নিয়মরক্ষার ম্যাচে উগান্ডার বিরুদ্ধে রেকর্ড জয় কিউয়িদের

Share:

নিজস্ব প্রতিনিধি : নিয়মরক্ষার ম্যাচে উগান্ডাকে হারিয়ে রেকর্ড জয় পেল নিউজিল্যান্ড। ত্রিনিদাদে কিউয়িদের বিরুদ্ধে মাত্র ৪০ রান করতে পারে উগান্ডা। জবাবে ব্যাট করতে নেমে ৮৮ বল হাতে থাকতেই প্রয়োজনীয় রান তুলে নেয় সাউদিরা।

ত্রিনিদাদে ব্রায়ান লারা স্টেডিয়ামে প্রথম ওভারেই দুটি উইকেট তুলে নেন ট্রেন্ট বোল্ট। চার ওভার বল করে সাত রান দিয়ে দুই উইকেট নেয় নিউজিল্যান্ডের এই পেসার। পাশাপাশি এদিন উগান্ডার বিরুদ্ধে দুর্ধর্ষ বোলিং করেন টিম সাউদিও। সাউদি চার ওভার বল করে চার রান দিয়ে তিন উইকেট নেন। টি ২০ বিশ্বকাপে এটাই সেরা ইকোনমি রেট। বোল্ট,সাউদির দুরন্ত বোলিংয়ের মুখে পড়ে ১৫ রানের মধ্যেই ৫ উইকেট পড়ে যায়। পাশাপাশি এদিন মিচেল স্যান্টনারের বোলিংও উগান্ডাকে বিপদে ফেলে। ৮ রান দিয়ে তিন উইকেট নেন স্যান্টনার। উগান্ডার পক্ষে ১৮ বলে ১১ রান করেন কেনেথ ওয়াসোয়া।

উগান্ডার করা রান তাড়া করতে বেশি সময় লাগেনি কিউয়িদের। প্রথমে ২৪ রানের আউট হয়ে যান অ্যালেন। এরপর ৫.২ ওভারেই প্রয়োজনীয় রান তুলে নেয় কিউয়িরা। কনওয়ে ২২ রানে ও রাচিন রবীন্দ্র ১ রান করে অপরাজিত থাকে। গ্রুপ পর্বে পাপুয়া নিউগিনির বিরুদ্ধে শেষ ম্যাচ খেলবে নিউজিল্যান্ড। আগামী ১৭ জুন শেষ ম্যাচ খেলবে কিউয়িরা। 

ঘূর্ণিঝড় অর্ণবের প্রভাবে সকাল থেকেই মেঘলা আকাশ, জেলায় জেলায় বৃষ্টির পূর্বাভাস

সকাল থেকে মেঘলা আকাশ, অর্ণবের প্রভাবে কলকাতা-সহ কোন কোন জেলায় দুর্যোগের পূর্বাভাস?

আরব দলগুলির বিরুদ্ধে ভয় দেখিয়ে ‘ভোট চুরির’ অভিযোগ আনালেন নেতানিয়াহু

ভারতের বাজারে হাজির Bajaj Pulsar NS200, দাম শুনলে বিশ্বাস হবে না

ক্রুজার প্রেমীদের জন্য সুখবর! ভারতে ফিরছে Honda Rebel 500

শল্যচিকি‍ৎসায় বিপ্লব! স্তন বাদ না দিয়েই নির্মূল হবে ক্যানসার

৮ না ৯ নভেম্বর? জেনে নিন দীপাবলিতে লক্ষ্মীপুজোর শুভ মুহূর্ত

অনুর্বর জমিতেই হবে টাকার বৃষ্টি , শুধু এই নিয়মে লাগান শিশম গাছ

১৫ লাখ ঘুষ নিতে গিয়ে সিবিআইয়ের হাতে পাকড়াও আয়কর ইন্সপেক্টর

স্পেনে উচ্চগতির দুই ট্রেনের সংঘর্ষে মৃত বেড়ে ৬৮, তিন দিনের রাষ্ট্রীয় শোক

এলাহাবাদ হাইকোর্টে তুলকালাম কাণ্ড, বিচারপতির এজলাসে ভাঙচুর চালালেন আইনজীবীরা

চুরির পর কিশমিস-খেজুর দিয়ে হুইস্কি পান, চোরের কাণ্ডে চক্ষু চড়ক গাছ পুলিশের

শৃঙ্খলাভঙ্গের জন্য তিরস্কৃত হ্যারিস রউফ, নিষিদ্ধ হওয়ার মুখে পাক ক্রিকেটার

জমি দুর্নীতির পর মাটি চুরির অভিযোগ, অভিষেকের প্রাক্তন পিএ সুমিতকে শোন অ্যারেস্ট পুলিশের