এই মুহূর্তে

মেসিকে ঢাকায় আসার আমন্ত্রণ জানাল শেখ হাসিনা প্রশাসন

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: কাতার বিশ্বকাপে আর্জেন্টিনার হয়ে গলা ফাটিয়ে গোটা বিশ্বের সংবাদ শিরোনামে উঠে এসেছিলেন বাংলাদেশের ফুটবল ভক্তরা। নিরলস সমর্থন জানানোর জন্য বাংলাদেশি সমর্থকদের কৃতজ্ঞতা জানিয়েছিলেন খোদ আর্জেন্টিনার প্রেসিডেন্ট আলবার্তো ফার্নান্দেজ। এমনকী অকুণ্ঠ সমর্থনের প্রতিদান হিসেবে বাংলাদেশে বন্ধ হয়ে যাওয়া দূতাবাস চালুর আশ্বাসও দিয়েছিলেন আর্জেন্টিনার বিদেশ মন্ত্রী সান্তিয়াগো ক্যাফিইরো। যাদের সমর্থনে আপ্লুত আর্জেন্টিনার ফুটবলার থেকে রাজনীতিবিদরা সেই সমর্থকদের ইচ্ছাপূরণে এবার ফুটবলের রাজপুত্র তথা আর্জেন্টিনার কাপ জয়ের মূল কারিগর লিওনেল মেসিকে ঢাকায় নিয়ে আসার জন্য আর্জেন্টিনার বিদেশ মন্ত্রীর কাছে অনুরোধ জানালেন বাংলাদেশের বিদেশ মন্ত্রী এ কে আবদুল মোমেন। উল্লেখ্য, ২০১১ সালের সেপ্টেম্বর মাসে প্রদর্শনী ম্যাচ খেলতে ঢাকায় এসেছিলেন মেসি।

বৃহস্পতিবার পলিসি রিসার্স ইন্সটিটিউট (পিআরআই) অডিটোরিয়ামের এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিদেশ মন্ত্রী বলেন, ‘অতীতে আম কূটনীতি, মিষ্টি কূটনীতি হয়েছে। আর এবার হয়েছে খেলার কূটনীতি। বাংলাদেশের জনগণ এবার ব্রাজিল- আর্জেন্টিনাকে ব্যাপকভাবে সমর্থন করেছে। সেই কারণে স্পোর্টস কূটনীতি এগিয়ে গিয়েছে। আগামী মার্চে ঢাকায় আসছেন আর্জেন্টিনার বিদেশ মন্ত্রী সান্তিয়াগো ক্যাফিয়েরো। আমি বলেছি, তিনি যেন সঙ্গে করে লিওনেল মেসিকেও নিয়ে আসেন। তাহলে ভাল হবে।’

আর্জেন্টিনার সঙ্গে বাংলাদেশের দীর্ঘদিনের বন্ধুত্বের কথা তুলে ধরে বিদেশ মন্ত্রী বলেন, ‘ আর্জেন্টিনা আমাদের পুরনো বন্ধু। জাতিসঙ্ঘেও একসঙ্গে কাজ করেছি। বিভিন্ন সময়ে আমাদের সহায়তা করেছে। আগামী দিনে আমাদের দুই দেশের সম্পর্ক আরও ভাল হবে।’ কবে বাংলাদেশে আর্জেন্টিনা দূতাবাস খুলতে পারে জানতে চাওয়া হলে তিনি বলেন, ‘আর্জেন্টিনার বিদেশ মন্ত্রীর ঢাকা সফরের সময়েই এ বিষয়ে কথা হবে। আশা করছি, আগামী বছরেই দূতাবাস খোলা সম্ভব হবে।’

Published by:

Share Link:

More Releted News:

একপেশে ম্যাচে লখনউকে দুরমুশ করে জয়ী বিরাটরা

বেঙ্গালুরুর বোলারদের আঁটোসাঁটো বোলিংয়ে ১৪৬ রানেই গুটিয়ে গেল লখনউ

মুম্বই শিবিরে দুঃসংবাদ! আগামী কয়েকটি ম্যাচ থেকে ছিটকে যেতে পারেন রোহিত শর্মা

বুমরাহ-অক্ষর-কুলদীপের প্রশংসায় পঞ্চমুখ তারকা পাক ক্রিকেটার 

IPL-এ সুযোগ না পাওয়া খেলোয়াড়রাই PSL-এ খেলেন, পিসিবির সমালোচনায় সরব পাক ক্রিকেটার

মাত্র ৩২ বছরে অবসর নিলেন অলিম্পিক জয়ী ব্যাডমিন্টন তারকা, আবেগঘন পোস্টে যা লিখলেন…

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ