গোল করলেন মেসি, ভেনেজুয়েলাকে ত্রিফলায় বিঁধল আর্জেন্টিনা

ঘরের মাঠে দুর্দান্ত জয় তুলে নিল আর্জেন্টিনা।

Share:

আন্তর্জাতিক ডেস্ক: ঘরের মাঠে দুর্দান্ত জয় তুলে নিল আর্জেন্টিনা। বিশ্বকাপের বাছাই পর্বের ম্যাচে অপেক্ষাকৃত দুর্বল দল ভেনেজুয়েলাকে ত্রিফলায় বিঁধল গতবারের কোপা চ্যাম্পিয়নরা। গোলের দেখা পেলেন নিকোলাস গঞ্জালেস, ডি মারিয়া এবং অধিনায়ক লিওনেল মেসি। ফের একবার দেশের জার্সিতে জালে বল জড়ালেন এলএম টেন। যার ফলে শনিবার ভোরে ৩-০ ব্যবধানে জিতে মাঠ ছাড়ে দু’বারের বিশ্ব চ্যাম্পিয়নরা। আর সেই সঙ্গে এখনও পর্যন্ত টানা ৩০ ম্যাচ অপরাজিত রইল তারা। ২০১৯ সালের কোপার সেমি ফাইনালে শেষবার হেরেছিল আকাশী-সাদা জার্সিধারীরা।

আসন্ন কাতার বিশ্বকাপের টিকিট আগেই নিশ্চিত করে ফেলেছে আর্জেন্টিনা। তাই এখনকার ম্যাচগুলি মেসিদের কাছে বলতে গেলে একপ্রকার নিয়মরক্ষারই বটে। এখন আর বাকি রয়ে দুই ম্যাচ। তার মধ্যে একটি ম্যাচ আগামী ৩০ মার্চ ইকুয়েডরের বিরুদ্ধে খেলবে লিওনেল স্কালোনির শিষ্যরা। আর একটি ম্যাচ ব্রাজিলের বিপক্ষে খেলবে তারা। যদিও সেই ম্যাচের সূচি এখনও নির্ধারিত করা হয়নি।

বাছাই পর্বের লিগ টেবিলে ১৬ ম্যাচ খেলে ৩৮ পয়েন্ট নিয়ে বর্তমানে দ্বিতীয় স্থানে রয়েছে আর্জেন্টিনা। আর সমসংখ্যক ম্যাচ খেলে টেবিলে সবার উপরে রয়েছে ব্রাজিল। 

‘কেউ এক বাটি দুধ নিয়ে আসেনি,’ পার্কস্ট্রিট কাণ্ডে বিরোধীদের তোপ অগ্নিমিত্রার

‘আমাদের বিষয়ে নাক গলাবেন না’, ‘ডন ৩’ কাণ্ডে ইম্পাকে কড়া হুঁশিয়ারি রণবীরের

অভিষেকের ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাক্টিভ, বিদেশযাত্রার আগে স্বস্তিতে তৃণমূল সাংসদ

TMCP-র প্রতিষ্ঠা দিবস পালনের অনুমতি চেয়ে হাইকোর্টে ছুটল মমতা ও ঋতব্রতপন্থী তৃণমূল

স্বাদ বদলাতে বানান টক টক ইলিশ, রইল রেসিপি

গরিবদের বিনামূল্যে বছরে তিনটি করে গ্যাসের সিলিন্ডার, ঘোষণা মুখ্যমন্ত্রীর

পুর নিয়োগ দুর্নীতি মামলায় ৩ পুরসভার একাধিক কর্মীকে তলব CBI-র

দ্বিতীয় টেস্ট (প্রথম ইনিংস): মধ্যাহ্নভোজের বিরতি, ভারত ৪১৯/৬ (দ্বিতীয় দিন) বিপক্ষ শ্রীলঙ্কা

সেপ্টেম্বরে চারদিন ব্যাঙ্ক ধর্মঘটের ডাক, পরিষেবা ব্যাহত হওয়ার আশঙ্কা

কিছুক্ষণের মধ্যেই ঝেঁপে আসছে বৃষ্টি, কলকাতা-সহ একাধিক জেলায় জারি সতর্কতা

অপারেশন সিঁদুরে ধ্বংস! পাকিস্তানে নতুন করে তৈরি হচ্ছে জইশের সদর দফতর

বারুইপুরে গভীর রাতে বিজেপি কর্মীকে খুন, কাঠগড়ায় তৃণমূল

মিস ইউনিভার্স ইন্ডিয়া ২০২৬-এর মুকুট কেরলের কাজিয়াহ লিজ মেজোর মাথায়, বিশ্বমঞ্চে ভারতের প্রতিনিধিত্ব করবেন ১৯ বছরের সুন্দরী

গিনিতে ভয়াবহ বিপর্যয়, আবর্জনার স্তূপের নীচে চাপা পড়ে নিহত ৩০