ব্রাজিল দলে নতুন মুখের ছড়াছড়ি, বাদ নেইমার-অ্যালিসন

আগামী ২৫ মার্চ মরক্কোর বিরুদ্ধে প্রীতি ম্যাচ খেলবে রিচার্লি-ক্যাসিমিরোরা।

Share:

নিজস্ব প্রতিনিধি: সদ্য সমাপ্ত কাতার বিশ্বকাপে আশা জাগিয়েও সমর্থকদের নিরাশ করেছিল নেইমাররা। কোয়ার্টার ফাইনালে ক্রোয়েশিয়ার কাছে টাইব্রেকারে হেরে বিশ্বকাপ জয়ের স্বপ্নভঙ্গ হয়েছিল। হেক্সা অভিযান মুখ থুবড়ে পড়েছিল। কাতার বিশ্বকাপের চার মাস বাদে ফের মাঠে নামছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। আগামী ২৫ মার্চ মরক্কোর বিরুদ্ধে প্রীতি ম্যাচ খেলবে রিচার্লি-ক্যাসিমিরোরা। আর ওই ম্যাচের জন্য শুক্রবার ২৩ খেলোয়াড়ের স্কোয়াড ঘোষণা করেছেন অস্থায়ী কোচ রামন মেনেজেস। ২৩ সদস্যের দলে নতুন ৯ ফুটবলারকে ঠাঁই দেওয়া হয়েছে। তবে জায়গা পাননি নেইমার ও অ্যালিসান। কেন তাঁদের রাখা হলো না তা নিয়ে কোনও ব্যাখ্যা দেননি ব্রাজিলের কোচ।

আগামী ২০২৬ বিশ্বকাপের কথা ভেবে তরুণ খেলোয়াড়দের তুলে আনাই যে সাম্বার দেশের ফুটবল কর্তাদের বড় লক্ষ্য তা বোঝা গিয়েছে দলে থাকা খেলোয়াড়দের নামের তালিকায়। দলে ঠাঁই দেওয়া হয়েছে দক্ষিণ আমেরিকার অনূর্ধ্ব-২০ প্রতিযোগিতায় জয়ী ব্রাজিল দলের পাঁচ খেলোয়াড়কে। গোলরক্ষক মাইকেল, ডিফেন্ডার আর্থার, রবার্ট রেনান, মিডফিল্ডার আন্দ্রে সান্তোস ও ফরোয়ার্ড ভিটোর রোকু স্কোয়াডে প্রথমবারের মত জায়গা পেয়েছেন। এছাড়াও আন্দ্রে, জন গোমেজ, রাফায়েল ভেগা ও রনির মত উদীয়মান তারকাদেরও স্কোয়াডে রেখেছেন মেনেজেস।

কারা ঠাঁই পেলেন দেখে নেওয়া যাক-

গোলরক্ষক: এডারসন, মাইকেল, উইভারটন

ডিফেন্ডার: ইবানেজ, এডার মিলিতাও, মারকুইনহোস, রবার্ট রেনান, আর্থার, এমার্সন রয়্যাল, অ্যালেক্স টেলাস ও রেনান লোডি

মিডফিল্ডার: আন্দ্রে, আন্দ্রে সান্তোস, ক্যাসেমিরো, জন গোমেজ, লুকাস পাকুয়েতা ও রাফায়েল ভেগা

ফরোয়ার্ড: অ্যান্তোনিও, রিচার্লিসন, রদ্রিগো, রনি, ভিনিসিয়াস জুনিয়র ও ভিটোর

কন্যা সন্তানের জন্ম দিল ধর্ষণের শিকার ১১ বছরের নাবালিকা, কোথায় ঘটল?

দুবাইয়ে ঘুরতে গেলেই মিলবে ৭৫ হাজার টাকা, পর্যটক টানতে মাস্টারস্ট্রোক

অবশেষে গ্রেফতার মিনার মণ্ডল, উদ্ধার নগদ টাকা ও সোনা, মোট মূল্য প্রায় ৫০ কোটি

৬ অগস্ট ভারতে লঞ্চ হচ্ছে Redmi Note 17, থাকছে ৮০০০mAh ব্যাটারি

গ্রেফতার টুলু মণ্ডলের আত্মীয় মিনার মণ্ডল, বাড়ি থেকে উদ্ধার সাড়ে ২৮ কোটি টাকা

‘ওদের উচিত শিক্ষা দেওয়া হবে’, ট্রাম্পের চরম হুমকির পরেই ইরানের ওপর আমেরিকায় ভয়াবহ হামলা

কমনওয়েলথে জোড়া সাফল্য ভারতের, ১০০ মিটার টি-৪৭ ইভেন্টে সোনা জিতলেন দিলীপ গাভিত

নেই আধুনিক সরঞ্জাম, প্রতিযোগিতার বাজারে লুপ্ত হওয়ার পথে ‘মুন্সি গামছা’

১ অগস্ট থেকে বদলাচ্ছে ৫ নিয়ম! পকেটে টান পড়বে মধ্যবিত্তের।

বদলে যাচ্ছে কন্যাশ্রী-সবুজসাথীর নাম, নবান্নের বৈঠকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

কেটে গিয়েছে নিম্নচাপের ফাঁড়া, ভ্যাপসা গরম ফিরছে কলকাতা-সহ দক্ষিণবঙ্গে

পুজোর ছুটিতেই দেখা মিলবে নয়া অতিথির, বেঙ্গল সাফারিতে ঠাঁই হচ্ছে নতুন রয়্যাল বেঙ্গল টাইগার

লক্ষ্মীবারে হঠাৎ অর্থপ্রাপ্তি, কর্মক্ষেত্রে কথাবার্তায় সংযত রাখুন, মেজাজ হারাবেন না…

নেতৃত্ব হারালেন মিরাজ, বাংলাদেশ ওয়ানডে দলের নতুন অধিনায়ক লিটন দাস