চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

ফিফার বর্ষসেরার লড়াইয়ে মেসি-এমবাপে ও বেনজেমা

নিজস্ব প্রতিনিধি: বর্ষসেরার লড়াইয়ে থাকা তিন ফুটবলারের নাম প্রকাশ করল বিশ্ব ফুটবলের নিয়ামক সংস্থা ফিফা। শুক্রবার রাতে ২০২২ সালের ‘দ্য বেস্ট ফিফা মেনস প্লেয়ার অ্যাওয়ার্ড’-এর জন্য যে তিন ফুটবলারের নাম প্রকাশ করা হয়েছে তাঁরা হলেন বিশ্বকাপজয়ী আজেন্টিনার অধিনায়ক লিওনেল মেসি, গোল্ডেন বুট জয়ী ফরাসি ফুটবলার কিলিয়ান এমবাপে ও চ্যাম্পিয়ান্স লিগ জয়ী রিয়াল মাদ্রিদের অধিনায়ক তথা ফরাসি ফুটবলার করিম বেনজেমা। বর্ষসেরার লড়াই থেকে ছিটকে গিয়েছেন ২০২০ ও ২০২১ সালের বর্ষসেরা ফুটবলার পোল্যান্ডের লেওয়ানডস্কি ও সাদি মানে।  তিন জনের মধ্যে কে সেরা হবেন তা জানা যাবে আগামী ২৭ ফেব্রুয়ারি। ওই দিন প্যারিসে ‘দ্য বেস্ট ফিফা ফুটবল অ্যাওয়ার্ডস’ অনুষ্ঠানে বিজয়ীর নাম ঘোষণা করবে ফিফা।

২০২১ সালের ৮ অগস্ট থেকে ২০২২ সালের ১৮ ডিসেম্বর পর্যন্ত পারফরম্যান্স বিচার করে প্রথমে ১৪ জন খেলোয়াড়কে মনোনীত করেছিল ফিফা। পুরুষ ফুটবল জাতীয় দলের কোচ ও অধিনায়ক, সাংবাদিকদের পাশাপাশি সংস্থার দেওয়া ওয়েবসাইটে  ফুটবলপ্রেমীদের ভোটের ভিত্তিতেই বর্ষসেরার লড়াইয়ের মূল তিন প্রতিদ্বন্দ্বীকে বেছে নিয়েছে ফিফা। তালিকায় নাম রয়েছে ৩৬ বছরের খরা কাটিয়ে আর্জেন্টিনাকে বিশ্বকাপ জেতানোর মূল কারিগর লিওনেল মেসির। পাশাপাশি কাতার বিশ্বকাপের ফাইনালে অবিস্মরণীয় হ্যাটট্রিক করা ফরাসি তারকা ফুটবলার কিলিয়ান এমবাপে রয়েছেন। চোটের জন্য বিশ্বকাপ না খেলতে পারলেও ক্লাব ফুটবলে দুর্দান্ত পারফরম্যাম্স করা রিয়াল মাদ্রিদ তারকা করিম বেনজেমাও ঠাঁই করে নিয়েছেন সেরা তিনের তালিকায়।

ফিফার বর্ষসেরা হওয়ার লড়াইয়ে যে তিন তারকা রয়েছেন তার মধ্যে লিওনেল মেসি ২০১৬ থেকে ২০২১ পর্যন্ত, ৬ বছরে ৫ বার বর্ষসেরা পুরস্কারের দৌড়ে প্রথম তিনে ছিলেন। যদিও ২০১৯ সালে তিনি বর্ষসেরার খেতাব পেয়েছিলেন। তিনবার দ্বিতীয় স্থান ও একবার তৃতীয়স্থানে থেকেই সন্তুষ্ট  থাকতে হয়েছিল তাঁকে।

Published by:

Share Link:

More Releted News:

ব্যাটে- বলে দাপট দেখিয়ে দিল্লিকে দুরমুশ করে জয়ী হায়দরাবাদ

ব্যাট হাতে অভিষেকের তাণ্ডব, দিল্লিকে ২৪৩ রানের লক্ষ্য দিল হায়দরাবাদ

সিএসকে-এর জন্য দুঃসংবাদ, IPL থেকে ছিটকে গেলেন টপ-অর্ডারের ব্যাটসম্যান

‘টেনিস ও ক্রিকেটের মেলবন্ধন ঘটুক’ ভারত আসার ইচ্ছেপ্রকাশ করে জানালেন নোভাক জোকোভিচ

আইপিএলের পরেই আফগানিস্তানের বিরুদ্ধে টেস্ট সিরিজ, বোর্ডের সিদ্ধান্তে ক্ষুব্ধ গম্ভীর

‘ভবিষ্যতের তারকা’, বৈভবকে নিয়ে যা যা বললেন পঞ্জাবের অধিনায়ক শ্রেয়স আইয়ার

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ