চুক্তির মাঝপথেই ইংল্যান্ডের কোচের দায়িত্ব ছাড়লেন ম্যাথু মট

Share:

নিজস্ব প্রতিনিধি: একদিনের বিশ্বকাপের পরে টি টোয়েন্টি বিশ্বকাপেও ব্যর্থতার জেরে ইংল্যান্ডের  সীমিত ওভারের প্রধান কোচের দায়িত্ব ছেড়ে দিলেন ম্যাথু মট। আজ মঙ্গলবার ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ডের তরফে মটের ইস্তফা দেওয়ার কথা জানানো হয়েছে। জস বাটলারদের অস্থায়ী হেড স্যার হিসাবে নিয়োগ দেওয়া হয়েছে সহকারী কোচ মার্কাস ট্রেসকোথিককে।

২০২২ সালের মে মাসে ইংল্যান্ডের সাদা বলের কোচ হিসেবে দায়িত্ব নিয়েছিলেন অস্ট্রেলিয়া মহিলা ক্রিকেট  দলের প্রাক্তন কোচ ম্যাথু মট। আর জস বাটলারদের প্রধান কোচ হিসাবে দায়িত্ব নেওয়ার মাস ছয়েকের মধ্যে ইংল্যান্ড দলকে সাফল্য এনে দেন মট। অস্ট্রেলিয়ার মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপের শিরোপা জেতেন জস বাটলাররা। কিন্তু ভারতের মাটিতে অনুষ্ঠিত একদিনের বিশ্বকাপ এবং সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজের মাটিতে অনুষ্ঠিত টি টোয়েন্টি বিশ্বকাপে সাফল্য পাননি জস বাটলাররা। ফলে গত কয়েকদিন ধরেই প্রধান কোচ হিসাবে মটের আয়ু নিয়ে জল্পনা চলছিল। গত সপ্তাহেই ইংল্যান্ডের পুরুষ ক্রিকেটের ব্যবস্থাপনা পরিচালক রব কির সঙ্গে বৈঠকে বসেছিলেন মট। আর তার পরেই তাঁর দায়িত্ব ছাড়ার জল্পনা দাবানলের মতো ছড়িয়ে পড়ে। শেষ পর্যন্ত এদিন ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ডের তরফে জস বাটলারদের প্রধান কোচের পদ থেকে মটের সরে দাঁড়ানোর কথা ঘোষণা করা হয়।

ইংল্যান্ডের সীমিত ওভারের ক্রিকেট কোচের দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর পরে এদিন এক বিবৃতিতে মট বলেছেন, ‘ইংল্যান্ড পুরুষ দলের কোচিং করাতে পেরে আমি বেশ গর্বিত। গত দু’বছরে সাফল্য পেতে আমরা সর্বাত্মক চেষ্টা করেছি। আমি খেলোয়াড়, ম্যানেজমেন্ট এবং ইসিবির সবাইকে কঠোর পরিশ্রমের জন্য ধন্যবাদ জানাতে চাই। দারুণ বন্ধুত্ব ও অসাধারণ সব স্মৃতি নিয়ে যাচ্ছি আমি।’

 

পুরসভার পর এবার পঞ্চায়েতেও বসবে প্রশাসক, ঘোষণা দিলীপ ঘোষের

মুখ্যমন্ত্রীকে নিয়ে ‘কুরুচিকর’ পোস্টের অভিযোগ, বিজেপি বিধায়কের নালিশে গ্রেফতার তৃণমূল নেতা

রবি দুপুরে বাগুইআটিতে হাড়হিম হত্যাকাণ্ড, ঘরে ঢুকে যুবককে খুন করল দুষ্কৃতী

‘কংগ্রেস ও তৃণমূল দুই দলই সাইনবোর্ডে পরিণত হয়েছে,’ খোঁচা সুকান্ত মজুমদারের

মাথায় গামছা, গেঞ্জি-বারমুডা পরে খালি পায়ে জমিতে নেমে চাষের কাজে ব্যস্ত মন্ত্রী গৌরিশঙ্কর

মায়ের মুখে হাসি ফোটাতে বাড়ির চারপাশে ৫৭০০ গাছ! ছেলের ভালবাসা চোখে জল আনবে

রোগীর মৃত্যু ঘিরে উত্তাল হাসপাতাল, দেদার ভাঙচুর! আতঙ্কে ছাদে উঠলেন প্রসূতি

ধর্মীয় অনুষ্ঠানের খাবার খেয়ে বমি-পায়খানা, হাসপাতালে ভর্তি ৩৫ জন গ্রামবাসী

‘জঙ্গলমহলে বিভাজনের চেষ্টা করেছিল মমতার সরকার,’ পুরুলিয়া থেকে তোপ মুখ্যমন্ত্রীর

ব্যাটে-বলে বাংলাদেশকে দুরমুশ করল ভারত, এশিয়াডে পদক নিশ্চিত হরমনপ্রীতদের

ভোটার তালিকায় নাম বাদ, সপরিবারে এসআইআরের নোটিশ পেলেন লালকৃষ্ণ আডবানি

‘আগের সরকার নয় যে যা খুশি করবেন!’ ট্রোলারদের জবাব দিলেন মন্ত্রী অগ্নিমিত্রা

ধর্মীয় অনুষ্ঠান থেকে ফেরার পথে ভয়াবহ হামলা, গুলিতে ঝাঁঝরা কংগ্রেস নেতার ভাই

বিয়ের দু’বছরের মাথায় বাবা-মা হলেন শোভন-সোহিনী, নায়িকার কোলে পুত্র এল না কন্যা?