কিউয়িদের কাছে হার আফগানদের, বিশ্বকাপ থেকে বিদায় নিল ভারত

না, কোনওরকম চমক দেখা গেল না।

Share:

নিজস্ব প্রতিনিধি: না, কোনওরকম চমক দেখা গেল না। নিউজিল্যান্ডের কাছে হেরে গেল আফগানিস্তান। ফলে গ্রুপ-২-র দ্বিতীয় দল হিসেবে টি-২০ বিশ্বকাপের সেমিফাইনালে পা রাখল কিউয়িরা। আবুধাবিতে ৮ উইকেটে সহজ জয় তুলে নিল তারা। সেই সঙ্গে টুর্নামেন্ট থেকে বিদায় নিল ভারত। কারণ, এই ম্যাচের ওপরই নির্ভর করছিল টিম ইন্ডিয়ার সেমিফাইনালে যাওয়ার ভাগ্য। রবিবার আফগানরা জিতলে শেষ ম্যাচে নামিবিয়াকে হারিয়ে নেট রান রেটে শেষ চারের টিকিট পেত বিরাট কোহলি অ্যান্ড কোম্পানি।

কিন্তু নবি, রশিদরা কিউয়িদের কাছে হেরে যাওয়ায় সব আশা শেষ হয়ে গেল মেন ইন ব্লু-র। ফলে একরাশ হতাশা নিয়েই দেশে ফিরতে হচ্ছে তাদের। পাকিস্তান এবং নিউজিল্যান্ডের কাছে হারের মাশুল দিতে হল ভারতীয় দলকে। ভেঙে গেল দেড়শো কোটি ভারতবাসীর স্বপ্ন। বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন বিরাটরা।

টসে জিতে প্রথমে ব্যাট করতে নেমে ব্যাটিং বিপর্যয়ে পড়ে গেলেন আফগানরা। পর পর উইকেট হারাতে থাকে তারা। তবে নাজিবউল্লাহর ৭৩ রানের ইনিংসের সুবাদে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটের বিনিময়ে ১২৪ রান তোলে নবি অ্যান্ড কোম্পানি। ৩টি উইকেট নেন বোল্ট। জবাবে ব্যাট করতে নেমে সহজেই জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয় নিউজিল্যান্ড। ম্যাচের সেরা হয়েছেন বোল্ট। 

সপ্তাহের শেষে একাধিক ট্রেন বাতিল দক্ষিণ পূর্ব রেলে, দেখে নিন তালিকা

গুজরাতে নাশকতার ছক? ভদোদরা থেকে অস্ত্র সহ গ্রেফতার জইশ জঙ্গি

সিদ্ধার্থের সঙ্গে আইনি বিয়ে সারলেন মিমি, কেমন ছিল বিশেষ দিনের আয়োজন?

শচিনের রেকর্ড ভেঙে টেস্ট ক্রিকেটে নতুন ইতিহাস লিখলেন যশস্বী জয়সওয়াল

আজ প্রধানমন্ত্রী মোদির নেতৃত্বে কেন্দ্রীয় মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ বৈঠক

বক্স অফিসে দারুণ সাফল্য লাভ ‘রামায়ণ’ -এর, ২২ দিনে মোট আয় কত?

সকাল থেকে রুদ্ধশ্বাস অভিযান, অবশেষে পুলিশের জালে আসানসোলের কুখ্যাত দুষ্কৃতী প্রতাপ

বাংলাদেশে ফেরার আগেই শেখ হাসিনার প্রাক্তন উপ-প্রেস সচিব-সহ গ্রেফতার ৩

আর কিছুক্ষণের মধ্যেই প্রকাশিত হবে উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের ফলাফল, কোথায় দেখবেন রেজাল্ট?

পারদ পতনের ইঙ্গিত, রাজ্যে জাঁকিয়ে শীত আসছে কবে? জানুন

কাটোয়া স্টেশনে ভয়াবহ অগ্নিকাণ্ড! দাউদাউ করে জ্বলল কামরা, তারপর…

ঝড়ের দাপটে লন্ডভন্ড আমেরিকা, বিদ্যুৎহীন লক্ষ লক্ষ মানুষ, জারি জরুরি সতর্কতা

ডিজিটাল দুনিয়ায় চোখের পলকে পেমেন্ট! জানুন QR Code-এর খুঁটিনাটি

মানসিক শান্তি ফিরবে, কারা আজ সাবধানে থাকবেন