বিধ্বংসী ব্যাটিং ডেভিড-শেফার্ডের, দিল্লির জিততে চাই ২৩৫ রান

Share:

নিজস্ব প্রতিনিধি : দিল্লি ক্যাপিটালসের সামনে ২৩৫ রানের লক্ষ্যমাত্রা রাখল মুম্বই ইন্ডিয়ান্স। এদিন প্রথমে ব্যাট করতে নেমে ২৩৪ রান করে মুম্বই। রান তাড়া করে দিল্লি কি সেই লক্ষ্যমাত্রা পেরোতে পারবে, এখন সেটাই দেখার।

এদিন প্রথমে টসে জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় দিল্লি ক্যাপিটালস। প্রথমে ব্যাট করতে নেমে আক্রমণাত্মক ভূমিকায় পাওয়া গেল রোহিত শর্মা ও ঈশান কিষানকে। দুজনে মিলে ৮০ রানের পার্টনারশিপ গড়ে তোলে রোহিত ও ঈশান। অর্ধশতরান করার আগে ৬টা চার ও ৩টি ছয় মেরে ৪৯ রানের মাথায় আউট হয়ে যান রোহিত। রোহিতের আউটের হয়ে যাওয়ার এক রানের মধ্যে আউট হয়ে যান সূর্যকুমার যাদব। ১০০ রানের মধ্যেই মুম্বই ইন্ডিয়ান্সের দুটি উইকেট পড়ে যায়। এরপর ১১১ রানের মাথায় আউট হয়ে যান ঈশান কিষানও। এদিন মাত্র ২৩ বলে ৪২ রান করেন কিষান।

এরপর মুম্বইকে এগিয়ে নিয়ে যাওয়ার দায়িত্ব নিজের কাঁধে তুলে নেন টিম ডেভিড ও হার্দিক পাণ্ডিয়া। এরা দুজনেই মুম্বইকে দুশোর কাছাকাছি পৌঁছে দেন। ১৮১ রানের মাথায় আউট হয়ে যান হার্দিক। ৩৩ বলে ৩৯ রান করেন হার্দিক। হার্দিকের আউট হয়ে যাওয়ার পর বাকি কাজটি সারেন টিম ডেভিড ও রোমারিও শেপার্ড। দুজনে মিলে শেষ তিন ওভারে মুম্বইকে ২৩৪ রানে পৌঁছে দেন। টিম ডেভিড ২১ বলে ৪৫ রান করেন, অন্যদিকে মাত্র ১০ বলে ৩৯ রানের ঝোড়ো ইনিংস খেলেন রোমারিও। টিম ডেভি়ডের ৪৫ রানের ইনিংসের মধ্যে রয়েছে ২টি চার ও ৪টি ছয়। অন্যদিকে রোমারিওর ৩৯ রানের ইনিংসের মধ্যে রয়েছে ৩টি চার ও ৪টি ছয়।

‘পড়ুয়ারা সাহসিকতাকে দেখিয়েছে’, আরশোলাদের আন্দোলনকে সমর্থন সলমান খানের

পড়ুয়াদের আন্দোলনকে সমর্থন সলমান খানের

পড়ুয়াদের নিশানায় থাকা ধর্মেন্দ্র প্রধান ৩০ বছর আগে প্রশ্ন ফাঁসের প্রতিবাদে রাস্তায় নেমেছিলেন

সুস্থ থাকতে ও ওজন নিয়ন্ত্রণে রাখতে কোন স্যুপ খাওয়া উপকারী?

শোওয়ার আগে এক চামচ পিনাট বাটার! সারারাত নিশ্চিন্তে ঘুমোতে সাহায্য করবে

৭ লক্ষ টিকিট বিক্রি, মুক্তির আগেই ২৩ কোটি টাকা আয় করে ফেলল বিজয়ের ‘Jana Nayagan’

‘৫ বছরে তিনবার নিট প্রশ্ন ফাঁস, জবাবদিহিতা নেই’, এবার সুর চড়ালেন বিজেপিত্যাগী আন্নামালাই

WBSEDCL-গ্রাহকদের সুখবর, এবার থেকে প্রতি মাসে দিতে হবে বিদ্যুতের বিল

‘প্রতিবাদ ও ভিন্নমত গণতন্ত্রের অপরিহার্য অংশ’, যন্তরমন্তরে ধর্নাকে সমর্থন নিটের শীর্ষস্থানাধিকারীর

রাজ্য সরকারি কর্মচারীদের সুখবর, সপ্তম পে কমিশন গঠন করল শুভেন্দু সরকার

৫৭ বছরের ছোট তরুণীকে বিয়ে, সাতক্ষীরার সাংসদকে বহিষ্কার করল জামায়াতে ইসলামী

অঙ্গনওয়াড়িতে ডিম কিনতে বরাদ্দ বৃদ্ধি রাজ্যের, বড় সিদ্ধান্ত মুখ্যমন্ত্রীর

‘আন্দোলনকারীদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ না করলে অনশন ভাঙব,’ কেন্দ্রকে বার্তা ওয়াংচুকের

‘১০ বছরে ১৫২ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হয়েছে’, মোদি সরকারকে নিশানা রাহুলের