shoaib malik: পাকিস্তানের হয়ে আর খেলতে চান না অভিমানী শোয়েব মালিক

Share:

নিজস্ব প্রতিনিধি, ইসলামাবাদ: এক সময়ে তিনি পাকিস্তানের জার্সি গায়ে বাইশ গজ কাঁপিয়েছেন। বহু ম্যাচে দলকে বিপদ থেকে উদ্ধারে পরিত্রাতা হিসাবে আবির্ভূত হয়েছেন। যদিও গত তিন বছরের বেশি সময় ধরে পাকিস্তান জাতীয় দলের বাইরে রয়েছেন শোয়েব মালিক। আদৌ আর কোনও দিন  তাঁর গায়ে পাকিস্তানের জার্সি উঠবে কিনা তা নিয়ে সন্দেহ রয়েছে। তবে খোদ শোয়েবই এবার রাখঢাক না রেখে জানিয়ে দিয়েছেন, ‘পাকিস্তানের হয়ে বাইশ গজে আর নামার ইচ্ছে নেই তাঁর।’ তবে দেশের হয়ে ক্রিকেট খেলতে অনীহা দেখালেও ব্যাট-প্যাড তুলে রেখে ক্রিকেটকে আলবিদা জানানোর ইচ্ছে যে তাঁর নেই তা স্পষ্ট করেছেন সানিয়া মির্জার প্রাক্তন স্বামী।

১৯৯৯ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে একদিনের ম্যাচে অভিষেকের মাধ্যমেই আন্তর্জাতিক ক্রিকেটে পা রেখেছিলেন মালিক। ২০০৭–০৮ মরসুমে পাকিস্তানকে তিনটি টেস্টে নেতৃত্বও দেন। পরে ওয়ানডে ও টি টোয়েন্টিতে অধিনায়কত্ব করেন।  পাকিস্তানের হয়ে সর্বশেষ টেস্ট খেলেছেন ২০১৫ সালে। আর শেষবার ওয়ানডে খেলেছিলেন ২০১৯ সালের বিশ্বকাপে। দেশের হয়ে ৩৫টি টেস্টের পাশাপাশি ওয়ানডে-তে ২৮৭টি ম্যাচ খেলেছিলেন। এছাড়া দেশের হয়ে ১২৪ টি–টোয়েন্টি ম্যাচে প্রতিনিধিত্ব করেছিলেন। ২৪৩৫ রানের পাশাপাশি ২৮ উইকেটের মালিক। আন্তর্জাতিক টি টোয়েন্টিতে সর্বোচ্চ রানের ক্ষেত্রে ক্রিস গেইলের পরেই তাঁর স্থান। যদিও ২০২১ সালের শেষের দিকে টি টোয়েন্টি থেকে বাদ পড়েন। তার পরে অনেকবার চর্চা চললেও জাতীয় দলের হয়ে খেলার সুযোগ আসেনি।

সম্প্রতি ক্রিকেট পাকিস্তানের ‘ক্রিকেট কর্নার’ নামের অনুষ্ঠানে সঞ্চালক সলিম খালিকের এক প্রশ্নের জবাবে জাতীয় দলে সুযোগ না পাওয়া নিয়ে খানিকটা অভিমানভরা কণ্ঠে ৪২ বছর বয়সী শোয়েব বলেন, ‘আমি ভালই আছি। এতগুলি বছর খেলার পর নিজেকে নিয়ে আমি সন্তুষ্ট। আবার পাকিস্তানের হয়ে খেলার কোনও আগ্রহ নেই। এখন লিগ ক্রিকেট খেলি, সময় উপভোগ করি। যেখানে খেলার সুযোগ আসে, কাজে লাগানোর চেষ্টা করি।’

আর জি করের ‘অভিশপ্ত’ জায়গা ঘুরে দেখল নতুন সিবিআই টিম, সামনে আসবে কোন তথ্য?

চুঁচুড়া রেলস্টেশনে মর্মান্তিক দুর্ঘটনা, লাইন পারাপার করতে গিয়ে মৃত্যু যুবকের

‘বাটওয়ারা ১৯৪৭’ মুক্তির আগে ছেলেকে নিয়ে পটনা গুরদ্বার পরিদর্শন সানি দেওলের

দুর্দিনেও সঙ্গী, বুধে শেখ হাসিনার সাংবাদিক বৈঠকে থাকছেন সাকিব আল হাসান

পূর্বাভাস মতোই শহরে ঝেঁপে নামল বৃষ্টি, রাত বাড়লে দুর্যোগ বাড়ার আশঙ্কা

৫ কোটি টাকা তোলা চেয়ে ভবানীপুরের ব্যবসায়ীকে খুনের হুমকি লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের!

লেবাননে ভয়ঙ্কর ফসফরাস বোমা হামলা চালাল ইজরায়েল  

দুর্নীতিতে অভিযুক্ত ভারতীয় বংশোদ্ভূত আমেরিকান ক্রিকেটারকে ৮ বছরের জন্য নিষিদ্ধ করল ICC

দুর্ঘটনা এড়াতে শাড়ি-সালোয়ার পরে দিঘার সমুদ্রে নামা নিষিদ্ধ হচ্ছে! বড় ইঙ্গিত স্বাস্থ্যমন্ত্রীর

পড়ুয়াদের বিরুদ্ধে FIR দায়ের করা হবে না, নিটকাণ্ডে সুপ্রিম কোর্টে জানাল কেন্দ্র

মহিলা কুস্তিগিরদের যৌন হেনস্থার মামলায় বেকসুর খালাস ব্রিজভূষণ

৩১ বছর পর গড় হাতছাড়া নবীনের! বাঁকিপুরে বাজিমাত প্রশান্তের

আগাম জামিনের আর্জি খারিজ হতেই গ্রেফতারির আশঙ্কা বাড়ল সুমিত রায়ের

পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশনের নতুন চেয়ারম্যান হলেন অনিল ভার্মা