‘সোনার ছেলে’ নীরজকে গাড়ি উপহার দিল মহিন্দ্রা

দীর্ঘ ১২১ বছর পর ভারতকে ট্রাক অ্যান্ড ফিল্ডে পদক এনে দিয়েছেন তিনি।

Share:

নিজস্ব প্রতিনিধি: টোকিও অলিম্পিকে দেশকে সোনা এনে দিয়েছিলেন জ্যাভলিন থ্রোয়ার নীরজ চোপড়া। দীর্ঘ ১২১ বছর পর ভারতকে ট্রাক অ্যান্ড ফিল্ডে পদক এনে দিয়েছেন তিনি। এরপরই খ্যাতনামা গাড়ি প্রস্তুতকারক সংস্থা ‘মহিন্দ্রা’র মালিক আনন্দ মহিন্দ্রা জানিয়েছিলেন যে, অলিম্পিকের মঞ্চে এই বড় সাফল্যের জন্য তিনি নীরজকে একটি গাড়ি উপহার দেবেন। আর এবার সেই কথা রাখলেন ‘মহিন্দ্রা’র কর্নধার।

‘সোনার ছেলেকে’ একটি মহিন্দ্রা ‘এক্সইউভি ৭০০’ মডেলের গাড়ি উপহার দিলেন তিনি। নীরজ নিজেই সেই কথা সকলকে জানালেন। টুইটে সেই আকর্ষণীয় গাড়িটির সঙ্গে তোলা একটি ছবি পোস্ট করে লেখেন, ‘নতুন এই গাড়িটি আমাকে উপহার দেওয়ার জন্য আনন্দ মহিন্দ্রাকে অনেক ধন্যবাদ। এই গাড়ি চালানোর জন্য মুখিয়ে রয়েছি।’

অভিনব বিন্দ্রার পর নীরজের হাত ধরেই কোনও ব্যক্তিগত ইভেন্টে পদক জয়ের স্বাদ পেয়েছে ভারত। আর ট্রাক অ্যান্ড ফিল্ডে ১৯০০ সালের অলিম্পিকে সর্বশেষ সোনা জিতেছিল এই দেশ।    

স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে ধর্ষণ দুষ্কৃতীদের! চাঞ্চল্য চাকদহে

সপ্তাহের শেষে একাধিক ট্রেন বাতিল দক্ষিণ পূর্ব রেলে, দেখে নিন তালিকা

গুজরাতে নাশকতার ছক? ভদোদরা থেকে অস্ত্র সহ গ্রেফতার জইশ জঙ্গি

সিদ্ধার্থের সঙ্গে আইনি বিয়ে সারলেন মিমি, কেমন ছিল বিশেষ দিনের আয়োজন?

শচিনের রেকর্ড ভেঙে টেস্ট ক্রিকেটে নতুন ইতিহাস যশস্বী জয়সওয়ালের

আজ প্রধানমন্ত্রী মোদির নেতৃত্বে কেন্দ্রীয় মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ বৈঠক

বক্স অফিসে দারুণ সাফল্য লাভ ‘রামায়ণ’ -এর, ২২ দিনে মোট আয় কত?

সকাল থেকে রুদ্ধশ্বাস অভিযান, অবশেষে পুলিশের জালে আসানসোলের কুখ্যাত দুষ্কৃতী প্রতাপ

আর কিছুক্ষণের মধ্যেই প্রকাশিত হবে উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের ফলাফল, কোথায় দেখবেন রেজাল্ট?

পারদ পতনের ইঙ্গিত, রাজ্যে জাঁকিয়ে শীত আসছে কবে? জানুন

কাটোয়া স্টেশনে ভয়াবহ অগ্নিকাণ্ড! দাউদাউ করে জ্বলল কামরা, তারপর…

বাংলাদেশে ফেরার আগেই শেখ হাসিনার প্রাক্তন উপ-প্রেস সচিব-সহ গ্রেফতার ৩

ঝড়ের দাপটে লন্ডভন্ড আমেরিকা, বিদ্যুৎহীন লক্ষ লক্ষ মানুষ, জারি জরুরি সতর্কতা

ডিজিটাল দুনিয়ায় চোখের পলকে পেমেন্ট! জানুন QR Code-এর খুঁটিনাটি