‘খেলরত্ন’ পেলেন নীরজ, সুনীলরা, ‘অর্জুন’ পুরস্কার উঠল শিখরের হাতে

টোকিও অলিম্পিকে সোনা জয়ের জন্য বড়সড় প্রতিদান পেলেন দেশের এই জ্যাভলিন থ্রোয়ার।

Share:

নিজস্ব প্রতিনিধি: ‘খেলরত্ন’ পুরস্কার পেলেন নীরজ চোপড়া। টোকিও অলিম্পিকে সোনা জয়ের জন্য বড়সড় প্রতিদান পেলেন দেশের এই জ্যাভলিন থ্রোয়ার। পাশাপাশি, অন্যতম এই সম্মানে সম্মানিত হলেন জাতীয় ফুটবল দলের অধিনায়ক সুনীল ছেত্রী, মহিলা ক্রিকেট দলের অধিনায়ক মিতালি রাজ এবং অলিম্পিকে পদকজয়ী লাভলিনা-সহ মোট ১২ জন ক্রীড়াবিদ। এছাড়া অর্জুন পুরস্কার পেলেন ক্রিকেটার শিখর ধাওয়ান।

রাষ্ট্রপতিভবনে শনিবার দুপুরে এই ক্রীড়াবিদদের সম্মানিত করা হয়। সবার হাতে পুরস্কার তুলে দেন দেশের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। এই ‘খেলরত্ন’ পুরস্কার বিতরণী অনুষ্ঠান উপলক্ষ্যে একটি ক্রীড়া ও যুব কল্যাণ দফতরের একটি অনুষ্ঠানও আয়োজন করা হয়েছিল। 

নীরজ, সুনীল, মিতালি, লাভলিনা ছাড়াও এই ‘খেলরত্ন’ পুরস্কার পাওয়ার তালিকায় নাম রয়েছে অলিম্পিকে পদক জয়ী কুস্তিগীর রবি দাহিয়ারও। এছাড়া ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থ’-এ তথা অলিম্পিকে ব্রোঞ্জ পদকজয়ী হকি দলের অধিনায়ক মনপ্রীত সিং এবং গোলরক্ষক শ্রীজেশও এই সম্মন পেয়েছেন। 

সেই সঙ্গে প্যারা শুটার অবনী লেখারা, প্যারা অ্যাথলিট সুমিত আন্টিল, প্যারা শাটলার প্রমোদ ভগৎ এবং কৃষ্ণা নাগর। যদিও মায়ের অসুস্থতার কারণে উপস্থিত থাকতে পারেননি কৃষ্ণা।

সিদ্ধার্থের সঙ্গে আইনি বিয়ে সারলেন মিমি, কেমন ছিল বিশেষ দিনের আয়োজন?

শচিনের রেকর্ড ভেঙে টেস্ট ক্রিকেটে নতুন ইতিহাস লিখলেন যশস্বী জয়সওয়াল

আজ প্রধানমন্ত্রী মোদির নেতৃত্বে কেন্দ্রীয় মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ বৈঠক

বক্স অফিসে দারুণ সাফল্য লাভ ‘রামায়ণ’ -এর, ২২ দিনে মোট আয় কত?

সকাল থেকে রুদ্ধশ্বাস অভিযান, অবশেষে পুলিশের জালে আসানসোলের কুখ্যাত দুষ্কৃতী প্রতাপ

বাংলাদেশে ফেরার আগেই শেখ হাসিনার প্রাক্তন উপ-প্রেস সচিব-সহ গ্রেফতার ৩

আর কিছুক্ষণের মধ্যেই প্রকাশিত হবে উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের ফলাফল, কোথায় দেখবেন রেজাল্ট?

প্রয়াত জম্মু-কাশ্মীরের প্রাক্তন মন্ত্রী ও বর্তমান বিধায়ক পীরজাদা মহম্মদ সঈদ

পারদ পতনের ইঙ্গিত, রাজ্যে জাঁকিয়ে শীত আসছে কবে? জানুন

কাটোয়া স্টেশনে ভয়াবহ অগ্নিকাণ্ড! দাউদাউ করে জ্বলল কামরা, তারপর…

পশ্চিমবঙ্গ-গুজরাত সহ বিজেপি শাসিত রাজ্যগুলিতে আন্দোলনের ডাক ইন্ডিয়া’র

ঝড়ের দাপটে লন্ডভন্ড আমেরিকা, বিদ্যুৎহীন লক্ষ লক্ষ মানুষ, জারি জরুরি সতর্কতা

ডিজিটাল দুনিয়ায় চোখের পলকে পেমেন্ট! জানুন QR Code-এর খুঁটিনাটি

মানসিক শান্তি ফিরবে, কারা আজ সাবধানে থাকবেন