যোগীর হাত থেকে সরকারি চাকরির নিয়োগপত্র নিতে এলেন না রিঙ্কু সিং

Share:

নিজস্ব প্রতিনিধি: সরকারি চাকরির নিয়োগপত্র নিলেন না ভারতীয় টিমের অন্যতম খেলোয়াড় রিঙ্কু সিংয়। পূর্ব নির্ধারিত    অনুষ্ঠান হলেও রিঙ্কু সিং সরকারি চাকরির নিয়োগপত্র গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন না। লখনউয়ের লোক ভবনে আয়োজিত এক অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের কাছ থেকে তাঁর নিয়োগপত্র গ্রহণ করার কথা ছিল। জানা গিয়েছে, অনিবার্য কারণে তিনি অনুষ্ঠানে অনুপস্থিত ছিলেন। রিঙ্কু সিংকে উত্তরপ্রদেশের আঞ্চলিক ক্রীড়া কর্মকর্তা হিসেবে নিযুক্ত করা হয়েছে।  

মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ  মঙ্গলবার রাজ্যের অন্যান্য ক্রীড়াবিদদের সম্মানিত করেছেন। ছয়জন আন্তর্জাতিক ক্রীড়াবিদকে সরকারি চাকরির নিয়োগপত্র প্রদান করা হয়েছে। তাঁদের মধ্যে রাজকুমার পাল (হকি) এবং প্রবীণ কুমার (প্যারালিম্পিক হাই জাম্প) ডেপুটি সুপারিনটেনডেন্ট অফ পুলিশ (ডিএসপি) পদে, অজিত সিং (প্যারালিম্পিক জ্যাভলিন থ্রো) এবং সিমরান (প্যারালিম্পিক অ্যাথলেটিক্স) জেলা পঞ্চায়েত রাজ অফিসার পদে এবং প্রীতিপাল ব্লক উন্নয়ন অফিসার পদে নিযুক্ত হয়েছেন। এছাড়াও পাঁচজন ক্রীড়াবিদকে লক্ষ্মণ পুরস্কারে ভূষিত করা হয়, যার মধ্যে রয়েছে ৩.১১ লক্ষ টাকার নগদ পুরস্কার, একটি ব্রোঞ্জ মূর্তি এবং একটি প্রশংসাপত্র। সম্মানিত ক্রীড়াবিদদের মধ্যে ছিলেন উত্তম সিং (হকি, গাজিপুর), অভিজিৎ কুমার (জিমন্যাস্টিকস, প্রয়াগরাজ), জন্টি কুমার (কুস্তি, নয়ডা), যশ কুমার (প্যারা-ক্যালোয়িং, আগ্রা) এবং প্রবীণ কুমার (প্যারা-অ্যাথলেটিক্স, নয়ডা)। 

তাছাড়াও চারজন মহিলা ক্রীড়াবিদকে রানি লক্ষ্মীবাঈ পুরস্কার প্রদান করা হয়। তাঁরা হলেন প্রাচী (সাহারানপুর), তানিয়া চৌধুরী (বাগপত), প্রগতি কেশরওয়ানি (লখনউ) এবং ভান্তিকা আগরওয়াল (নয়ডা)। প্রত্যেকে ৩.১১ লক্ষ টাকা, একটি ব্রোঞ্জ মূর্তি এবং একটি প্রশংসাপত্র দেওয়া হয়েছে।  অনুষ্ঠানে ১৪ জন পদক বিজয়ীকেও নগদ পুরস্কার প্রদান করা হয়। প্যারা-পাওয়ারলিফটার বিনয় সর্বোচ্চ ৪০ লক্ষ টাকা  দেওয়া হয়। এছাড়াও, উশু, শুটিং, পর্বতারোহণ এবং সফট টেনিস ক্রীড়াবিদদেরও আর্থিক  পুরস্কার  দেওয়া হয়েছে।  মুখ্যমন্ত্রী জানান যে রাজ্যে খেলাধুলার প্রসারের জন্য নিরন্তর প্রচেষ্টা চালানো হচ্ছে এবং ক্রীড়াবিদদের সম্ভাব্য সব ধরনের সুবিধা প্রদান করা হবে।  তবে এই সবের মধ্যে রিঙ্কুর অনুপস্থিতি সকলের নজর কেড়েছে। কি কারণে তিনি হাজির ছিলেন না তা জানা যায়নি। 

উপোসে খাচ্ছেন এই ৫ খাবার? জানেন হতে পারে মারাত্মক বিপদ?

জন্মাষ্টমীতে গোপালকে নিবেদন করুন সুস্বাদু তালের স্মুদি

জন্মাষ্টমীর ভোগে এ বার লুচি-বড়া নয়, বানিয়ে ফেলুন মুচমুচে ‘তালের পোড়া পিঠে’

রাজ্যে বাড়ছে সরকারি বাসের সংখ্যা, কন্ডাক্টরদের দেওয়া হবে বডি ক্যামেরা, জানালেন পরিবহন মন্ত্রী

রাতে ৮০, সকালে ১৫০ টাকা! জন্মাষ্টমীর আগে হু হু করে বাড়ছে তালের দাম, কারণ কী?

শিয়ালদহ স্টেশনে ৭ ঘন্টা ট্রাফিক ব্লক, জেনে নিন কোন কোন দিন, নয়তো দুর্ভোগে পড়বেন

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের নাম বদলের দাবি বিজেপি বিধায়ক শর্বরী মুখোপাধ্যায়ের

প্রাক-শিক্ষক দিবসে জলপাইগুড়ির স্কুলে মহাভোজ! ‘মিড ডে মিল’-এ পড়ুয়াদের মাংস-ভাত পরিবেশন

বারুইপুরে নাবালিকা খুন-ধর্ষণ মামলায় ৫৭ দিনের মাথায় চার্জশিট, ৭০০ পাতার রিপোর্ট পুলিশের

শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করেছে তৃণমূল ,তোপ শুভেন্দুর

হরমুজ প্রণালির নাম বদলে ‘ট্রাম্প প্রণালি’ চান মার্কিন প্রেসিডেন্ট!

সপ্তম পে কমিশনে নয়া আপডেট! সরকারি কর্মী-পেনশনভোগীদের জন্য খুলল বিশেষ ওয়েবসাইট

প্রথম সপ্তাহেই ‘ক্যাপ্টেন’ ভরতকে প্রকাশ্যে চ্যালেঞ্জ তনুশ্রীর, উত্তপ্ত ‘বিগ বস বাংলা ৩’

‘ইমপ্যাক্ট প্লেয়ার’ হতে নারাজ ক্যাপ্টেন কুল, IPL ২০২৭-এ দেখা যাবে ধোনিকে ?