এই মুহূর্তে

শাস্তি বিতর্কের মাঝে ওড়িশা ম্যাচে মোহনবাগানের বিনামূল্যে টিকিট সমর্থকদের

নিজস্ব প্রতিনিধি: আগামী মোহনবাগান ম্যাচ নিয়ে যথেষ্টই উত্তেজনা রয়েছে ময়দানে। কেরালা ব্লাস্টার্সের বিরুদ্ধে মোহনবাগান সমর্থকদের একাংশের অভব্যতার কারণে ফেডারেশনের শৃঙ্খলারক্ষা কমিটি মোহনবাগানকে শাস্তি দিলেও পরে সেই শাস্তির পরিমাণ কমিয়েছে। প্রথমে দর্শকশূন্য স্টেডিয়ামে খেলার কথা বললেও পরে ফেডারেশন জানিয়েছে কিছু দর্শক প্রবেশ করতে পারবেন। এবার আরো বড় ঘোষণা মোহনবাগান সুপার জায়েন্টস চেয়ারম্যান সঞ্জীব গোয়েঙ্কার।

৬ মার্চ কলকাতার যুব ভারতী ক্রীড়াঙ্গনে রয়েছে মোহনবাগান ও ওড়িশা এফসি ম্যাচ। তার আগে মোহনবাগানকে ফেডারেশনের শৃঙ্খলা রক্ষা কমিটি দর্শক শূন্য মাঠে খেলার কথা বলে। তারপরই সেই নিয়ে সরব হয় খোদ মোহনবাগান সচিব। তারপরই ২৪ ঘন্টা হওয়ার আগেই মোহনবাগানকে শর্ত সাপেক্ষে অনুমতি দেওয়া হয়েছে। এ বার ৪ মার্চ, বুধবার সঞ্জীব গোয়েঙ্কা জানান, ওডিশা এফসির ম্যাচের দিনে সমর্থকরা বিনামূল্যে স্টেডিয়ামে প্রবেশ করতে পারবেন।

তিনি জানিয়েছেন, প্রত্যেক সমর্থককে দুটো করে টিকিট বিনামূল্যে দেওয়া হবে। তিনি আরো বলেন, ‘হোলি ও আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষ্যে আমরা সমর্থকদের জন্য বিশেষ কিছু করতে চলেছি।  সমর্থকদের শ্রদ্ধা ও সম্মান জানিয়ে আমরা সিদ্ধান্ত নিয়েছি, ওডিশা ম্যাচের জন্য প্রত্যেক সমর্থককে দুটো করে সাধারণ টিকিট বিনামূল্যে দেওয়া হবে।’ যদিও সমর্থকরা অন্য কথাই বলছে। ফেডারেশন যে ভাবে মোহনবাগানকে শাস্তি দিয়েছে তা মেনে নিতে পারেননি অনেকেই। বিশেষ করে যেখানে মোহনবাগানে সমর্থকরাই আসল। পাশাপাশি ধুঁকতে থাকা আইএসএল-এ এখন সমর্থকরা মাঠে আসছেন ইস্টবেঙ্গল ও মোহনবাগানের ম্যাচেই। ফলে বাগানকে পানিশমেন্ট দিয়ে আখেরে ক্ষতি ফুটবলেরই।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

‘ওকে গুলি করো’,বাংলাদেশের কাছে হারের পরেই বিস্ফোরক মন্তব্য বাসিতের

দীর্ঘ অপেক্ষার অবসান, দেশে ফিরছেন ভারতে আটকে থাকা দক্ষিণ আফ্রিকা-ওয়েস্ট ইন্ডিজের খেলোয়াড়রা

ম্যাচ গড়াপেটার অভিযোগ, KKR-এর প্রাক্তন তারকাসহ দুই কর্তাকে সাসপেন্ড করল ICC

মন্ধানার সঙ্গে গোয়েন্‌কার দলে খেলবেন বাংলার রিচা, কত টাকায় তাঁকে কিনল ম্যাঞ্চেস্টার?

‘অক্ষরকে বাদ দেওয়া আমার ভুল ছিল’, ক্ষমা চেয়ে বড় স্বীকারোক্তি সূর্যকুমারের

যুদ্ধের আবহে আমেরিকাতে বিশ্বকাপ ম্যাচ বয়কটের হুঁশিয়ারি ইরানের

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ