‘রাহানে কখনও প্রাপ্য স্বীকৃতি পাননি’, কেকেআরের প্রাক্তন অধিনায়কের পাশে গাভাসকর

Share:

নিজস্ব প্রতিনিধি: চোখের জলেই গত বৃহস্পতিবার  সমাজমাধ্যমে একটি ভিডিয়োবার্তায় সব ধরনের ক্রিকেট থেকে নিজের অবসরের ঘোষণা করেছেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার অজিঙ্কা রাহানে। অর্থাৎ, আন্তর্জাতিক ক্রিকেটের পাশাপাশি ঘরোয়া ক্রিকেট ও আইপিএলেও আর দেখা যাবে না তাঁকে। অবসরের পর অনেকে তাঁকে শুভেচ্ছা জানিয়েছেন। এবার প্রাক্তন নাইট রাইডার্সের অধিনায়কের প্রশংসায় পঞ্চমুখ হলেন ভারতের কিংবদন্তি ক্রিকেটার সুনীল গাভাসকার। খানিকটা ক্ষোভ উগরে দিয়ে তিনি বলেছেন, ‘ভারতীয় দলের হয়ে অধিনায়ক ও ব্যাটসম্যান—উভয় ভূমিকাতেই অজিঙ্কা রাহানে যে অবদান রেখেছিলেন, তার জন্য কখনই প্রাপ্য স্বীকৃতি পাননি।’ পাশাপাশি রাহুল দ্রাবিড়ের সঙ্গে অজিঙ্কার তুলনাও করেছেন ভারতের লিটল মাস্টার।

মুম্বইয়ের বিখ্যাত পত্রিকা ‘মিড ডে’-তে নিজের কলামে অজিঙ্কা রাহানের প্রশংসা করে গাভাসকর লিখেছেন, ‘অধিনায়ক হিসেবে রাহানের রেকর্ড অসাধারণ। দেশকে ছয়টি টেস্টে নেতৃত্ব দিয়েছিল। তার মধ্যে চারটিতে জয় এসেছে। কোনও হার নেই। রাহুল দ্রাবিড়ও অধিনায়ক হিসেবে দেশকে সাফল্য এনে দিয়েছিল। কিন্তু তার জন্য কোনও প্রশংসা জোটেনি। রাহুলের মতোই রাহানেও কখনই প্রাপ্য স্বীকৃতি পাননি। রাহানেকেও তাঁর নেতৃত্বের জন্য খুব একটা প্রশংসিত হতে দেখা যায়নি।’ ভারতের ক্রিকেট সংস্কৃতির সমালোচনা করে গাভাসকর লিখেছেন, ‘ভারতীয় ক্রিকেটে এটাই স্বাভাবিক। দল যখন জেতে, তখন কৃতিত্বের সবটুকু পান ব্যক্তিগতভাবে ভাল খেলা খেলোয়াড়রা। সে ব্যাটারই হোন কিংবা বোলার। কিন্তু দল যখন হারে, তখন দোষটা গিয়ে পড়ে অধিনায়ক ও কোচের ওপর।’

অজিঙ্কা রাহানে  যে বাইশ গজে অজাতশত্রু ছিলেন তা উল্লেখ করে গাভাসকর লিখেছেন, ‘রাহানে হলেন সেই সব বিরল খেলোয়াড়দের মধ্যে অন্যতম যাদের কোনও শত্রু নেই। রাহানে নিজের মাথা উঁচু রেখেই ক্রিকেটকে বিদায় জানিয়েছেন। ভবিষ্যতই তাঁকে পুনর্মূল্যায়ন করবে।’

‘তোমাদের খতম করে দেব’, সৌরভ -ডোনাকে প্রাণনাশের হুমকি দিয়ে চিঠি

হাড়হিম ঘটনা বেঙ্গালুরুতে, পাঁচতারা হোটেলের রুমে দুই শিশুকে খুন করে আত্মহত্যার চেষ্টা বাবার

কলম্বিয়ায় ৭.৪ মাত্রার ভূমিকম্প, মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৭

দাঁড়িয়ে খাবার খান? জানেন এই অভ্যাসই শরীরে ডেকে আনছে বিপদ

বর্ষায় ছাদবাগানে লাগাতে পারেন এই ৫ গাছ, মিলবে একাধিক উপকার

চোখের নিমিষে জলের তোড়ে ভেসে গেল আস্ত সেতু, ভয়ঙ্কর দৃশ্য বন্দি ক্যামেরায়

তৃণমূলের সমর্থনে রাজারহাট পঞ্চায়েত সমিতির নতুন সভাপতি হলেন বিজেপির রুমা মণ্ডল, জোর চর্চা 

একার হাতে বড় করেছিলেন চার সন্তানকে, মৃত্যুর পর কেউ হাজির হলেন না বাবাকে দেখতে

জোরালো ভূমিকম্পে তছনছ কলম্বিয়া, রিখটার স্কেলে কম্পনের মাত্রা ৭.৪

ঝাড়খণ্ডে আন্দোলনরত ছাত্রদের উপরে পুলিশের বলপ্রয়োগের নিন্দা রাহুল গান্ধির

‘রাজ্যে সরকারি উদ্যোগে রাখিবন্ধন উৎসব পালন হবে,’ ঘোষণা মুখ্যমন্ত্রীর

সরকারি হাসপাতালে সন্ধ্যাতেও OPD! কম খরচে মিলবে চিকিৎসা

হালিশহরে মমতার গাড়িতে হামলা, ভাঙছে ঋতব্রতদের শিবির!

দিল্লিতে খুন করে নন্দীগ্রামে গা ঢাকা, অবশেষে গ্রেফতার কুখ্যাত গ্যাংস্টার’ ওয়াসিম