টিকা নিতে অনীহা, ক্রিকেট থেকে সরে দাঁড়ালেন মুরলী বিজয়

টিম ইন্ডিয়ার এই প্রাক্তন ক্রিকেটারের নাকি ভ্যাকসিন নিতে পুরোপুরি নারাজ।

Share:

নিজস্ব প্রতিনিধি: করোনা নামক মারণ ভাইরাসটির হাত থেকে বাঁচার জন্য সকলেই টিকা নিচ্ছেন। দেশের বেশিরভাগ মানুষই ইতিমধ্যেই ভ্যাকসিনের প্রথম ডোজ নিয়ে ফেলেছেন। ধীরে-ধীরে চলছে দ্বিতীয় ডোজ নেওয়ার প্রক্রিয়া। কিন্তু গোটা দেশবাসীর বিপরীতে হাঁটলেন ক্রিকেটার মুরলী বিজয়। টিম ইন্ডিয়ার এই প্রাক্তন ক্রিকেটারের নাকি ভ্যাকসিন নিতে পুরোপুরি নারাজ। সেই জন্য নাকি আপাতত ক্রিকেট থেকেই সরে দাঁড়িয়েছেন তিনি।

করোনা টিকা নিতে এবং জৈব সুরক্ষা বলয়ে থেকে ক্রিকেট খেলতে বড়সড় সমস্যা রয়েছে মুরলী বিজয়ের। তাই নিজের প্রিয় ২২ গজ থেকে বর্তমানে সরে দাঁড়ালেন এই ব্যাটসম্যান। আর ঘরোয়া ক্রিকেটে খেলতে গেলে করোনা টিকা বাধ্যতামূলক। তাই বিজয়ের ক্রিকেট খেলা হচ্ছে না। কারণ, তিনি একটিও টিকা নেননি।

মুস্তাক আলি টি-২০ ট্রফি শুরু হচ্ছে। বিসিসিআইয়ের পক্ষ থেকে জানানো হয়েছে যে, ভ্যাকসিনের দু’টি ডোজ না নিলে এই টুর্নামেন্টে খেলা যাবে না। এই নির্দেশ সকল রাজ্যের ক্রিকেট অ্যাসোসিয়েশনগুলিকেও পাঠিয়ে দিয়েছে তারা। কিন্তু তা সত্ত্বেও নিজের ভয় এবং জেদ থেকে সরে আসেননি মুরলী বিজয়।

তামিলনাড়ু ক্রিকেট অ্যাসোসিয়েশনের এক কর্মকর্তা জানান, ‘এটা পুরোপুরি মুরলীর নিজের সিদ্ধান্ত। ও এখনও ভ্যাকসিন নিয়ে ভালো মতোই দ্বিধায় রয়েছে। তাই আমরা ওকে জোর করিনি। ও আপাতত ক্রিকেটের বাইরেই থাকবে বলে জানিয়েছে।’ আইপিএলেও খেলেননি ৩৭ বছর বয়সী এই ক্রিকেটার।  

 

সিদ্ধার্থের সঙ্গে আইনি বিয়ে সারলেন মিমি, কেমন ছিল বিশেষ দিনের আয়োজন?

শচিনের রেকর্ড ভেঙে টেস্ট ক্রিকেটে নতুন ইতিহাস লিখলেন যশস্বী জয়সওয়াল

আজ প্রধানমন্ত্রী মোদির নেতৃত্বে কেন্দ্রীয় মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ বৈঠক

বক্স অফিসে দারুণ সাফল্য লাভ ‘রামায়ণ’ -এর, ২২ দিনে মোট আয় কত?

সকাল থেকে রুদ্ধশ্বাস অভিযান, অবশেষে পুলিশের জালে আসানসোলের কুখ্যাত দুষ্কৃতী প্রতাপ

বাংলাদেশে ফেরার আগেই শেখ হাসিনার প্রাক্তন উপ-প্রেস সচিব-সহ গ্রেফতার ৩

আর কিছুক্ষণের মধ্যেই প্রকাশিত হবে উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের ফলাফল, কোথায় দেখবেন রেজাল্ট?

প্রয়াত জম্মু-কাশ্মীরের প্রাক্তন মন্ত্রী ও বর্তমান বিধায়ক পীরজাদা মহম্মদ সঈদ

পারদ পতনের ইঙ্গিত, রাজ্যে জাঁকিয়ে শীত আসছে কবে? জানুন

কাটোয়া স্টেশনে ভয়াবহ অগ্নিকাণ্ড! দাউদাউ করে জ্বলল কামরা, তারপর…

পশ্চিমবঙ্গ-গুজরাত সহ বিজেপি শাসিত রাজ্যগুলিতে আন্দোলনের ডাক ইন্ডিয়া’র

ঝড়ের দাপটে লন্ডভন্ড আমেরিকা, বিদ্যুৎহীন লক্ষ লক্ষ মানুষ, জারি জরুরি সতর্কতা

ডিজিটাল দুনিয়ায় চোখের পলকে পেমেন্ট! জানুন QR Code-এর খুঁটিনাটি

মানসিক শান্তি ফিরবে, কারা আজ সাবধানে থাকবেন