝা চকচকে বাথরুম, উদ্ধার সরকারি ত্রিপল, উধাও প্রধান

তৃণমূলের নেতাদের বিরুদ্ধে বিক্ষোভ,খাল দখল করে বাড়ি, মাছের ভেড়ি তৈরীর প্রতিবাদে

কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের আক্রমণ নিয়ে মুখ খুললেন অভিষেক, কী বললেন?

‘তদন্ত এড়াব না, রবিবারই ফের ভবানী ভবনে যাব,’ জানালেন অভিষেক

আচমকাই বিশ্বজুড়ে স্তব্ধ ফেসবুক-ইনস্টাগ্রামের পরিষেবা

UNESCO কাণ্ডে প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেনের আগাম জামিনের আবেদন হাইকোর্টে

বিএসএফের ‘পুশ ব্যাক’ রুখতে বিজিবিকে সহযোগিতায় সীমান্তে জড়ো হিযবুত জঙ্গিরা

রাষ্ট্রদূতের দায়িত্ব নিতে ঢাকায় দীনেশ ত্রিবেদী, ‘পুশ ব্যাক’ নিয়ে মন্তব্য এড়ালেন

চাঙা শেয়ারবাজার, একদিনেই লগ্নিকারীদের ‘লক্ষ্মীলাভ’ ১০ লক্ষ কোটি টাকা

দক্ষিণের ৭ জেলায় বৃহস্পতিবার পর্যন্ত ঝড়-বৃষ্টির পূর্বাভাস জারি, উত্তরে চলবে দুর্যোগ

দক্ষিণবঙ্গে প্রবেশ করল বর্ষা, এল নিনো কাঁটায় চিন্তিত আবহাওয়া দফতর

ফলতার পর এবার নন্দীগ্রামে তৃণমূল নেতাকে হাফপ্যান্ট পরিয়ে ঘোরালো পুলিশ