অশান্ত মণিপুরকে শান্ত করতে সাহায্যের আবেদন মেরি কমের

Share:

নিজস্ব প্রতিনিধি:  উত্তর-পূর্ব ভারতের অন্যতম রাজ্য মণিপুর। সেই রাজ্যটিতে এখন অশান্তির আগুনে পরিস্থিতি ক্রমশ জটিল থেকে জটিলতর হয়ে উঠছে। অবনতি ঘটছে আইন-শৃঙ্খলা পরিস্থিতিরও। তাই যত শীঘ্র সম্ভব পাহাড়ি রাজ্যটিকে শান্ত করার আর্জি জানালেন বক্সার মেরি কম। বৃহস্পতিবার সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এই অনুরোধ করেন মেরি কম। মণিপুরের একটি উপজাতি ছাত্র সংগঠনের বিক্ষোভকে কেন্দ্র করেই ভয়ানক এই পরিস্থিতির তৈরি হয় ওই রাজ্যে।

উল্লেখ্য, গত বুধবার উপজাতিদের একটি আন্দোলনে অশান্ত হয়ে উঠে মণিপুর। পরিস্থিতি ক্রমশ জটিল হচ্ছে দেখে তা নিয়ন্ত্রণ করার জন্য পথে নামানো হয় সেনা এবং আসাম রাইফেলসকে। আর নিজের চোখে এইভাবে নিজের রাজ্যের ভয়ানক পরিস্থিতি দেখেই আঁতকে ওঠেন প্রাক্তন জাতীয় বক্সার। সোশ্যাল মিডিয়ায় সেই আন্দোলনে অগ্নিকাণ্ডের ঘটনার ছবিও পোস্ট করেন তিনি। এবং গোটা পরিস্থিতি যাতে খুব শীঘ্রই নিয়ন্ত্রণে আনা যায়, তার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর কাছেও একান্ত অনুরোধ করেছেন মেরি কম।

তাঁর মতে, এই আন্দোলনকে স্তব্ধ করার জন্য সরকার সেনা এবং আসাম রাইফেলস এবং পুলিশ যৌথভাবে ব্যবহার করে। এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সেনাবাহিনীর সদস্যরা আন্দোলনকারী নেতা-কর্মীদের গ্রেফতার করে। আন্দোলনকারীদের যে গ্রেফতার করা হয়েছে সেই খবর সেনাবাহিনীর এক সদস্য নিজেই স্বীকার করেছেন।

সূত্রের খবর, ওই হিংসাত্মক জায়গা যাতে ইতিমধ্যেই ৪,০০০ মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। আরও মানুষকে সরানোর কাজও চলছে। যত শীঘ্রই সম্ভব তাঁদেরকেও নিরাপদ আশ্রয়ে সরিয়ে নিয়ে যাওয়া হবে। এরপর যাতে আর কোনওরকম হিংসাত্মক ঘটনা না ঘটে তারজন্য সেনাবাহিনী ফ্ল্যাগ মার্চ শুরু করেছে। তবে পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে বলেই জানা গিয়েছে সূত্র মারফত।

মঙ্গলবার সাতসকালে ভূমিকম্প, ৫.৩ মাত্রার কম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

বাজেটের মধ্যেই ধামাকা সাউন্ড, ১২,০০০ টাকার কমে মিলবে ৫ স্পিকার

আজকের রাশিফল: স্বাস্থ্য নিয়ে অবহেলা করবেন না, কর্মক্ষেত্রে নতুন সুযোগ আসতে পারে

ঝাল-মিষ্টি স্বাদের দারুণ কম্বিনেশন, বানান ক্রিস্পি চিলি বেবিকর্ন

সম্পর্কের সংজ্ঞা বদলাচ্ছে! পরকীয়া থেকে লিভ-ইন, কোন পথে হাঁটছে ভারতীয় সমাজ?

পাকস্থলীর ক্যানসার চিকিৎসায় সাফল্য, থেরাপিতে মিলবে সমাধান

দেব দীপাবলিতে ঘরে আনুন সুখ-সমৃদ্ধি, মেনে চলুন এই ৫ বাস্তু টোটকা

Nvidia-এর CEO ও প্রেসিডেন্ট পদে ফিরলেন জেনসেন হুয়াং, খুশি ট্রাম্প

তাপস-উমেশ-দীপক, ‘তিনমূর্তিকে’ রাজ্য সরকারের মুখপাত্র ঘোষণা শুভেন্দুর

সপ্তাহের শুরুতেই পতন শেয়ার বাজারে, ৬.৫ লক্ষ কোটি টাকা উবে গেল বিনিয়োগকারীদের

নির্বাচিত পুরসভারই অস্তিত্ব নেই, কীভাবে ওয়ার্ড পুনর্বিন্যাস? রাজ্যকে প্রশ্ন সুপ্রিম কোর্টের

১৬,০০০ টাকা সস্তা হল ৫০ মেগাপিক্সেল ক্যামেরা-সহ Samsung A56

রাজ্যের সরকারি হাসপাতালে হকার ও ফেরিওয়ালাদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি

বছর শেষে মহাচমক! ডিসেম্বরে ভাগ্যের চাকা ঘুরছে এই ৫ রাশির