সেমিতে খেলার স্বপ্নপূরণ না হওয়ায় অবসর নিলেন আফগান বোলার

Share:

নিজস্ব প্রতিনিধি: চলতি বিশ্বকাপে চমক দিয়েও সেমিফাইনালে পৌঁছতে পারেনি আফগানিস্তান। তবে ইংল্যান্ড, পাকিস্তান ও শ্রীলঙ্কার মতো পরাক্রমশালী দলকে হারিয়ে ক্রিকেট প্রেমীদের মন জয় করে নিয়েছেন আফগান ক্রিকেটাররা। কিন্তু তাতে সান্ত্বনা খুঁজে পাননি আফগানদের বহু যুদ্ধের নায়ক নাভিন উল হক। শুক্রবার দক্ষিণ আফ্রিকার কাছে দল হারার কয়েক ঘন্টার মধ্যেই একদিনের ক্রিকেটকে ‘আলবিদা’ জানিয়েছেন ২৪ বছর বয়সী পেসার।  তাঁর আকস্মিক অবসর ঘোষণার সিদ্ধান্তে হকচকিয়ে গিয়েছেন আফগান দলের বাকি সদস্যরাও।

২০১৬ সালে বাংলাদেশের বিরুদ্ধে দেশের জার্সি গায়ে একদিনের ক্রিকেটে অভিষেক ঘটেছিল নাভিনের। দেশের হয়ে মোট ১৫টি একদিনের ম্যাচ খেলেছেন তিনি। নিয়েছেন ২২টি উইকেট। এ ছাড়া আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে ২৭টি ম্যাচে ৩৪টি উইকেট নিয়েছেন নবীন। চলতি বিশ্বকাপে দেশের হয়ে গ্রুপ পর্বে ৯টি ম্যাচেই অবশ্য প্রথম একাদশে ঠাঁই পেয়েছিলেন ২৪ বছর বয়সী পেসার। বিপক্ষের ৯ ক্রিকেটারের উইকেট শিকার করেছেন। তবে দল তাঁর কাছ থেকে যে পারফরম্যান্স আশা করেছিল, তার ধারে-কাছে পৌঁছতে পারেননি। ফলে খানিকটা সমালোচনার মুখে পড়েছিলেন।

শুক্রবার দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে গ্রুপ লিগের শেষ ম্যাচে মাঠে নেমেছিল আফগানিস্তান। ওই ম্যাচে হারলেও সমান তালেই লড়াই করেছিলেন হাশমাতুল্লাহ শাহিদিরা। যদিও ম্যাচ হারতে হয়েছিল। ম্যাচ হারার পরেই সমাজমাধ্যম ইন্সটাগ্রামে একদিনের ক্রিকেট থেকে অবসর নেওয়ার ঘোষণা করেন নাভিন উল হক। খানিকটা আবেগতাড়িত হয়ে তিনি লেখেন, ‘প্রথম ম্যাচ থেকেই এই জার্সি আমি অনেক গর্বের সঙ্গে পরে খেলেছি। শেষ ম্যাচ অবধি একই অনুভূতি নিয়ে খেলেছি আমি। সব সময়ে সমর্থন জানানোর জন্য সবাইকে কৃতজ্ঞতা জানাচ্ছি।’  

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপের ভ্রুকুটি, শনি-রবিতে বৃষ্টিতে ভিজবে দক্ষিণবঙ্গ

পরীক্ষায় ChatGPT ব্যবহার করে ধরা পড়ে, কয়েক ঘণ্টা পর হস্টেল থেকে উদ্ধার IIT বম্বের পড়ুয়ার দেহ

রান্না করা নিয়ে ঝগড়া! স্ত্রীকে গুলি করে খুনের অভিযোগ স্বামীর বিরুদ্ধে

ভারতের উপর ১০০% শুল্কের ছাড়পত্র, রাশিয়া নিষেধাজ্ঞা বিলে সই ট্রাম্পের

দেশভাগের যন্ত্রণার সাক্ষী নদিয়ার রায়চৌধুরী পরিবারের দুর্গাপুজো

বাসি জিনিস পুজোয় নিষিদ্ধ! কিন্তু পুরনো হলেও এই ৫টি জিনিস সমান পবিত্র

ডায়াবেটিসে কুমড়ো খাওয়া কি ক্ষতিকর? অজান্তেই ভুল করছেন না তো!

শনির উল্টো চাল! ১১ ডিসেম্বর পর্যন্ত খুব সাবধানে থাকতে হবে ৩ রাশির জাতকদের

পাকিস্তানের মসজিদে বিস্ফোরণের ঘটনায় মৃত বেড়ে ২৩, আহত ৬০

বয়স সংখ্যা মাত্র! নেশনস লিগের জন্য ঘোষিত পর্তুগাল দলে ৪১ বছর বয়সী রোনাল্ডো

‘সিঙ্গুরের মানুষকে এতবছর বোকা বানানো হয়েছে,’ দাবি শিল্পমন্ত্রী তাপস রায়ের

১২৫তম বর্ষে নোবেল পুরস্কারের অর্থমূল্য ৯ শতাংশ বাড়ল

খাম চেয়ে বিপাকে ঋতব্রতপন্থীরা, আইনি লড়াইয়ের হুঁশিয়ারি ISF-র

পাকিস্তান বোর্ডের বিরুদ্ধে বিদ্রোহ রিজওয়ানের, নালিশ ঠুকলেন জয় শাহের আইসিসিতে