কিউয়িদের কাছে হেরে সেমির রাস্তা কার্যত অনিশ্চিত টিম ইন্ডিয়ার

গুরুত্বপূর্ণ এই ম্যাচে ভারতীয় ক্রিকেটারদের বডি ল্যাঙ্গুয়েজ দেখেও উঠে গেল প্রশ্ন।

Share:

নিজস্ব প্রতিনিধি: পাকিস্তানের বিরুদ্ধে লজ্জার হার স্বীকার করতে হয়েছিল ভারতকে। যার জেরে উঠেছিল গভীর সমালোচনার ঝড়। কম বেশি সব ক্রিকেটারকেই সমালোচিত হতে হয়েছিল। কিন্তু তাতেও হয়তো টনক নড়েনি টিম ইন্ডিয়ার। অন্ততপক্ষে নিউজিল্যান্ডের বিরুদ্ধে খেলা দেখে তো তেমনটাই মনে হল। এমনকি গুরুত্বপূর্ণ এই ম্যাচে ভারতীয় ক্রিকেটারদের বডি ল্যাঙ্গুয়েজ দেখেও উঠে গেল প্রশ্ন।

খেলায় হার-জিত আছে এটা আমরা সকলেই জানি। তবে হ্যাঁ, হারলেও লড়াই করে হারাটা খুবই দরকার। বাংলায় একটা প্রবাদ আছে, ‘বিনা যুদ্ধে নাহি দেব প্রাণ’। কিন্তু বিরাট কোহলি অ্যান্ড কোম্পানির মধ্যে তো যুদ্ধে ছিটে ফোটাও পাওয়া গেল না। কোথাও গিয়ে মনে হচ্ছি ম্যাচ শুরুর আগেই তারা হেরে বসে রয়েছে। দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে ৮ উইকেটে জিতল ব্ল্যাকক্যাপসরা। সেই সঙ্গে আরও কঠিন হয়ে গেল টি-২০ বিশ্বকাপে ভারতের ভবিষ্যত। টুর্নামেন্টের সেমিফাইনালে যাওয়ার রাস্তাটা মেন ইন ব্লু-র জন্য কার্যত বন্ধ হয়ে গেল বললেই চলে। শুধুমাত্র কোনও মিরাকেল হলেই এটা সম্ভব।

বোল্ট, সোধি, সাউদি এবং মিলনেদের আগুনে বোলিংয়ের সামনে দাঁড়াতেই পারল না টিম ইন্ডিয়ার ব্যাটিং লাইনআপ। চার ওভার হাত ঘুরিয়ে ১৭ রান দিয়ে ২ উইকেট তুলে ম্যাচের সেরা হলেন ইস সোধি। প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটের বিনিময়ে ১১০ রান তোলে ভারত। তবে ৩৩ বল বাকি থাকতেই জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয় নিউজিল্যান্ড।

স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে ধর্ষণ দুষ্কৃতীদের! চাঞ্চল্য চাকদহে

সপ্তাহের শেষে একাধিক ট্রেন বাতিল দক্ষিণ পূর্ব রেলে, দেখে নিন তালিকা

গুজরাতে নাশকতার ছক? ভদোদরা থেকে অস্ত্র সহ গ্রেফতার জইশ জঙ্গি

সিদ্ধার্থের সঙ্গে আইনি বিয়ে সারলেন মিমি, কেমন ছিল বিশেষ দিনের আয়োজন?

শচিনের রেকর্ড ভেঙে টেস্ট ক্রিকেটে নতুন ইতিহাস যশস্বী জয়সওয়ালের

আজ প্রধানমন্ত্রী মোদির নেতৃত্বে কেন্দ্রীয় মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ বৈঠক

বক্স অফিসে দারুণ সাফল্য লাভ ‘রামায়ণ’ -এর, ২২ দিনে মোট আয় কত?

সকাল থেকে রুদ্ধশ্বাস অভিযান, অবশেষে পুলিশের জালে আসানসোলের কুখ্যাত দুষ্কৃতী প্রতাপ

আর কিছুক্ষণের মধ্যেই প্রকাশিত হবে উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের ফলাফল, কোথায় দেখবেন রেজাল্ট?

পারদ পতনের ইঙ্গিত, রাজ্যে জাঁকিয়ে শীত আসছে কবে? জানুন

কাটোয়া স্টেশনে ভয়াবহ অগ্নিকাণ্ড! দাউদাউ করে জ্বলল কামরা, তারপর…

বাংলাদেশে ফেরার আগেই শেখ হাসিনার প্রাক্তন উপ-প্রেস সচিব-সহ গ্রেফতার ৩

ঝড়ের দাপটে লন্ডভন্ড আমেরিকা, বিদ্যুৎহীন লক্ষ লক্ষ মানুষ, জারি জরুরি সতর্কতা

ডিজিটাল দুনিয়ায় চোখের পলকে পেমেন্ট! জানুন QR Code-এর খুঁটিনাটি