টি টোয়েন্টি বিশ্বকাপের আগে চোটের কারণে ছিটকে গেলেন কিউই পেসার

Share:

নিজস্ব প্রতিনধি: টি টোয়েন্টি বিশ্বকাপ শুরুর আগেই বড় ধাক্কা কিউই শিবিরে। কারণ বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন নিউজিল্যান্ডের অন্যতম সেরা বোলার অ্যাডাম মিল্ন। ৭ ফেব্রুয়ারিতে শুরু হতে চলেছে টি টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬ । শুক্রবার নিউজিল্যান্ড ক্রিকেট তাদের পেসার অ্যাডামের গুরুতর আঘাতের বিষয়টি নিশ্চিত করেছে। এই আঘাতের কারণেই আইসিসির আসন্ন টুর্নামেন্ট থেকে ছিটকে পড়েছেন।

অ্যাডাম মিল্নের আঘাত কিউই দলকে হতাশ করেছে, কারণ তিনি এই ফর্ম্যাটের সবচেয়ে কার্যকর বোলারদের একজন ছিলেন। নিউজিল্যান্ড আহত পেসারের পরিবর্তে কাইল জেমিসনকে নিয়ে এসেছে। জেমিসন বর্তমানে নিউজিল্যান্ড টিমের সঙ্গে পাঁচ সিরিজের ম্যাচ খেলতে ভারতে রয়েছেন। তিনি টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলতে পারেন বলে আশা করা হচ্ছে।জানা গিয়েছে, রবিবার SA20 ম্যাচে তিনি  চোট পান। সানরাইজার্স ইস্টার্ন কেপের হয়ে বোলিং করার সময় মিলনে চোট পান। পরে, চিকিৎসার পর, জানা যায় যে ফাস্ট বোলারের চোটের তীব্রতা  গুরুতর।  নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ডের বিবৃতি অনুসারে, “রবিবার SA20 তে বোলিং করার সময় মিলনে চোট পান, পরবর্তী স্ক্যানগুলিতে আঘাত প্রকাশ পেয়েছে। বর্তমানে BLACKCAPS হোয়াইট-বল ভারত সফরের অংশ থাকা জেমিসনকে ভারত এবং শ্রীলঙ্কায় ফেব্রুয়ারি-মার্চ টুর্নামেন্টের জন্য  সফরকারী রিজার্ভ হিসেবে রাখার পর টি-টোয়েন্টি বিশ্বকাপ দলে যোগ করা হয়েছে।” 

আরও পড়ুন: স্মৃতির বন্ধুর ৪০ লক্ষ টাকা নিয়ে চম্পট দিলেন পলাশ? প্রতারণার অভিযোগে বিপাকে গায়ক

৩৩ বছর বয়সী অ্যাডাম মিলনে গত কয়েক মাস ধরে দলের হয়ে দুর্দান্ত ফর্মে ছিলেন, নিয়মিত উইকেট শিকার করছিলেন। ২০২৪ এবং ২০২৫ মৌসুমে, এই ফাস্ট বোলার অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা এবং পাকিস্তানের মতো শক্তিশালী খেলোয়াড়দের কুপোকাত করেন। পরিসংখ্যান অনুসারে, তিনি নিউজিল্যান্ডের হয়ে ৫০টি টি-টোয়েন্টি খেলেছেন এবং ৮.৩০ গড়ে ৬৫টি উইকেট নিয়েছেন, যার সেরা বোলিং ফিগার ৫/২৬। জিম্ববয়ের বিপক্ষেও তিনি দুর্দান্ত খেলেছিলেন। তাঁর এই ছিটকে যাওয়া কিউইদের কাছে নিঃসন্দেহে বিরাট বড় ধাক্কা। এবারের এসএ টোয়েন্টিতে ১১ উইকেট নিয়েছেন ওভারপ্রতি ৭.৬১ রান দিয়েছিলেন। নিউজিল্যান্ডের হয়ে এ বছর যে তিনটি টি-টোয়েন্টি খেলেছেন, ভালো বোলিং করেছেন প্রতিটিতেই। কিন্তু বিশ্বকাপই খেলতে পারবেন না তিনি।

 

স্বাদে নতুনত্ব! ঘরোয়া উপকরণে বানিয়ে ফেলুন বাঁধাকপির চিকেন মোমো

হামলার আশঙ্কা! বলিউডের তারকাদের ‘অতিরিক্ত ভিড় এড়িয়ে চলার পরামর্শ’ মুম্বই পুলিশের

ফিলিপিন্সে ভয়াবহ দুর্ঘটনা! ৬ বিদেশি নাগরিককে নিয়ে ভেঙে পড়ল বিমান, তারপর… 

‘বুদ্ধবাবু ভাল হলেও, তাঁর দল খারাপ,’ নন্দীগ্রামে বললেন শুভেন্দু

বিষ্ণুপুর ঘরানার কিংবদন্তি সেতারশিল্পী পণ্ডিত মণিলাল নাগ প্রয়াত, শোকপ্রকাশ মুখ্যমন্ত্রীর

‘ধর্ষককে এনকাউন্টার করেছি, শুনেই ভাল লাগছে,’ বললেন মিঠুন চক্রবর্তী

৫০০ টাকা ধার না দেওয়ায় ৭৫ বছরের বৃদ্ধাকে খুন! সোনার দাঁত উপড়ে নিলেন প্রতিবেশী

তামিলনাড়ুর কারখানায় ট্যাঙ্ক পরিষ্কার করতে নেমে বিপত্তি, বিষাক্ত গ্যাসে মৃত্যু ৩ শ্রমিকের

বৃষ্টিতে পণ্ড ভারত-নিউজিল্যান্ড তৃতীয় একদিনের ম্যাচ, ২-০ ব্যবধানে এগিয়ে গিলরা

উধাও শীতের আমেজ, কলকাতা-সহ রাজ্যের একাধিক জেলায় বৃষ্টির পূর্বাভাস!

মুম্বই পালাচ্ছিলেন, ধর্ষণের মামলায় বিমানবন্দর থেকে গ্রেফতার মমতাপন্থী বিধায়ক পরেশরাম

সন্ধ্যার আড্ডা জমান চিংড়ির পুর ভরা পালং পকোড়া দিয়ে, জানুন রেসিপি

পরেশরামের ব্যাগ থেকে উদ্ধার ১১টি মোবাইল, নগদ দু’লক্ষ টাকা!

কাশি কমছেই না?হতে পারে অ্যাজমার প্রাথমিক লক্ষণ