দিল্লিকে ২৯ রানে হারিয়ে প্রথম জয় পেল মুম্বই

Share:

নিজস্ব প্রতিনিধি : দিল্লি ক্যাপিটালসকে ২৯ রানেই হারিয়ে দিল মুম্বই ইন্ডিয়ান্স। এদিন ২৩৫ রান তাড়া করতে নেমে ২০৫ রানেই থেমে যায় দিল্লির ইনিংস। পৃথ্বী শ ও অভিষেক পোরেল ছাড়া কোনও ব্যাটসম্যানই তেমন দাগ কাটতে পারেনি।

এদিন ২৩৫ রান তাড়া করতে নেমে শুরুতেই হোঁচট খায় ডেভিড ওয়ার্নার। মাত্র ১০ রানে আউট হয়ে যান ডেভিড। এরপর পৃথ্বী শ ও অভিষেক পোরেল দুজনেই খুব ভালো পারফরমেন্স করেন। দুজনের মধ্যে ৯০ রানের পার্টনারশিপ গড়ে ওঠে। ১১০ রানের মাথায় পৃথ্বী শ আউট হয়ে যান। ৬৬ রানের মাথায় পৃথ্বী শ আউট হয়ে যান। কিছুক্ষণের মধ্যে অভিষেক পোরেলও আউট হয়ে যান। ৩১ বলে ৪১ রান করে আউট হয়ে যান অভিষেক। এরপর ট্রিসটান স্টাবস ক্রিজে টিকে থাকলেও অন্য প্রান্তে ধারাবাহিক উইকেট পতন হতে শুরু করে। অক্ষয় প্যাটেল, লতিফ যাদব, কুমার কুষাগ্র, রিচার্ডসন পর পর আউট হয়ে যান। অন্যদিকে ২৫ বলে ৭১ রান করে অপরাজিত থাকেন ট্রিসটান। ট্রিসটান চেষ্টা করলেও দিল্লিকে জয়ের লক্ষ্যে নিয়ে যেতে পারেননি। মুম্বইয়ের তরফে ৪ উইকেট নেন জেরাল্ড কোয়েৎজি। পাশাপাশি জসপ্রীত বুমরা ২ উইকেট ও রোমারিও শেপার্ড এক উইকেট নেন।

এর আগে এদিন প্রথমে ব্যাট করতে নেমে আক্রমণাত্মক ভূমিকায় পাওয়া গেল রোহিত শর্মা ও ঈশান কিষানকে। দুজনে মিলে ৮০ রানের পার্টনারশিপ গড়ে তোলে রোহিত ও ঈশান। অর্ধশতরান করার আগে ৬টা চার ও ৩টি ছয় মেরে ৪৯ রানের মাথায় আউট হয়ে যান রোহিত। রোহিতের আউটের হয়ে যাওয়ার এক রানের মধ্যে আউট হয়ে যান সূর্যকুমার যাদব। ১০০ রানের মধ্যেই মুম্বই ইন্ডিয়ান্সের দুটি উইকেট পড়ে যায়। এরপর ১১১ রানের মাথায় আউট হয়ে যান ঈশান কিষানও। এদিন মাত্র ২৩ বলে ৪২ রান করেন কিষান। এরপর মুম্বইকে এগিয়ে নিয়ে যাওয়ার দায়িত্ব নিজের কাঁধে তুলে নেন টিম ডেভিড ও হার্দিক পাণ্ডিয়া। এরা দুজনেই মুম্বইকে দুশোর কাছাকাছি পৌঁছে দেন। ১৮১ রানের মাথায় আউট হয়ে যান হার্দিক। ৩৩ বলে ৩৯ রান করেন হার্দিক। হার্দিকের আউট হয়ে যাওয়ার পর বাকি কাজটি সারেন টিম ডেভিড ও রোমারিও শেপার্ড। দুজনে মিলে শেষ তিন ওভারে মুম্বইকে ২৩৪ রানে পৌঁছে দেন। টিম ডেভিড ২১ বলে ৪৫ রান করেন, অন্যদিকে মাত্র ১০ বলে ৩৯ রানের ঝোড়ো ইনিংস খেলেন রোমারিও। টিম ডেভি়ডের ৪৫ রানের ইনিংসের মধ্যে রয়েছে ২টি চার ও ৪টি ছয়। অন্যদিকে রোমারিওর ৩৯ রানের ইনিংসের মধ্যে রয়েছে ৩টি চার ও ৪টি ছয়।

বিরিয়ানিতে ক্ষতিকারক রং, মিষ্টির দোকানে অস্বাস্থ্যকর পরিবেশ, নবদ্বীপ বাজারে নানা দৃশ্য ধরা পড়ল খাদ্য সুরক্ষা দফতরের অভিযানে

অবশেষে শান্তি! কিয়েভে তিন দিন হামলা চালাবে না রুশ সেনা, ঘোষণা পুতিনের

বিধাননগর থেকে বাংলাদেশি অনুপ্রবেশকারী সন্দেহে গ্রেফতার এক যুবক, তদন্তে পুলিশ

হাঁটুসমান জল, রোগীকে হাসপাতালে নিয়ে যেতে ভরসা খাটিয়া, মর্মান্তিক ছবি দুবরাজপুরে

ক্যামাক স্ট্রিটের অফিস খালির নির্দেশের উপর স্থগিতাদেশ নিম্ন আদালতের, স্বস্তি অভিষেকের

যোগাসনে ভারতের হয়ে প্রতিনিধিত্ব করতে থাইল্যান্ডের পথে পাড়ি মা ও ছেলের

মুম্বইয়ে ‘দহি হান্ডি’ উ‍ৎসব চলাকালীন দুর্ঘটনা, পাচিল চাপা পড়ে মৃত্যু সাত বছরের শিশুর

ফরাক্কায় বিপর্যয়ের জেরে ধর্মতলায় বাসের উপর বাড়ছে চাপ, ভিড় টিকিট কাউন্টারে

তারেক জমানায় বাংলাদেশে ধর্ষণ মহামারি, ধর্ষকদের যৌন লালসার শিকার ৪ হাজার ২৫ জন

জম্মু ও কাশ্মীরে নিরাপত্তা বাহিনীর গুলিতে খতম লস্কর কমান্ডার

হারলেন যমদূত, নেপালের অন্ধকার সুড়ঙ্গ থেকে ১০ দিন বাদে উদ্ধার চিনা নাগরিক

মেসির পর আর্জেন্টিনার নতুন অধিনায়ক হবেন কে? সামনে এল এই তারকার নাম

বিরিয়ানির প্লেটে বিষ? তদন্তে Arsalan রেস্তরাঁতে অভিযান খাদ্য সুরক্ষা দফতরের

বিশ্বসুন্দরীর মঞ্চে ভারতের নিকিতা পোরওয়াল, জানুন তাঁর জীবনের অজানা কাহিনি