টেনিসে ফের ম্যাচ ফিক্সিং, একসঙ্গে ১৩৫টি, চিরনির্বাসনে খেলোয়াড়

মোটা টাকা জরিমানা

Share:

আন্তর্জাতিক ডেস্ক: আভিজাত্যের টেনিসে লাগল কলঙ্কের দাগ। সৌজন্যে মরক্কোর প্রাক্তন টেনিস তারকা ইউনুস রাচিডি। এই প্রাক্তন তারকা ১৩৫টি ম্যাচে গড়াপেটা করেছিলেন। গডা়পেটার অভিযোগ প্রমাণিত হয়েছে। খবর ইন্টারন্যাশনাল টেনিস ইন্টেগ্রিটি এজেন্সি। মরক্কোর প্রাক্তন খেলোয়াড়কে চিরকালের জন্য নির্বাসিত করা হয়েছ। সে কোন টুর্নামেন্টে অংশ নিতে পারবে না। কোনও টেনিস টুর্নামেন্ট সে দেখতে যেতে পারবে না। এমনকী টেনিসের প্রশিক্ষণও দিতে পারবে না। নিষেধাজ্ঞা জারি করেছে অ্যাসোসিয়েশন অব টেনিস প্রফেশনাল এবং ওয়ার্ল্ড টেনিস অ্যাসোসিয়েশন। নির্বাসনের পাশাপাশি তাকে মোটা টাকা জরিমানা করা হয়েছে। জরিমানা দিতে হবে ৩৪ হাজার মার্কিন লার।

ইন্টারন্যাশনাল টেনিস ইন্টেগ্রিটি এজেন্সি জানিয়েছে, টেনিসে এই ধরনের ম্যাচ ফিক্সিং এই প্রথম। একজন খেলোয়াড় ১৩৫টি ম্যাচে গড়াপেটায় যুক্ত ছিল, সেটা কল্পনার অতীত। এই কুকীর্তির সঙ্গে জড়িত ছিল আলজেরিয়ার দুই টেনিস খেলোয়াড়। তাদেরও টেনিসের সব ধরনের টুর্নামেন্টে অংশগ্রহণের ব্যাপারে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

ইন্টারন্যাশাল টেনিস ইন্টেগ্রিটি জানিয়েছে, ম্যাচ ফিক্সিংয়ের অভিযোগ ওঠার পর অ্যান্টি কোরাপসন অফিসার জ্যানি সওবলিয়েরের তত্ত্বাধানে তদন্ত শুরু হয়। তদন্তে ইউনুসর বিরুদ্ধে ওঠা অভিযোগ প্রমাণিত হওয়ায় মরক্কোর ৩৬ বছরের এই প্রাক্তন টেনিস খেলোয়াড়ের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করা হয়েছে। চিরকালের জন্য নির্বাসনের পাশাপাশি, তাঁকে দিতে হবে ৩৪ হাজার মার্কিন ডলার। সব ধরনের টেনিস টুর্নামন্টে তাঁর প্রবেশ চিরকালের জন্য নিষিদ্ধ। প্রশিক্ষণও দিতে পারবে না।  

আরও পড়ুন গড়াপেটার জেরে দোষী সাব্যস্ত হয়ে জেলে ৬ টেনিস খেলোয়াড়

আরজি-কর ঘটনার তদন্তে নয়া মোড়, বাজেয়াপ্ত নার্সের ফোন, কল রেকর্ড-তথ্য খতিয়ে দেখবে CBI

জমে যাবে দুপুরের ভোজ, বাড়িতেই বানান চিংড়ি মাছের তেলঝোল

রক্ষাকবচ মামলার দ্রুত শুনানির আর্জি জানিয়ে তড়িঘড়ি হাইকোর্টে ছুটলেন সুমিত

বাইকে ​তেল ভরে টাকা না দিয়ে উল্টে দাদাগিরি, হাড়োয়ায় গ্রেফতার ২ তৃণমূল কর্মী

মসজিদের মাইক খোলার নির্দেশকে চ্যালেঞ্জ, কলকাতা হাইকোর্টে দায়ের জনস্বার্থ মামলা

রোনাল্ডোর বিয়ে শুনে গির্জায় ভিড় সাধারণ মানুষের, কাদের বিয়ে হল জানেন?

‘কোথাও গেলে পুলিশকে জানাবেন,’ মমতাকে পরামর্শ শুভেন্দুর

সরকারি চাকরি দেওয়ার নামে প্রতারণা মামলায় CID-এর মুখোমুখি সুমিত রায়

হালিশহর থানার লকআপে তৃণমূলকর্মীর মৃত্যু, সাসপেন্ড তদন্তকারী অফিসার

‘ইটের ঘা খেয়েছি, সেই দাগ গায়ে রয়েছে আমার’, মমতার উপর হামলা প্রসঙ্গে বিস্ফোরক দিলীপ

সৌদিতে সোফা কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে মর্মান্তিক মৃত্যু ১৬ বাংলাদেশির

মাধ্যমিক পরীক্ষায় পাসের হার ৬২.৫ শতাংশ, মেধার তালিকায় এগিয়ে মেয়েরা

বিশ্বজুড়ে আচমকাই স্তব্ধ হোয়াটসঅ্যাপের পরিষেবা, শেয়ার হচ্ছে না ভিডিও-ছবি

সপ্তাহের শুরুতে দিনভর কড়া ট্রাফিক নিয়ন্ত্রণ, কোন কোন রুটে চলবে না গাড়ি, জেনে নিন