টি-২০-তে রিজওয়ানের সর্বোচ্চ রানের রেকর্ড ভেঙে শীর্ষে পুরান

Share:

নিজস্ব সংবাদদাতাঃ  প্রথম ২ বলে ৫ রান করে টি টোয়েন্টিতে একবছরে সর্বোচ্চ রান সংগ্রহের রেকর্ড নিজের নামে করলেন ক্যারিবিয়ান হিটার নিকোলাস পুরান। চলতি বছরে ৬৬ ম্যাচের ৬৫ ইনিংস খেলে ২০৫৯ রান করেন তিনি। আগে এই রেকর্ড ছিল পাকিস্তান উইকেট কিপার ব্যাটসম্যান মহম্মদ রিজওয়ানের দখলে। ২০২১ সালে ২০৩৬ রান করেছিলেন তিনি। এখনও পর্যন্ত টি-টোয়েন্টিতে এক বছরে ২ হাজার রান করতে পেরেছেন পুরান আর রিজওয়ানই। চলতি বছরে  এক বছরে সর্বোচ্চ রান সংগ্রহে পুরানের পরে রয়েছেন সাউথ আফ্রিকান ব্যাটসম্যান রেজা হেনড্রিকস।

এক বছরে টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রানের পাশাপাশি সবথেকে বেশি ওভার বাউন্ডারি হাকানোর রেকর্ডও নিজের দখলে করে নিয়েছেন পুরান। চলতি বছরে এখনও পর্যন্ত ১৫২টি ছয় ও ১৩৯টি চার মেরেছেন তিনি। এই তালিকায় দ্বিতীয়স্থানে রয়েছেন ক্যারিবিয়ান লেজেন্ড ক্রিস গেইল। তাঁর দখলে রয়েছে একবছরে ১৩৫টি ছয় হাকানোর রেকর্ড।

ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে বার্বাবোজ রয়্যালের বিরুদ্ধে ব্যাট করতে নেমে ১৫ বলে ২৭ রানের দুরন্ত এক ক্যামিও ইনিংস খেলেন পুরান। এদিন ৪টে বাউন্ডারি ও ১টি ওভার বাউন্ডারি মারেন তিনি। ২৭ বলের ৪২ রানের দুরন্ত ক্যাপ্টেন ইনিংস খেলেন কায়রন পোলার্ড। আন্দ্রে রাসেলের ১২ বলে ৩১ রানের দানবীয় ইনিংসের দৌলতে ১৭৫ রান করে ত্রিনবাগো নাইট রাইডার্স। জবাবে ব্যাট করতে নেমে ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৪৫ রান করে বার্বাবোজ রয়্যাল।

‘পুলিশ প্রয়োজনে এনকাউন্টার করতেই পারে,’ দাবি দিলীপ ঘোষের

২৪ ক্যারেটের দাম বাড়লেও অনেকটা সস্তা হল ২২ ক্যারেট সোনা, জানুন কলকাতায় আজকের দর

নিরামিষের দিন বানিয়ে ফেলুন লাউয়ের খোসা বাটা দিয়ে বড়ি ভর্তা, রইল রেসিপি

শাড়ি বদলে কখনও বিজেপি কখনও কংগ্রেসের হয়ে মনোনয়ন! ভোটেও জিতলেন মহিলা, তারপর…

কেন্দ্রীয় মন্ত্রিত্বের বিনিময়ে আসন পুনর্বিন্যাস বিলে বিজেপির পাশে শরদ-স্ট্যালিন জল্পনা

বাংলায় প্যাকেটজাত জলে প্রাণঘাতী ব্যাকটেরিয়া! অভিযোগ উড়িয়ে যা জানাল বিসলেরি…

বেন স্টোকসের রেকর্ড ভাঙলেন ঋষভ পন্থ, WTC-তে গড়লেন নতুন নজির

তপসিয়ায় তৃণমূল কংগ্রেসের নতুন ভবন সিল করল পুলিশ

বাংলার প্ল্যান্টে বিসলেরির জলে মিলল ক্ষতিকর কলিফর্ম ব্যাকটেরিয়া, কড়া পদক্ষেপ FSSAI-এর

পেরুতে দিনদুপুরে ভয়াবহ ডাকাতি! ভারতীয়কে লক্ষ্য করে গুলি, লুট গয়না

ভোরের হাওয়ায় শিরশিরানি, রাতে বাড়ছে ঠান্ডা, অবশেষে শীতের প্রবেশ বাংলায়!

‘কুর্সি কি পেটি বাঁধ লো’, মুম্বইয়ের অধিনায়ক হিসেবে রোহিতের প্রত্যাবর্তনে বিশেষ বার্তা সূর্যের

মাত্র ৩৮ বছর বয়সে প্রয়াত WWE তারকা ব্রনসন রিড, কি হয়েছিল?

আজকের রাশিফল: পুরনো পাওনা ফেরত পেতে পারেন, শনিবার কারা থাকবেন সাবধানে?