অনিশ্চিত রবসন, অ্যাওয়ে ম্যাচে ৩ পয়েন্টের লক্ষে বাগান

Share:

নিজস্ব প্রতিনিধি: লোবেরার নতুন সহকারী কোচ হচ্ছে অভ্র। ঘরের মাঠে চার ম্যাচ খেলে প্রথম বার অ্যাওয়ে ম্যাচ খেলতে যাচ্ছে মোহনবাগান। প্রতিপক্ষ বেঙ্গালুরু এফসি। গত মরশুমে সুনীল ছেত্রীদের ঘরের মাঠে ০-৩ হেরেছিল বাগান। সেই স্মৃতিকে দূরে সরিয়ে আপাতত সামনের দিকে এগিয়ে ৩ পয়েন্টের লক্ষেই নামছে বাগান কোচ।

এখনও পর্যন্ত মোহনবাগান ৪ টি ম্যাচ খেলে ৪ টি তাই জয় পেয়েছে তারা। এবার বেঙ্গালুরু সঙ্গে প্রথম অ্যাওয়ে ম্যাচ খেলবে মোহনবাগান। যুবভারতীতে প্র্যাক্টিস শেষে বাগান কোচ স্পষ্টই জানান এই ম্যাচে কে তারা যথেষ্ট গুরুত্ব দিচ্ছেন। প্রতিপক্ষকে সমীহ করলেও নিজেদের নিয়ে আত্মবিশ্বাসী বাগান কোচ। লোবেরা বলেন, “বেঙ্গালুরু যথেষ্ট কঠিন প্রতিপক্ষ। ওদের দলে বেশ কিছু ভাল ফুটবলার আছে। পাশাপাশি নিজেদের মাঠেও খেলবে। ওদের হারানো কঠিন। অ্যাওয়ে ম্যাচে সমর্থকদের মিস করব। তবে আমাদের লক্ষ্য চ্যাম্পিয়ন হওয়া। তার জন্য সব ম্যাচ জিততে হবে। ৩ পয়েন্ট নিয়ে ফেরাই আমাদের লক্ষ্য।”

আরও পড়ুন: দীর্ঘ অপেক্ষার অবসান, দেশে ফিরছেন ভারতে আটকে থাকা দক্ষিণ আফ্রিকা-ওয়েস্ট ইন্ডিজের খেলোয়াড়রা 

রবসন রবিনহোর খেলা নিয়ে ধোঁয়াশা জারি রাখলেন লোবেরা। জানালেন দু’দিন অনুশীলনের পরেই সিদ্ধান্ত নেওয়া হবে। অন্যদিকে মিডফিল্ডার অনিরুদ্ধ থাপা জানান, দলের নির্দিষ্ট গেমপ্ল্যান রয়েছে এবং সেই পরিকল্পনা মেনে খেললেই সাফল্য আসবে। গত মরশুমের ফল নিয়ে ভাবতে নারাজ তিনি। থাপার মতে, এই মরশুমে দলের খেলার ধরণ কিছুটা বদলেছে এবং মিডফিল্ডে বেশি পাস খেলার উপর জোর দেওয়া হচ্ছে। সব মিলিয়ে কঠিন লড়াইয়ের আগে আত্মবিশ্বাসী মোহনবাগান শিবির। 

১২৫ বছর বয়সে ‘সবচেয়ে প্রবীণ’ ভোটার পেলেন SIR-এর নোটিস

পিছনে লোহার খাঁচায় ৫ আর সামনে এক, বাইকে ৬ শিশুকে চাপানোর ভিডিও ভাইরাল

ভাঙড় কলেজে বিক্ষোভ ও অশান্তির ঘটনায় গ্রেফতার ৪, ধৃতদের আজই পেশ আদালতে

মর্মান্তিক! সরকারি হাসপাতালে এসি বিস্ফোরণে মৃত্যু দুই সদ্যোজাত শিশুর

প্রথমবার কোচবিহারে শুভেন্দু, জলদাপাড়ায় নামকরণ করবেন দুই হস্তীশাবকের

মুকেশ আম্বানির সঙ্গে বৈঠক শুভেন্দুর, বাংলায় বিনিয়োগ বাড়াতে বড় পদক্ষেপে মুখ্যমন্ত্রী

Asian Games 2026: শ্রীলঙ্কার বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত হরমনপ্রীতের  

মন্দির থেকে ফেরার পথে ভয়াবহ পরিণতি, পুলিশ পরিচয়ে নাবালিকাকে গণধর্ষণের অভিযোগ

নিম্নচাপের জেরে সকাল থেকেই বৃষ্টি, আরও বাড়বে দাপট! রাজ্যের কোন কোন জেলায় ভারী বর্ষণ?

টাইফুন ‘দুজুয়ান’-এর তাণ্ডবে বিপর্যস্ত জাপান! ভূমিধসে মৃত ২, নিখোঁজ একাধিক

বেপরোয়া গতির গাড়ির ধাক্কায় মৃত্যু তীর্থযাত্রীর, ঘাতক এসইউভি পুড়িয়ে দিল ক্ষুব্ধ জনতা

বিশ্বজুড়ে ইরানের সব এয়ারলাইনসের বিমান বন্ধ করার হুমকি ট্রাম্পের

ক্যান্সার আক্রান্ত শিশুদের পাশে মেসি, হাসপাতাল  নির্মাণে দিলেন ২৬ লক্ষ ইউরো

দ্বিতীয় স্ত্রীকে আত্মহত্যায় প্ররোচনা, প্রথম স্ত্রী সহ গ্রেফতার সাতক্ষীরার সাংসদ