ভারতের বিরুদ্ধে নামার আগেই বড়সড় ধাক্কা খেল নিউজিল্যান্ড

টি-২০ বিশ্বকাপের শুরুটা একেবারেই ভালো হয়নি নিউজিল্যান্ডের।

Share:

নিজস্ব প্রতিনিধি: টি-২০ বিশ্বকাপের শুরুটা একেবারেই ভালো হয়নি নিউজিল্যান্ডের। মেগা টুর্নামেন্টের প্রথম ম্যাচে পাকিস্তানের কাছে হারতে হয়েছে কিউয়িদের। বোলাররা চেষ্টা করলেও খাতায় বেশি রান না থাকার জন্য লড়াই করেও ম্যাচ জিততে পারেনি কেন উইলিয়ামসন অ্যান্ড কোম্পানি। তাই বলতে গেলে একপ্রকার বেশ চাপেই পড়ে গিয়েছে তারা।

এর মধ্যে ‘গোদের ওপর বিষফোঁড়ার’ মতো হয়ে দাঁড়াল লকি ফার্গুসনের চোট। যার জেরে এবারের টি-২০ বিশ্বকাপ থেকে পুরোপুরি ছিটকে গেলেন তিনি। ভারতের বিরুদ্ধে নামার আগে যেটা কিউয়ি শিবিরের জন্য একটা বড়সড় ঝটকা বললেই চলে। নিউজিল্যান্ড দলের পক্ষ থেকে টুইট করে এমনটাই জানানো হয়েছে।

সেখানে লেখা হয়েছে যে, ‘ গুরুত্বপূর্ণ প্রতিযোগিতার মধ্যে এমন ধরনের ঘটনা খুবই খারাপ। চোটের কারণে এবারের টি-২০ বিশ্বকাপে পাওয়া যাবে না পেসার লকি ফার্গুসনকে। তাঁর পরিবর্তে অ্যাডাম মিলননেকে স্কোয়াডে নেওয়া হচ্ছে। যার জন্য আইসিসি-র কাছে অনুরোধও করা হয়েছে।’ আইপিএলে খেলার দরুণ আমিরশাহির পিচে বেশ ভালো মতোই মানিয়ে নিয়েছিলেন লকি।    

  

নিউ টাউনের রামমন্দিরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

চলচ্চিত্র জগতে শোকের ছায়া, প্রয়াত কিংবদন্তি পরিচালক ভারতীরাজা

সুখেন্দুর পর রাজ্যসভার সাংসদ পদ ছাড়ছেন সুস্মিতা! চাপে তৃণমূল

কোহলির পর আফগানিস্তানের বিপক্ষে ওডিআই সিরিজ থেকে ছিটকে গেলেন হার্দিক

বিশ্বের প্রায় ৫০০-৬৫০ জন মহিলার শয্যাসঙ্গী হয়েছেন, চেনেন বেপরোয়া সেই ক্রিকেটারকে?

তোলাবাজি-সহ একাধিক অভিযোগে গ্রেফতার তৃণমূল নেতা সজল দাস

কলকাতা বিমানবন্দরে নামলেই গ্রেফতার অভিষেক! সিআইডির তৎপরতায় জল্পনা তুঙ্গে

আলিপুরে সরকারি অফিসে বিধ্বংসী আগুন

আফগানিস্তানে নৃশংস হামলা পাক সেনার, নিহত ১১ নিরীহ শিশুসহ ১৩

নেহেরুকে ছাপিয়ে এক অনন্য রেকর্ড গড়লেন প্রধানমন্ত্রী মোদি

ত্রাণ পাচারের অভিযোগে গ্রেফতার রাজ্যের প্রাক্তন কারা মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস

পৃথিবীর প্রাচীনতম ফল কোনটি জানেন? শরীরের জন্যও বিশেষ উপকারী

২০ হাজার টাকার কমে নতুন স্মার্টফোন! জুলাইতেই আসছে OnePlus Nord CE 6

বাহরাইনে আমেরিকার পঞ্চম নৌবহরে হামলা ইরানের