লন্ডনে যাত্রা শুরু সাকিবের ক্যান্সার ফাউন্ডেশনের

Share:

নিজস্ব প্রতিনিধি :  ব্রিটিশ ভূমিতে অবশেষে যাত্রা শুরু করল বাংলাদেশের ক্রিকেটার সাকিব আল হাসানের ক্যান্সার ফাউন্ডেশন গালা ডিনার। লন্ডনের আরিয়ানার ব্র্যাঙ্কওয়েট হলে আনুষ্ঠানিকভাবে পথ চলার কথা ঘোষণা করা হল।

উল্লেখ্য, গত ২৪ মার্চ জন্মদিন ছিল শাকিবের। সেইদিন বাংলাদেশর একটি পাঁচতারা হাটালে নিজের ক্যান্সার ফাউন্ডেশনের উদ্বোধন করেন শাকিব। তাঁর মূল লক্ষ্যই হচ্ছে বাংলাদেশের নাগরিকদের ক্যান্সার সম্বন্ধে সচেতনতা তৈরি করার পাশাপাশি তাঁদের এই মারণ রোগের চিকিৎসার জন্য সহায়তা দেওয়া।

লন্ডনের এই অনুষ্ঠানে যোগ দিয়ে সাকিব বলেন, এই ফাউন্ডেশন আরও এগিয়ে নিয়ে যেতে গেলে দরকার লন্ডনে বসবাসকারী প্রবাসী বাংলাদেশের নাগরিকদের সহযোগিতা। এরপরই তিনি বলেন, একজন ক্যান্সারে আক্রান্ত রোগিকে নিয়ে তাঁর পরিবার এবং সেই রোগি নিজে যে কি কষ্ট করেন তা আমরা সকলেই জানি। এবং তারজন্যই আমরা এই ফাউন্ডেশন তৈরির চেষ্টা করে ক্যান্সারের বিরুদ্ধে লড়াই করার চেষ্টা করছি। আপনারা সকলে এগিয়ে এসে আমাদের সাহায্য করুন। আমি আশা করছি যদি আমরা সকলে একসঙ্গে সামিল হতে পারি, তাহলে ভবিষ্যতে বাংলাদেশের কাছে এটি একটি ভালো উদ্যোগ হবে।

শুধু সাকিব-ই নন, তাঁর সহধর্মীনী উম্মে আহমেদ শিশির বলেন, সকলেই জানেন আমার বাবা এবং মা ক্যান্সারে আক্রান্ত হয়েই পরলোক গমন করেছেন। মাত্র এক বছরের মাধ্যমেই আমি তাঁদের দুজনকেই হারিয়েছি। কাজেই আমার কাছে সেই দিনগুলো ছিল বিভীষিকাময়। একমাত্র তাঁরাই কঠিন অবস্থাটা বুঝবেন, যাঁরা কাটিয়েছেন সেই অবস্থা। তাই আমি চাই না পৃথিবীর কেউ ক্যান্সারে আক্রান্ত হন। এবং সাকিবের সংগঠনের সঙ্গে নিজেকে জড়িত করতে পেরে আমি গর্বিত।

বাজেটের মধ্যেই ধামাকা সাউন্ড, ১২,০০০ টাকার কমে মিলবে ৫ স্পিকার

আজকের রাশিফল: স্বাস্থ্য নিয়ে অবহেলা করবেন না, কর্মক্ষেত্রে নতুন সুযোগ আসতে পারে

ঝাল-মিষ্টি স্বাদের দারুণ কম্বিনেশন, বানান ক্রিস্পি চিলি বেবিকর্ন

সম্পর্কের সংজ্ঞা বদলাচ্ছে! পরকীয়া থেকে লিভ-ইন, কোন পথে হাঁটছে ভারতীয় সমাজ?

পাকস্থলীর ক্যানসার চিকিৎসায় সাফল্য, থেরাপিতে মিলবে সমাধান

দেব দীপাবলিতে ঘরে আনুন সুখ-সমৃদ্ধি, মেনে চলুন এই ৫ বাস্তু টোটকা

Nvidia-এর CEO ও প্রেসিডেন্ট পদে ফিরলেন জেনসেন হুয়াং, খুশি ট্রাম্প

১৬,০০০ টাকা সস্তা হল ৫০ মেগাপিক্সেল ক্যামেরা-সহ Samsung A56

তাপস-উমেশ-দীপক, ‘তিনমূর্তিকে’ রাজ্য সরকারের মুখপাত্র ঘোষণা শুভেন্দুর

সপ্তাহের শুরুতেই পতন শেয়ার বাজারে, ৬.৫ লক্ষ কোটি টাকা উবে গেল বিনিয়োগকারীদের

নির্বাচিত পুরসভারই অস্তিত্ব নেই, কীভাবে ওয়ার্ড পুনর্বিন্যাস? রাজ্যকে প্রশ্ন সুপ্রিম কোর্টের

রাজ্যের সরকারি হাসপাতালে হকার ও ফেরিওয়ালাদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি

বছর শেষে মহাচমক! ডিসেম্বরে ভাগ্যের চাকা ঘুরছে এই ৫ রাশির

স্ত্রীয়ের অবর্তমানে নাবালিকা মেয়েকে ধর্ষণের অভিযোগ! কাঠগড়ায় পাষণ্ড বাবা