প্যারাগুয়েতে নিষিদ্ধ মেসি ও আর্জেন্টিনার জার্সি, নেপথ্যে কোন কারণ!

Share:

নিজস্ব প্রতিনিধি: ফুটবল তারকা লিওনেল মেসির(Lionel Messi) জনপ্রিয়তা বিশ্বব্যাপী। দেশ কালের সীমানা ছাড়িয়ে তিনি ফুটবলপ্রেমীদের আইডল হয়ে গিয়েছেন। জীবনের মধ্যাহ্নে এসেও এতটুকু কমেনি এই ফুটবলের জাদুকরের খেলার জাদু। কিন্তু প্যারাগুয়েতে(Paraguay) অনুষ্ঠিত হতে চলা নির্বাচনী খেলায় সেই দেশের ফুটবল ফেডারেশন এক অদ্ভুত নিয়ম জারি করেছে। আসন্ন ম্যাচে স্থানীয় দর্শকরা শুধুমাত্র প্যারাগুয়ে কিংবা নিরপেক্ষ জার্সি পরেই মাঠের গ্যালারিতে প্রবেশ করতে পারবে। ‘মেসি ১০’ লেখা জার্সি(Messi 10 Jersey) কিংবা আর্জেন্টিনার জার্সি(Argentina Jersey) পরে এলে স্টেডিয়ামে প্রবেশ করতে দেওয়া হবে না।

আরও পড়ুনঃ সপ্তাহান্তে কেমন থাকবে উত্তরবঙ্গের আবহাওয়া! বৃষ্টির সম্ভাবনা কি রয়েছে কলকাতায়?

এর কারণ প্রসঙ্গে প্যারাগুয়ে ফুটবল ফেডারেশন জানায়, ম্যাচে নিরপেক্ষতা বজায় রাখতেই নাকি এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কিন্তু অনুরাগীরা মনে করছেন, মেসির জনপ্রিয়তার ঝড় যাতে মাঠে প্রভাব ফেলতে না পারে সেই কারণেই এই ব্যবস্থা নেওয়া হচ্ছে। কারন আসন্ন প্যারাগুয়ে-আর্জেন্টিনা ম্যাচে দর্শকদের নজর থাকবে ফুটবল তারকা মেসির দিকেই। এদিন নিশ্চিতভাবে অনেকেই মাঠে আসবেন মেসির খেলা দেখতে। সেই কারণেই এতটা কড়াকড়ি।

যদিও প্যারাগুয়ে ফুটবল ফেডারেশনের বক্তব্য, ‘এই পদক্ষেপ নির্দিষ্ট কোনও খেলোয়াড়ের বিরুদ্ধে নয়। ফুটবলারদের কেরিয়ারের প্রতি আমাদের সম্মান আছে। এটা শুধু আমাদের ঘরের মাঠে সুবিধা পাওয়ার জন্য নেওয়া।’ মেসি এবং আর্জেন্টিনার জার্সি নিষিদ্ধ করার প্রসঙ্গে ওই দেশের ফুটবল ফেডারেশনের লাইসেন্সিং ম্যানেজার ফার্নান্দো ভিলাসবোয়া বলেন, ‘আমরা এরইমধ্যে স্থানীয় পর্যায়ে সতর্কবার্তা জানিয়েছি। প্যারাগুয়ে কিংবা নিরপেক্ষ জার্সি ছাড়া গ্যালারির স্থানীয় সমর্থকদের অংশে প্রবেশের অনুমতি থাকবে না। প্রতিপক্ষের জার্সি পরে যাঁরা আসবেন, তাঁরা এদিন প্রবেশের ছাড়পত্র পাবেন না।’

আরও পড়ুনঃ হলদিরাম এলাকার জল-যন্ত্রণা কমাতে উদ্যোগী নবান্ন, উপকৃত হবেন নিত্যযাত্রীরা

যদিও প্যারাগুয়ের এই কীর্তিতে হতবাক গোটা বিশ্বের ফুটবলপ্রেমীরা। অনেকেই এই নিয়মকে ‘অ্যান্টি–লিওনেল মেসি রুল’ তকমা দিয়েছেন। যদিও এই ঘটনা নতুন নয়। এর আগেও গত মার্চ মাসে ইন্টার মায়ামির বিপক্ষে কনক্যাকাফ চ্যাম্পিয়ন কাপের ম্যাচে গ্যালারির নির্দিষ্ট কিছু অংশে প্রতিপক্ষের জার্সি নিষিদ্ধ করেছিল ন্যাশভিলে। তবে এভাবে মেসির জনপ্রিয়তা আটকানো যাবে না বলেই মন্তব্য করছেন ফুটবলপ্রেমীরা। এখন সকলেরই নজর আসন্ন‌ প্যারাগুয়ে-আর্জেন্টিনা ম্যাচের দিকে।

দুবাইয়ে কলেজ যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ভারতীয় শিক্ষার্থীর

কালীঘাটে ঠিক কি ঘটেছিল, তদন্তে নামল লালবাজারের গোয়েন্দা বিভাগ

ভাঙল ‘ধুরন্ধর-২’র রেকর্ড, বক্স অফিসে ৬৫০ কোটির গণ্ডি টপকাল ‘রামায়ণ’

মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে কুরুচিকর পোস্ট, সাসপেন্ড কলকাতা পুলিশের ইন্সপেক্টর

তুরস্কের ইস্পাত কারখানায় ভয়াবহ বিস্ফোরণে ঝলসে মৃত ১৬, আহত একাধিক

রাষ্ট্রগুরু সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের জন্মদিবসে শ্রদ্ধা জানালেন মুখ্যমন্ত্রী

উধাও শীতের আমেজ, কলকাতা-সহ রাজ্যের একাধিক জেলায় বৃষ্টির পূর্বাভাস!

বসিরহাটে দুই বাইকের মুখোমুখি সংঘর্ষে মৃত ১, আহত ৩

মুম্বই পালাচ্ছিলেন, ধর্ষণের মামলায় বিমানবন্দর থেকে গ্রেফতার মমতাপন্থী বিধায়ক পরেশরাম

এবার থেকে হেলিকপ্টারে করে দিঘা ভ্রমণ, বড় ঘোষণা শুভেন্দুর

‘ধর্ষক, ড্রাগ মাফিয়া ও অবৈধ অনুপ্রবেশকারীদের রাজ্যে স্থান নেই,’ বললেন মুখ্যমন্ত্রী

কম দামে পাবেন দুর্দান্ত ক্যামেরা! বাজারে আসছে Xiaomi 18T

১২ নভেম্বর থেকে গুরু-মঙ্গলের বিশেষ যুতি! কপাল খুলবে ৩ রাশির

আজকের রাশিফল: নতুন মানুষের সঙ্গে পরিচয় হতে পারে, আর্থিক বিষয়ে সতর্ক থাকুন