‘সেই দিনটি এসে গিয়েছে’, লিভারপুল ছাড়ছেন মহম্মদ সালাহ

Share:

নিজস্ব প্রতিনিধি:  বেশ কয়েকদিন ধরেই চলছিল জল্পনা। এবার তাতেই ইতি টানলেন  লিভারপুলের ফরোয়ার্ড মহম্মদ সালাহ।  ঘোষণা করেছেন  এই  মরশুম শেষে তিনি ক্লাবটি ছেড়ে দেবেন।  ৩৩ বছর বয়সী এই মিশরীয় আন্তর্জাতিক খেলোয়াড়, যিনি ২০১৭ সালের জুন মাসে রোমা থেকে লিভারপুলে যোগ দিয়েছিলেন তিনি তাঁর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে একটি ভিডিও বার্তার মাধ্যমে খবরটি নিশ্চিত করেছেন। 

মহম্মদ সালাহর সিদ্ধান্ত মন ভেঙেছে  লিভারপুলের সমর্থকদের। ভিডিও বার্তায় সালাহ বলেন, “দুর্ভাগ্যবশত সেই দিনটি এসে  গিয়েছে। এটি আমার বিদায়ের প্রথম পর্ব। এই মরশুম শেষে আমি লিভারপুল ছেড়ে যাচ্ছি।” জানিয়ে রাখা ভালো,  সালাহ ২০২৫ সালের এপ্রিলে লিভারপুলের সাথে একটি নতুন দুই বছরের চুক্তি স্বাক্ষর করেছিলেন, কিন্তু তার ভবিষ্যৎ নিয়ে ক্লাব “একটি সমঝোতায় পৌঁছেছে” বলার পর জানান ফ্রি ট্রান্সফারে তিনি ক্লাবটি ছাড়বেন। দল ছড়া নিয়ে সমর্থকদের উদ্দেশে তিনি বলেন, ‘আপনারা আমার জীবনের সেরা সময়গুলো দিয়েছেন। আপনাদের কারণে আমি কখনো একা হাঁটব না ।’ 

আরও পড়ুন: যোগীর হাত থেকে সরকারি চাকরির নিয়োগপত্র নিতে এলেন না রিঙ্কু সিং

 মাঠের লড়াইয়ে বারবার সাইডবেঞ্চে বসে থাকা নিয়ে ক্ষোভ উগড়ে দিয়ে সালাহ বলেছিলেন, ‘আমাকে বাসের নিচে ফেলে দেওয়া হয়েছে।’  ভিডিও বার্তায় সালাহ বলেন, ‘দুর্ভাগ্যজনকভাবে সেই দিনটি চলে এসেছে। এই শহর, এখানকার মানুষ আমার জীবনের অংশ হয়ে গিয়েছিল। লিভারপুল কেবল একটি ক্লাব নয়, এটি একটি আবেগের নাম।’ লিভারপুলের হয়ে ৪৩৫ ম্যাচে ২৫৫ গোল করে তিনি ক্লাবের ইতিহাসে তৃতীয় সর্বোচ্চ গোলদাতা।  দুটি প্রিমিয়ার লিগ, চ্যাম্পিয়ন্স লিগ, ফিফা ক্লাব বিশ্বকাপসহ  একাধিক শিরোপা। প্রিমিয়ার লিগের গোল্ডেন বুট পেয়েছেন।  

হোপ-রাদারফোর্ডের তাণ্ডব, ৯ বল বাকি থাকতেই জয়ী ক্যারিবীয়রা

নবরাত্রিতে উপোসের ফাঁকে মুখরোচক কিছু খেতে চান? বানান সাবুদানা-বাদামের রেসিপি

খাদ্যাভ্যাস বদলেই বাড়ছে বাতের ব্যথা? নতুন সমীক্ষায় চমকপ্রদ তথ্য

‘ভোট চুরির প্রমাণ চেয়েছেন রাষ্ট্রপতি’, দেখা করে বেরিয়ে এসে দাবি রাহুলের

ক্যারিবীয় বোলারদের বেধড়ক ঠ্যাঙানি দিয়ে ২৪৯ রান তুললেন শ্রেয়সরা

৫ ডিসেম্বর রাহু-কেতুর গতিপথ পরিবর্তন, বড় চাকরির সুযোগ আসবে ৩ রাশির জাতকদের

বিশ্রামের সময় হু-হু করে বাড়ছে হৃদস্পন্দন! কোন সমস্যার ইঙ্গিত দিচ্ছে শরীর?

শনিতে আরশোলাদের বিক্ষোভ, দিল্লি জুড়ে যুদ্ধের আবহ, বন্ধ থাকছে ইন্টারনেট

পুজোর আনন্দ মাটি করবে বৃষ্টি, পূর্বাভাস আবহাওয়া দফতরের

নন্দীগ্রামে দ্বিতীয় স্থানে কংগ্রেস, নৈতিক জয় দেখছেন অধীর

পায়ে শিকল বাঁধা অবস্থায় নদী থেকে উদ্ধার নবদম্পতির দেহ, আত্মহত্যা নাকি খুন ধোঁয়াশায় পুলিশ

যাত্রী সেজে ক্যাব ভাড়া করে চালককে খুন! গ্রেফতার তিন দুষ্কৃতী

প্রথম ভোটে নেমেই জামানত বাজেয়াপ্ত ঋতব্রত শিবিরের প্রার্থীদের

দ্বিতীয় বিয়েতে পথের কাঁটা, বিরিয়ানি খাইয়ে মেয়েকে গলা টিপে মেরে ফেললেন পাষণ্ড বাবা