চ্যাম্পিয়ন্স ট্রফির আগে জোর ধাক্কা অস্ট্রেলিয়ার, চোটের কারণে ছিটকে গেলেন মার্শ

Share:

নিজস্ব প্রতিনিধি: পাকিস্তানের মাটিতে চ্যাম্পিয়ন্স ট্রফির আসর বসতে তিন সপ্তাহও নেই। তার মধ্যেই বড় দুঃসংবাদ অস্ট্রেলিয়ার শিবিরে। পিঠের নিচের অংশে চোটের কারণে দল থেকে ছিটকে গেলেন তরুণ অলরাউন্ডার মিচেল মার্শ। শুক্রবার (৩১ জানুয়ারি) ক্রিকেট অস্ট্রেলিয়ার তরফে ওই দুঃসংবাদ জানানো হয়েছে।

একদিন ও টেস্ট ক্রিকেটের বিশ্ব চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া আসন্ন আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ের অন্যতম দাবিদার। আগামী ১৯ ফেব্রুয়ারি পাকিস্তানে শুরু হতে যাওয়া প্রতিযোগিতায়  অস্ট্রেলিয়া তাদের গ্রুপ পর্বের ম্যাচ খেলবে ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা ও আফগানিস্তানের বিপক্ষে। ২২ ফেব্রুয়ারি লাহোরে ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে অভিযান শুরু করবে। কিন্তু প্রতিযোগিতা শুরুর তিন সপ্তাহ আগেও খুব একটা স্বস্তিতে নেই অজিরা। অধিনায়ক প্যাট কামিন্সকে পাওয়া যাবে কিনা তা নিয়ে সন্দেহ রয়েছে। সন্তানসম্ভবা স্ত্রীর পাশে থাকতে ইতিমধ্যেই তিনি পিতৃত্বকালীন ছুটি নিয়েছেন। যার ফলে শ্রীলঙ্কার বিরুদ্ধে টেস্ট সিরিজে নেই তিনি। তাছাড়া গোড়ালিতেও চোট রয়েছে অজি অধিনায়কের। মাংসপেশির সমস্যায় মাঠের বাইরে আছেন পেসার জশ হ্যাজেলউডও। আর এবার দুঃসংবাদ মিলল মিচেল মার্শকে নিয়ে।

ক্রিকেট অস্ট্রেলিয়ার (সিএ) তরফে এক বিবৃতিতে জানানো হয়েছে, পিঠের নিচের অংশে চোটের কারণে মিচেল মার্শকে চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলানোর ঝুঁকি নিতে রাজি হননি টিমের চিকি‍ৎসকরা। জাতীয় দলের নির্বাচকরাও তাঁকে বিশ্রামে রাখার পক্ষপাতী। ফলে চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলছেন না মার্শ। তাঁর জায়গায় কাকে নেওয়া হবে, তা শিগগিরই চূড়ান্ত করা হবে।

বিশ্বকাপ জেতায় টমেটো উপহার পেলেন স্পেনের দুই তারকা

দীর্ঘ ১৪ বছর পর বিধানসভায় স্বরাষ্ট্র বাজেট নিয়ে বক্তব্য রাখলেন মুখ্যমন্ত্রী, কোন কোন প্রকল্প নিয়ে ঘোষণা?

জঙ্গিদের হামলায় জম্মু-কাশ্মীরে নিহত পুলিশকর্মী, ফের রক্তাক্ত ভূস্বর্গ

‘শিল্পা আমাকে ছেড়ে গেলে জেলেই আত্মহত্যা করতাম’, বিচ্ছেদ গুঞ্জনে মুখ খুললেন রাজ কুন্দ্রা

বর্ষায় অতিরিক্ত চুল পড়ছে? নারকেল তেলের সঙ্গে ৩ উপাদান মেশালেই হবে ম্যাজিক

রোজকার পাতে থাকুক সবুজ মহৌষধ, জেনে নিন পাটশাকের ৬টি  উপকারিতা

বাসি পাউরুটি দিয়েই বানান স্প্যানিশ স্টাইল ফ্রেঞ্চ টোস্ট টরিজাস, রইল সহজ রেসিপি

তিন বড় পরিবর্তন, টি-টোয়েন্টি সিরিজের জন্য ভারতের বিরুদ্ধে দল ঘোষণা জিম্বাবোয়ের

এনডিএ-তে সামিল হচ্ছেন শরদ পওয়ার, কন্যা সুপ্রিয়াকে নিয়ে মোদির সঙ্গে বৈঠক

দিল্লি পুলিশের মারে রক্তাক্ত ‘আরশোলা’রা, জরুরি শুনানিতে নারাজ প্রধান বিচারপতি

তৃণমূলের অ্যাকাউন্ট ফ্রিজ মামলায় দলের কোষাধ্যক্ষ শুভাশিস চক্রবর্তীকে তলব ইডির

যন্তর মন্তরে ধর্নায় বসা বিক্ষোভকারীদের জন্য দেশের বিভিন্ন প্রান্ত থেকে অনলাইনে পাঠানো হচ্ছে খাবার

দুপুরের খাবারে বদল চান? শিখে নিন জিভে জল আনা ডালিয়ার খিচুড়ি বানানোর পদ্ধতি

সিকিমের সুড়ঙ্গ ধসে উদ্ধারকাজে সরকারি বিমান পাঠানোর নির্দেশ শুভেন্দুর