আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

নেইমারের পিএসজি ছাড়া নিয়ে জল্পনা তুঙ্গে

নিজস্ব প্রতিনিধি:  আগামী মরশুমে লিওনেল মেসির সঙ্গে চুক্তির মেয়াদ আর বাড়াতে রাজি নয় পিএসজি। তা দিন কয়েক আগেই জানিয়ে দেওয়া হয়েছিল প্যারিসের ক্লাবটির পক্ষ থেকে। সুতরাং মেসির পিএসজি-তে থাকা একপ্রকার প্রায় নিশ্চিত। কিন্তু এবার জল্পনা বাড়ছে নেইমারকে ঘিরে। তার কারণ অবশ্য একটাই। সেটা হল গত বৃহস্পতিবার যেভাবে প্যারিসের ক্লাবটির একদল সমর্থক নেইমারের বাড়িতে গিয়ে তাঁর বিরুদ্ধে বিক্ষোভ দেখিয়েছেন, তাতেই বেশ ক্ষুব্ধ ব্রাজিলের এই তারকা ফুটবলারটি।

কিন্তু প্রশ্নটা হচ্ছে, এরপরও ব্রাজিলিয়ান ফুটবলারটিকে নিজেদের দলে রাখতে সক্ষম হবেন পিএসজি কর্তারা? অবশ্য সেই প্রশ্নের উত্তর এখনও মেলেনি। তবে ফ্রান্সের সংবাদমাধ্যম সূত্রে খবর, সমর্থকদের এইরকম বিক্ষোভের পর পরই নেইমার পিএসজি ছাড়ার চিন্তা-ভাবনা শুরু করে দিয়েছেন। তবে সংবাদপত্র আরও দাবি করেছে যে, ব্রাজিলিয়ান তারকার সঙ্গে পিএসজির চুক্তি রয়েছে ২০২৭ সাল অবধি। কাজেই ওই দীর্ঘ সময় অবধি নেইমার পিএসজি-তে থাকবেন কি না তা নিয়েও সন্দেহ রয়েছে।

আরও জানতে পড়ুন: শারীরিক প্রতিবন্ধকতাকে দূরে সরিয়ে ইংলিশ চ্যানেল জয়ের পরিকল্পনা রিমোর

ফুটবল বিশেষজ্ঞরা মনে করছেন, নেইমার যদি একান্তই পিএসজি-তে না থাকেন, তার একটাই মাত্র কারণ হল ফ্রান্সের এই ঐতিহ্যবাহী ক্লাবটির বর্তমান অভ্যন্তরীন সমস্যা।

তবে পিএসজি সূত্রে খবর, মেসির পাশাপাসি ফ্রান্সের ক্লাবটি আগামী মরশুমে দলে রাখতে চায় না মেসির পাশাপাশি নেইমারকেও। ক্লাব কর্তারা পরিকল্পনা করেছেন, ফ্রান্সের তরুণ খেলোয়াড়দের নিয়ে দল গড়ার। এখন দেখা যাক কোথাকার জল কোথায় যায়।

Published by:

Share Link:

More Releted News:

‘আমারও শখ ছিল না…’, ভারত-পাক করমর্দন বিতর্ক উস্কে চাঞ্চল্যকর মন্তব্য সলমন আঘার

আইপিএলে একটা ম্যাচও খেলবেন না ধোনি? চেন্নাইয়ের কোচের মন্তব্যে জল্পনা তুঙ্গে

মাঠে বৈভব সূর্যবংশীর প্রতি আগ্রাসী আচরণ, ম্যাচ জিতেও শাস্তির মুখে দিল্লির তারকা পেসার

রাজস্থানের বিরুদ্ধে জয়কে কাদের উদ্দেশ্যে উৎসর্গ করলেন অক্ষর পটেল? শুনলে চমকে যাবেন

অরেঞ্জ ক্যাপ জিতলেন কে এল রাহুল, ‘স্ট্রাইক রেট’ নিয়ে অজিত আগরকারকে কড়া বার্তা

কাটল শনির দশা, নিশাঙ্কা-রাহুলের ঝোড়ো ইনিংসে রাজস্থানকে হারিয়ে জয়ী দিল্লি

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ