পিএসজি ছেড়ে সৌদির আল হিলালে যোগ দিলেন নেইমার

Share:

নিজস্ব প্রতিনিধি: সব জল্পনার অবসান। ফরাসি ক্লাব পিএসজি’র সঙ্গে ছয় বছরের সম্পর্ক চুকিয়ে সৌদির ক্লাব আল-হিলালে নাম লেখালেন ব্রাজিলীয় তারকা ফুটবলার নেইমার জুনিয়র। দুই বছরের চুক্তিতে সৌদির ক্লাবটিতে নাম লিখিয়েছেন তিনি। পারিশ্রমিক হিসেবে পাবেন ৩০০ মিলিয়ন ডলার বা ভারতীয় মুদ্রায় ২,৫০০ কোটি টাকা। মঙ্গলবার রাতে সমাজমাধ্যমে নেইমারের সঙ্গে ক্লাবের চুক্তির কথা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে আল হিলাল কর্তৃপক্ষ।

ইউরোপ ও লাতিন আমেরিকার সেরা ফুটবলারদের দলে টানতে গত বছর খানেক ধরেই কোমর কষে ঝাঁপিয়েছে সৌদির প্রো লিগের ক্লাবগুলির কর্তারা। যথেচ্ছ পেট্রো ডলার খরচ করে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো, সাদিও মানে, করিম বেনজামা, হেন্ডারসনদের দলে টেনে নিয়েছেন। লিওনেল মেসিকেও দলে ঋআনতে লোভনীয় অর্থের প্রস্তাব দিয়েছিলেন। যদিও সেই প্রস্তাব খারিজ করে ইন্টার মায়ামিতে নাম লিখিয়েছেন বিশ্বকাপজয়ী তারকা ফুটবলার। পিএসজি ফুটবলার তথা ফরাসি তারকা ফুটবলার কিলিয়ান এমবাপেকে দলে পেতে ঝাঁপিয়েছিল সৌদির আল হিলাল কর্তৃপক্ষ। যদিও ব্যর্থ হয়েছে সেই চেষ্টা। তবে পিএসজি থেকে ব্রাজিলীয় তারকা ফুটবলার নেইমার জুনিয়রকে দলে টানতে সক্ষম হয়েছে।

২০১৭ সালে রেকর্ড ট্রান্সফার ফিতে ২০০ মিলিয়নের বেশি ইউরোতে বার্সেলোনা থেকে নেইমারকে নিয়ে এসেছিল ফরাসি ক্লাব প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি)। কিন্তু গত তিন মরসুমে নিজের নামের প্রতি খুব সুবিচার করতে পারেননি ব্রাজিলীয় তারকা ফুটবলার। তাছাড়া চোট আঘাতে জর্জরিত ছিলেন। ৩১ বছর বয়সী নেইমারকে খুব একটা দরকারি মনে করেননি পিএসজির নতুন কোচ লুইস এনরিকেও। ফলে ফরাসি ক্লাবটির কর্তাদের অবস্থা অনেকটা ছেড়ে দে মা, কেঁদে বাঁচি গোছের হয়ে দাঁড়িয়েছিল। নেইমারকে ছেড়ে দেওয়ার বিনিময়ে আল হিলালের ৮৬ মিলিয়ন ইউরোর প্রস্তাব সানন্দেই গ্রহণ করেছেন তাঁরা। ব্রাজিলীয় তারকা ফুটবলারকে আনুষ্ঠানিক বিদায় জানাতে গিয়ে পিসজি’র প্রধান নির্বাহী নাসের আল খেলাইফি বলেছেন, ‘নেইমারের মতো অসাধারণ ও বিশ্বের অন্যতম সেরা ফুটবলারকে বিদায় জানানো সবসময়ই কঠিন।’

 

তারেক রহমান কবে দিল্লি আসবেন? বড় ইঙ্গিত দিলেন বাংলাদেশের বিদেশ প্রতিমন্ত্রী

​২০১৯ সালে সন্দেশখালিতে ৩ বিজেপি নেতা হত্যাকাণ্ডে ৬ জনকে গ্রেফতার করল সিবিআই

‘অতীতে আটকে থাকলে…’, তারেক রহমানকে ‘রাজধর্ম’ স্মরণ করালেন দীনেশ ত্রিবেদী

অভাবে থামেনি প্রতিভা! সস্তার বলপেনে এঁকেই আন্তর্জাতিক মঞ্চে জায়গা করলেন বাংলার তরুণ

স্কুলে নেই বেঞ্চ-ডেস্ক-শৌচাগার! সাপের ভয়ে কুঁড়েঘরে চলছে পড়াশোনা, কোথায় জানেন?

নিট বিক্ষোভকারীদের বিরুদ্ধে সব এফআইআর খারিজ করল সুপ্রিম কোর্ট, তবে ছাড় পাবেন না…

ফাঙ্গাস ধরা চিকেন রয়েছে ফ্রিজে, মধ্যমগ্রাম স্টারমলের নামী রেস্তোরাঁর লাইসেন্স বাতিল

ভিলেজ পুলিশ ভলান্টিয়ারদের জন্য বড় সিদ্ধান্ত রাজ্যের, এক ধাক্কায় মাসিক সাম্মানিক বাড়ল ২০০০ টাকা

বিপর্যয় মোকাবিলায় নতুন অস্ত্র পেল রাজ্য, ‘অর্জুন বাহিনী’ গড়ল শুভেন্দুর সরকার

‘ফ্ল্যাট কেনা-বেচার নামে রাজ্যজুড়ে প্রতারণার জাল ছড়িয়ে পড়েছে,’ দাবি মুখ্যমন্ত্রীর

‘সোনা কেনা থেকে বিরত থাকুন’, ফের দেশবাসীকে আর্জি মোদির

রাস্তায় থুতু ফেলেন বা প্রস্রাব করেন? সাবধান! আজ থেকেই গুণতে হবে মোটা অঙ্কের জরিমানা

মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইঝির রহস্যমৃত্যু, ঘর থেকে উদ্ধার ঝুলন্ত দেহ, তদন্তে পুলিশ

‘রাষ্ট্রের নয়, আমার সরকারের সমালোচনা করুন’, নবান্নে সাংবাদিকদের বার্তা শুভেন্দুর