মোহনবাগানের কাছেও হার মহমেডানের

Share:

নিজস্ব প্রতিনিধি:  মোহনবাগান এখন যেন অশ্বমেধের ঘোড়া। কি বড়দের, কি ছোটোদের। সবেতেই তারা এখন হিরো। শুক্রবার রিলায়েন্স ফাউন্ডেশন লিগের ম্যাচে মোহনবাগান মুখোমুখি হয়েছিল মহমেডানের। খেলার ফল ১-০।

খেলার শুরু থেকেই মোহনবাগান চাপ সৃষ্টি করতে থাকে সাদা-কালো ডিফেন্সের ওপর। তারই ফলশ্রুতিতে মোহনবাগান গোল পেয়ে যায়। ব্রিজেশের ক্রস থেকে মাথা ছুঁইয়ে সবুজ-মেরুনের হয়ে জয়সূচক গোলটি করেন এনসং সিং।

এরপর গোল খেয়ে সাদা-কালো শিবিরের ফুটবলাররা গোল শোধের চেষ্টা করলেও তা সম্ভব হয়নি। প্রথমার্ধের খেলা শেষ হয় ১-০ গোলের ব্যবধানেই।

আরও জানতে পড়ুন : স্বদেশিদের নিয়ে চার্চিল বধ করে আত্মবিশ্বাসী মুম্বই কোচ

বিরতির পর মাঠে এসে দুই প্রধানই আক্রমণের তেজ বাড়াতে থাকলেও কোনও পক্ষই গোল করতে পারেনি। ফলে খেলার ফল একই থেকে যায়।

তবে ম্যাচ হারলেও দলের খেলায় খুশি মহমেডান কর্তা বেলাল আহমেদ। তিনি বলেন, আমরা এই ম্যাচে হেরেছি ঠিক কথাই। কিন্তু মহমেডান যা ফুটবল খেলেছে তা মাঠে উপস্থিত সকলেই দেখেছে। আমরা ম্যাচে সব পজিশনেই ওদের টেক্কা দিয়েছি। কিন্তু ভাগ্য সঙ্গ দিল না বলেই গোল পাইনি।

তিনি আরও বলেন, মোহনবাগান দলে আইএসএল খেলা প্লেয়ার আছে। আমাদের দলে সেটা নেই। ওরা ধারে ও ভারে অনেক এগিয়ে ছিল ঠিক কথাই, কিন্তু মহমেডানের খেলোয়াড়রা আজ প্রমাণ ওরাও পিছিয়ে নেই। ওদের এই লড়াইয়ের প্রশংসা না করলে অন্যায় হবে।

উল্লেখ্য, মহমেডান এর আগের ম্যাচটিতেও হার স্বীকার করেছে। ইমামি ইস্টবেঙ্গলের কাছে তারা ২-১ গোলের ব্যবধানে ম্যাচ হেরেছিল। কাজেই মোহনবাগানের কাছে হেরে টানা দুটি ম্যাচের হারের মুখ দেখল মহমেডান শিবির।

ভ্যাপসা গরমের মাঝেই বৃষ্টির পূর্বাভাস, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টি, উত্তরে কোথায় কোথায় দুর্যোগ?

দার্জিলিং-কালিম্পং নয়, ঘুরে আসুন উত্তরবঙ্গের ‘টোদেই-তাংতা‘

Airtel-এর ৯৯ টাকার রিচার্জ প্ল্যানের কথা জানেন? মিলবে আনলিমিটেড ডেটা

মানি প্ল্যান্টের পাতা হলুদ হয়ে যাচ্ছে? এই ৪ উপায়ে গাছ হবে সবুজ

রাধাকৃষ্ণের প্রেমলীলার উৎসব শুরু কবে? জেনে নিন ঝুলনযাত্রার তিথি

বয়স বাড়লেই বিপাকক্রিয়া কমে না, তবে কেন বাড়ছে ওজন?

বাড়ি থেকে বেরোনোর সময়ে পিছন থেকে ডাক ‘অযাত্রা’! কী বলছে জ্যোতিষশাস্ত্র?

উত্তরবঙ্গে পৌঁছেই জনপ্রতিনিধিদের বৈঠকে ডাক অমিত শাহের, পাহাড় সমস্যার সমাধান?

টাইব্রেকারে জিতে ডুরান্ড ফাইনালে ইস্টবেঙ্গলের মুখোমুখি মোহনবাগান

সাবধান, ২৪ অগস্ট থেকে মোবাইল ফোনের সিম নেওয়ার ক্ষেত্রে চালু হচ্ছে নয়া নিয়ম

নাইজেরিয়ায় ভয়াবহ নৌকাডুবি, শিশু ও মহিলা সহ নিহত ৪৭

সাংসদ-পুত্রের বেপরোয়া ড্রাইভিংয়ে প্রাণ গেল পথচারী তরুণীর

ভয়াবহ দুর্ঘটনা সম্প্রীতি উড়ালপুলে, বাইক-চারচাকার সংঘর্ষে মৃত্যু ২১ বছরের যুবকের