সহ-সভাপতিকে হারাল মোহনবাগান, অর্ধনমিত থাকবে ক্লাবের পতাকা

শোকস্তব্ধ হয়ে পড়েছে কলকাতা ময়দান।

Share:

নিজস্ব প্রতিনিধি: আলোর উৎসব তথা দীপাবলির রাতে গোটা রাজ্যজুড়ে নেমে আসে অন্ধকার। বঙ্গ রাজনীতিতে ঘটে বড়সড় নক্ষত্রপতন। গত বৃহস্পতিবার রাত ৯টা ২২ মিনিটে প্রয়াত হন বাংলার পঞ্চায়েতমন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়। শুধু রাজনৈতিক মহলই নয়, তাঁর মৃত্যুতে শোকস্তব্ধ হয়ে পড়েছে কলকাতা ময়দান। কারণ, রাজ্যের মন্ত্রী থাকার পাশাপাশি, ময়দানের অন্যতম ক্লাব মোহনবাগানের সহ-সভাপতিও ছিলেন তিনি। ফলে সবুজ-মেরুন তাঁবুতেও নেমে এসেছে ঘন অন্ধকার।

জানা গিয়েছে, শুক্রবার গোটা দিন মোহনবাগান ক্লাবের পতাকা অর্ধনমিত থাকবে। সবুজ-মেরুনের পক্ষ থেকে রবীন্দ্র সদনে সুব্রত মুখোপাধ্যায়কে শ্রদ্ধা জানানো হবে। বাগান সচিব সৃঞ্জয় বসু শোকবার্তা জানান। তিনি বলেন, ‘অবিভাবক হারালাম। উনি একজন আদ্যপান্ত মোহনবাগানী। কিছু কিছু মানুষের ক্লাবের সঙ্গে যুক্ত থাকার জন্য কোনও পদ দরকার হয় না, উনি তেমনই একজন মানুষ ছিলেন। ম্যাচ জয়ের আনন্দ এবং হারের খারাপ লাগা ভাগাভাগি করে নিতাম।’

সেই সঙ্গে সৃঞ্জয় আরও জানান, ‘আমার কাছে এটা একটা ব্যক্তিগত ক্ষতি। যেকোনও দরকারে পাশে পেতাম। অনেক বিষয়ে পরামর্শ দিতেন।  মাঠে একসঙ্গে বসে খেলাও দেখেছি।’

স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে ধর্ষণ দুষ্কৃতীদের! চাঞ্চল্য চাকদহে

সপ্তাহের শেষে একাধিক ট্রেন বাতিল দক্ষিণ পূর্ব রেলে, দেখে নিন তালিকা

গুজরাতে নাশকতার ছক? ভদোদরা থেকে অস্ত্র সহ গ্রেফতার জইশ জঙ্গি

সিদ্ধার্থের সঙ্গে আইনি বিয়ে সারলেন মিমি, কেমন ছিল বিশেষ দিনের আয়োজন?

শচিনের রেকর্ড ভেঙে টেস্ট ক্রিকেটে নতুন ইতিহাস লিখলেন যশস্বী জয়সওয়াল

আজ প্রধানমন্ত্রী মোদির নেতৃত্বে কেন্দ্রীয় মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ বৈঠক

বক্স অফিসে দারুণ সাফল্য লাভ ‘রামায়ণ’ -এর, ২২ দিনে মোট আয় কত?

সকাল থেকে রুদ্ধশ্বাস অভিযান, অবশেষে পুলিশের জালে আসানসোলের কুখ্যাত দুষ্কৃতী প্রতাপ

আর কিছুক্ষণের মধ্যেই প্রকাশিত হবে উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের ফলাফল, কোথায় দেখবেন রেজাল্ট?

পারদ পতনের ইঙ্গিত, রাজ্যে জাঁকিয়ে শীত আসছে কবে? জানুন

কাটোয়া স্টেশনে ভয়াবহ অগ্নিকাণ্ড! দাউদাউ করে জ্বলল কামরা, তারপর…

বাংলাদেশে ফেরার আগেই শেখ হাসিনার প্রাক্তন উপ-প্রেস সচিব-সহ গ্রেফতার ৩

ঝড়ের দাপটে লন্ডভন্ড আমেরিকা, বিদ্যুৎহীন লক্ষ লক্ষ মানুষ, জারি জরুরি সতর্কতা

ডিজিটাল দুনিয়ায় চোখের পলকে পেমেন্ট! জানুন QR Code-এর খুঁটিনাটি